09
May
এই মাতৃদিবসে বন্ধন মিউচুয়াল ফান্ড একটি অভিনব এবং বাস্তব সম্মত ক্যাম্পেইন ফিল্ম চালু করেছে যার শিরোনাম ‘লাল্লা ডোন’ট বাই’। এটি প্রথাগত ঘুমপাড়ানি গানের একটি মজাদার রূপান্তর, যেখানে মায়েরা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের পরম স্নেহে ফোন সরিয়ে রেখে, শপিং অ্যাপে অকারণে স্ক্রল করা বন্ধ করে সময়মতো ঘুমানোর অনুরোধ জানাচ্ছেন—যাতে তারা তাদের আগামীকালের জন্য বিনিয়োগ করতে পারে। এই প্রচার অভিযান সম্পর্কে বন্ধন এএমসি-র সিইও বিশাল কাপুর বলেন, “মায়েরা সবসময় আমাদের আগামীকালের কথা ভাবতে উৎসাহিত করেন, সেটি সময়মতো ঘুমানোর কথা বলাই হোক, বুদ্ধিমত্তার সঙ্গে সঞ্চয় করাই হোক বা অপ্রয়োজনীয় খরচ এড়ানো। 'লাল্লা ডোন’ট বাই' সেই চিরকালীন আবেগকেই আজকের অন্তহীন স্ক্রলিং এবং ঝোঁকের মাথায় কেনাকাটা…
