27
Jul
স্কোডা অটো ইন্ডিয়া তাদের স্লাভিয়া মন্টে কার্লো রেঞ্জে 'শিমলা গ্রিন' এবং 'স্টিল গ্রে' এই দুটি নতুন এবং এক্সক্লুসিভ ডুয়াল-টোন রঙের বিকল্প যুক্ত করেছে। ব্র্যান্ডের বিখ্যাত রিলে মন্টে কার্লো ঐতিহ্য ও ডায়নামিক ডিজাইনের সমন্বয়ে তৈরি এই বিশেষ সীমিত সংস্করণের মাত্র ২০০টি ইউনিট বাজারে আনা হয়েছে, যা এক অনন্য মালিকানার অনুভূতি দেবে। স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর আশীষ গুপ্ত জানান, স্লাভিয়া মন্টে কার্লো গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এবং এই নতুন রঙের সংযোজন মডেলটির প্রিমিয়াম ও স্পোর্টি রূপকে আরও আকর্ষণীয় করে তুলবে। নতুন রঙের পাশাপাশি এই গাড়িতে রয়েছে ব্লাক-আউট এক্সটেরিয়র, লাল-কালো প্রিমিয়াম ইন্টেরিয়র এবং অত্যাধুনিক ক্যাবিন। এটি ১.০-লিটার টিএসআই (১-লিটার ৩-সিলিন্ডার,…
