31
Jul
ভারতের ফুল-স্পেকট্রাম বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড মন্ট্রা ইলেকট্রিক (eM&HCV ডিভিশন) ও ওয়ান্ডার সিমেন্ট আজ ঘোষণা করেছে যে প্রায় ২৫০ খানা ভারি বৈদ্যুতিক ট্রাক, Rhino 5538 EV 4×2 TT, পথে নামানো হবে। এটা ভারতীয় শিল্পে সবচেয়ে বড় বৈদ্যুতিক ট্রাক পথে নামানোর প্রতিশ্রুতিগুলোর অন্যতম নিদর্শন এবং ভারতের লম্বা দূরত্বের মালবাহী সেক্টরের বিদ্যুতায়নের দিকে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এই ট্রাকগুলো নিমবহেরা-দহেজ বন্দর আর নিমবাহেরা-টুনা বন্দর রুটে চলাচল করবে। এই পথ রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে দিয়ে প্রায় ১,৪৫০ কিলোমিটার। ফলে এটাই হয়ে দাঁড়াবে ভারতের দীর্ঘতম বাণিজ্যিক বৈদ্যুতিক মালবাহী করিডোর। এই বহর সম্পূর্ণ লোডেড অবস্থায় চলাচল করবে দৈনিক ডিউটি সাইকেলে, ঠিক যেমন সাধারণ ডিজেল…
