Blog

মাদকচক্রের অভিযুক্তের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৫০০ গ্রাম হেরোইন সহ উদ্ধার প্রচুর পরিমাণ মাদক

মাদকচক্রের অভিযুক্তের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৫০০ গ্রাম হেরোইন সহ উদ্ধার প্রচুর পরিমাণ মাদক

ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। পেশায় টোটোচালক হলেও, টোটো চালানো যে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা। এদিন টোটোচালকের বাড়িতে পুলিশ পৌঁছতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। এখানেই শেষ নয়, টোটোচালকের ঘরের মেঝে খুঁড়তেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাদ্দাম হোসেন শেখ নামে ওই টোটোচালক এবং তাঁর ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।সাদ্দামের বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার…
Read More
নাগরিকত্ব প্রদান ও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা অমিত শাহর

নাগরিকত্ব প্রদান ও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা অমিত শাহর

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বাকি প্রক্রিয়া দ্রুত শেষ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ নিচ্ছে। অমিত শাহ জানান, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা আবেদনগুলির নিষ্পত্তি দ্রুত করা হবে। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদান বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং বহু শরণার্থী এই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেছিলেন। সভায় তিনি অবৈধ অনুপ্রবেশ রোধের বিষয়েও…
Read More
‘ঘুণ গাঁও’-এ জুটি বেঁধেছেন অনিন্দিতা-রণজয়, কবে মুক্তি পাচ্ছে ছবি?

‘ঘুণ গাঁও’-এ জুটি বেঁধেছেন অনিন্দিতা-রণজয়, কবে মুক্তি পাচ্ছে ছবি?

রহস্য, রোমাঞ্চ ও অজানা আতঙ্কের আবহে তৈরি নতুন বাংলা ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’। ইতিমধ্যেই এই ছবি ঘিরে কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের। ছবির কাহিনি ও পরিচালনায় রয়েছেন সৌম্য রায় চৌধুরী। প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস। প্রযোজক হীরা লাল রওয়ানি, আমন চৌরাসিয়া এবং পার্থ সরকার। ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক আপাত শান্ত ও নিরীহ গ্রামকে ঘিরে, যার প্রতিটি স্তরে লুকিয়ে রয়েছে ভয়, রহস্য এবং অজানা অন্ধকার। গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের মুখোশের আড়ালে রয়েছে একাধিক গোপন সত্য। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের ঘন জঙ্গল। গল্পে মোড় আসে একটি কালো চিতাবাঘের সন্ধানকে কেন্দ্র করে। সেই অনুসন্ধানই সামনে এনে দেয় এমন এক ভয়ঙ্কর সত্য, যা সাধারণ মানুষের…
Read More
বারুইপুরের ‘অভি*শপ্ত’ পুকুর থেকে উঠল আরও এক দে*হ! 

বারুইপুরের ‘অভি*শপ্ত’ পুকুর থেকে উঠল আরও এক দে*হ! 

বারুইপুরের ধপধপি এলাকায় একটি পুকুর থেকে ফের এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একই পুকুর থেকে উদ্ধার হয় আরেক ব্যক্তির দেহ। ফলে দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণকান্ত হালদার নামে এক ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর পুকুরে তল্লাশি চালানোর সময় তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি শনাক্ত করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, রবিবার সকালে একই পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের…
Read More
তানায়রার সিজন সেলে শাড়ি ও এথনিক পোশাকে বিশেষ ছাড়

তানায়রার সিজন সেলে শাড়ি ও এথনিক পোশাকে বিশেষ ছাড়

১ লা জুলাই ২০২৬ থেকে সিজন সেল শুরু করেছে টাটা গ্রুপের ব্র্যান্ড তানায়রা। এই সেলে নির্বাচিত শাড়িতে ৪০% পর্যন্ত এবং কুর্তা ও কুর্তা সেটে ৫০% পর্যন্ত ছাড় মিলছে। অফারটি তানায়রার সমস্ত স্টোর ও অনলাইনে উপলব্ধ। এছাড়া প্রথম পাঁচ দিনে ইনসার্কেল সদস্যরা অতিরিক্ত পাবেন ৫% ছাড়। ভারতের বিভিন্ন বিখ্যাত তাঁতশিল্প কেন্দ্রের হস্তনির্মিত বুননের সংগ্রহ নিয়ে তানায়রার এই সেলে কাঞ্জিভরম, বেনারসি, সাউথ সিল্ক, তসর, জামদানি, সম্বলপুরী, ইকত, চান্দেরি, মহেশ্বরী, কোটা ডোরিয়া-সহ একাধিক জনপ্রিয় শাড়ি রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ ও প্রাকৃতিক কাপড়ের কুর্তা, কুর্তা সেট, ব্লাউজ ও আনস্টিচড পোশাকও মিলবে, যা বিয়ে, উৎসব ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত। তানায়রার প্রতিটি বিশুদ্ধ সিল্ক শাড়ি…
Read More
শিয়ালদহ-বারাসত রুটে নতুন এসি লোকাল ট্রেন চালু পূর্ব রেলের

শিয়ালদহ-বারাসত রুটে নতুন এসি লোকাল ট্রেন চালু পূর্ব রেলের

শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল।  সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন চলা শুরু করল এই রুটে। আজ সকাল ১১ টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়ে বারাসাত শিয়ালদা গামী নতুন এসি ট্রেন। এ ছাড়াও বিভিন্ন শাখায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রেন চালু করা হচ্ছে সোমবার থেকে। রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে থামবে। যথারীতি এই নতুন এসি ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। যদিও ভাড়া একটু বেশি হলেও স্বস্তিতে সাধারণ মানুষ বারাসাত শিয়ালদা রুটের এই নতুন ট্রেনের চড়তে…
Read More
টোটো বন্ধের দাবিতে ফুলবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে অটোচালকদের বিক্ষোভ

টোটো বন্ধের দাবিতে ফুলবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে অটোচালকদের বিক্ষোভ

টোটো চলাচল বন্ধের দাবিতে ফুলবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অটোচালকরা। তাদের অভিযোগ, নিয়ম না মেনে টোটো চলাচলের ফলে অটোচালকদের যাত্রী কমে যাচ্ছে এবং জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। অটোচালকদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
Read More
শিলিগুড়িতে সিকিমের স্বাস্থ্য ও অতিথিশালা প্রকল্পে অগ্রগতি

শিলিগুড়িতে সিকিমের স্বাস্থ্য ও অতিথিশালা প্রকল্পে অগ্রগতি

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি) সিকিম সরকারের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। শুক্রবার শিলিগুড়ির ওয়ার্ড নম্বর ৩-এ অবস্থিত সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট (এসএনটি) কমপ্লেক্সে নতুন নির্মাণ কাজের জন্য এই অনুমোদন প্রদান করা হয়। জানা গেছে, বহু বছর ধরে আটকে থাকা এই প্রকল্পের অনুমোদন মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেওয়া হয়, যা ঘটেছে শিলিগুড়িতে সিকিমের মুখ্যমন্ত্রী পি. এস. তামাং (গোলেই) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নবান্নে বৈঠকের পর। বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছিল বলে জানা গেছে। এসএমসি কমিশনার বির বিক্রম রাই সিকিম সরকারের পরিবহন দপ্তরের সচিবকে চিঠি পাঠিয়ে এই অনুমোদনের কথা জানান। পরিকল্পনা অনুযায়ী, এসএনটি কমপ্লেক্সে একটি বেসমেন্টসহ গ্রাউন্ড প্লাস ১০…
Read More
এই জুলাইয়ে OTT প্রিমিয়ারের জন্য ‘পতি পাটনি অর ওহ দো’ সেট

এই জুলাইয়ে OTT প্রিমিয়ারের জন্য ‘পতি পাটনি অর ওহ দো’ সেট

রোমান্টিক কমেডি 'পতি পত্নী অউর ওহ দো' এই জুলাই মাসে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে, যা দর্শকদের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর ছবিটি দেখার সুযোগ করে দেবে। আয়ুষ্মান খুরানা, সারা আলি খান, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি অভিনীত এই ছবিটি ২০১৯ সালের কমেডি 'পতি পত্নী অউর ওহ'-এর একটি আধ্যাত্মিক সিক্যুয়েল। প্রতিবেদন অনুসারে, ছবিটি ১০ই জুলাই থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করবে, যা দর্শকদের ঘরে বসেই এর প্রেম, ভুল বোঝাবুঝি এবং কমেডির হালকা-ফুলকা মিশ্রণ উপহার দেবে। মুদাসসার আজিজ পরিচালিত এই ছবির কাহিনী একাধিক হাস্যরসাত্মক মোড় এবং সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যা এর কেন্দ্রীয় চরিত্রদের জন্য অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করে। প্রেক্ষাগৃহে সম্মানজনক…
Read More
আবার বাড়তে পারে সরকারি বেতন

আবার বাড়তে পারে সরকারি বেতন

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে দেওয়া হবে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতনের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে চলেছে। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কর্মীদের বর্তমান বেসিক পে-কে ২.৫৭ দিয়ে গুন করে সামনে আসবে নয়া বেসিক পে। যদিও সরকার…
Read More
সুখবর কৃষকদের জন্য

সুখবর কৃষকদের জন্য

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। ২০১৯ সাল শুরু হওয়ার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা। পাশাপাশি যাদের জীবিকা অর্জনের জন্য কোন উপায় নেই তারা এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কোন কৃষক প্রধানমন্ত্রী মানো ধন যোজনা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা ও লাভএই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর কৃষকরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পান। অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা পেনশন দেওয়া হয়। আবেদনের যোগ্যতা ও শর্তএই…
Read More
টয় ট্রেন ডে-তে সুকনা স্টেশনে শিশুদের রঙে ঐতিহ্যের ছোঁয়া, জুনে ডিএইচআরের রেকর্ড আয়

টয় ট্রেন ডে-তে সুকনা স্টেশনে শিশুদের রঙে ঐতিহ্যের ছোঁয়া, জুনে ডিএইচআরের রেকর্ড আয়

টয় ট্রেন ডে উপলক্ষে শনিবার সুকনা স্টেশনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর উদ্যোগে ও উত্তরবঙ্গ পেইন্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিশুদের নিয়ে ঐতিহ্যভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়। দার্জিলিং হিমালয়ান রেলের ঐতিহ্য, উত্তরবঙ্গের প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিকে বিষয় করে শিশুদের আঁকা ছবি অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে। পাশাপাশি স্থানীয় শিল্পী সুমন রায়-এর তৈরি ডিএইচআরের স্টিম ইঞ্জিনের ক্ষুদ্র প্রতিরূপও প্রদর্শিত হয়। ডিএইচআর জানিয়েছে, নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্য সংরক্ষণের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসে ডিএইচআরের আয় হয়েছে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা, যা গত বছরের একই সময়ের ৩ কোটি ২৫ লক্ষ টাকা-র তুলনায় উল্লেখযোগ্য…
Read More
আসানসোলে গরু পাচারের অভিযোগে আটক দুই যুবক

আসানসোলে গরু পাচারের অভিযোগে আটক দুই যুবক

আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউজিং কলোনি যাওয়ার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় কথিত গরু পাচারের অভিযোগে দুই যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই যুবক দুটি বাছুর নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁদের আটকে রাখা হয়। ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা নেতা অভিজিৎ রায়, প্রসেনজিৎ মণ্ডল, কার্তিক-সহ দলের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পরে স্থানীয়রা আটক দুই যুবককে তাঁদের উপস্থিতিতে পুলিশের হাতে তুলে দেন। ধৃত দুই যুবকের নাম জাবেদ ও কালাম বলে জানা গিয়েছে। খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল নর্থ থানা এবং কন্যাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে…
Read More
ড্রোন নজরদারিতে ভেস্তে গেল মানবপা*চারের ছক! গ্রে*ফতার ৪

ড্রোন নজরদারিতে ভেস্তে গেল মানবপা*চারের ছক! গ্রে*ফতার ৪

ইসলামপুর পুলিশ জেলার বিশেষ অভিযানে চম্পাবাগ এলাকার একটি নিষিদ্ধপল্লি থেকে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার, অসম ও গুজরাত থেকে নাবালিকাদের এনে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রোনের সাহায্যে তাদের অবস্থান চিহ্নিত করা হয়। পরে অভিযানে নাবালিকাদের উদ্ধার এবং চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার রাকেশ সিং জানান, প্রাথমিক তদন্তে একটি আন্তঃরাজ্য মানবপাচার চক্রের যোগসূত্র মিলেছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং, চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
Read More