Blog

ডোনাল্ড ট্রাম্পের নতুন এয়ার ফোর্স ওয়ানের ভেতরে: কাতারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল জেটটি মনোযোগ আকর্ষণ করেছে

ডোনাল্ড ট্রাম্পের নতুন এয়ার ফোর্স ওয়ানের ভেতরে: কাতারের উপহার দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল জেটটি মনোযোগ আকর্ষণ করেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত একটি নতুন বিমান সম্পর্কে খবর প্রকাশিত হয়েছে, যেটিকে প্রায় ৪০ কোটি ডলার মূল্যের একটি বিলাসবহুল জেট হিসেবে বর্ণনা করা হয়েছে এবং যা উপহার বা হস্তান্তর চুক্তির অংশ হিসেবে কাতারের সাথে সম্পর্কিত বলে জানা গেছে। এই খবরটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং রাষ্ট্রপতির ভ্রমণের জন্য কূটনৈতিক প্রোটোকল ও বিমান চলাচল মান নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। আলোচনায় বিমানটিকে একটি সম্ভাব্য নতুন “এয়ার ফোর্স ওয়ান” হিসেবে উল্লেখ করা হচ্ছে, যদিও এর অবস্থা এবং পরিচালনগত ভূমিকা সম্পর্কে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরোপুরি স্পষ্ট করেনি। প্রতিবেদন অনুসারে, জেটটি উন্নত বিমান প্রযুক্তি, দীর্ঘ পাল্লার সক্ষমতা এবং নির্বাহী ভ্রমণের জন্য উপযুক্ত উচ্চমানের অভ্যন্তরীণ…
Read More
শিলিগুড়ি হাকিমপাড়ায় ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী, বৃদ্ধাশ্রমের মায়েদের হাতেই জামাই বরণ

শিলিগুড়ি হাকিমপাড়ায় ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী, বৃদ্ধাশ্রমের মায়েদের হাতেই জামাই বরণ

জামাইষষ্ঠী মানেই মা-জামাইয়ের স্নেহের বন্ধন। আর সেই আবেগকেই অন্য মাত্রা দিল শিলিগুড়ির হাকিমপাড়ার এক ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী উৎসব। এদিন বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ করে নেওয়া হয় জামাইদের। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বরণের থালা, আর স্নেহ-ভালোবাসায় আপ্যায়িত করা হয় অতিথিদের। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবী সুকান্ত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পিংকি বর্মণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। আয়োজকদের মতে, যেসব প্রবীণ মা নানা কারণে পরিবার থেকে দূরে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এদিন জামাই বরণের মাধ্যমে সেই মায়েরাও যেন ফিরে পেলেন…
Read More
জামাইয়ের দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধির কামনায় মন্দিরে শাশুড়িদের ঢল, জামাই ষষ্ঠীর পুজোয় মুখর চারদিক

জামাইয়ের দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধির কামনায় মন্দিরে শাশুড়িদের ঢল, জামাই ষষ্ঠীর পুজোয় মুখর চারদিক

আজ বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়। হাতে পুজোর ডালা নিয়ে শাশুড়িরা পৌঁছে যান মন্দিরে, জামাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও পরিবারের সুখ-শান্তির কামনায় দেবীর কাছে প্রার্থনা করতে। লোকবিশ্বাস অনুযায়ী ষষ্ঠী দেবীর আশীর্বাদে সন্তানের পাশাপাশি পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। সেই প্রাচীন ঐতিহ্য মেনে আজও বহু শাশুড়ি নিষ্ঠার সঙ্গে পালন করেন জামাই ষষ্ঠীর ব্রত ও পুজো। মন্দির চত্বরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। কেউ ফুল, ফল, মিষ্টি ও নানা উপাচার দিয়ে পুজো দেন, আবার কেউ পরিবারের সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। পুজো শেষে বাড়িতে জামাইকে নানা…
Read More
সকাল হতেই পশ্চিমবঙ্গ দিবসের সূচনা বিভিন্ন বিদ্যালয়ে, শান্তিপুরে বিধায়কও পৌঁছালেন তাঁর পূর্বের কর্মস্থল বিদ্যালয়ে

সকাল হতেই পশ্চিমবঙ্গ দিবসের সূচনা বিভিন্ন বিদ্যালয়ে, শান্তিপুরে বিধায়কও পৌঁছালেন তাঁর পূর্বের কর্মস্থল বিদ্যালয়ে

১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে অবিভক্ত বাংলাকে সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি উঠেছিল। সেই সংকটময় সময়ে শ্রদ্ধেয় Dr.  Syama Prasad Mookerjee বাংলার হিন্দু-অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগ, জনমত গঠন এবং রাজনৈতিক প্রচেষ্টার ফলেই বাংলার একটি অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ১৯৪৭ সালের ২০ জুন Bengal Legislative Assembly-এর ঐতিহাসিক ভোটাভুটিতে বাংলার বিভাজনের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরবর্তীতে পশ্চিমবঙ্গ গঠনের পথ প্রশস্ত করে। এই কারণেই ২০ জুন দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলার বিদায়ী সরকার এ বিষয়ে কখনো শুধু সম্মান দেন নি তাই নয়…
Read More
জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে লাল সতর্কতা, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে লাল সতর্কতা, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

রাজ্যে বর্ষার সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবারের প্রবল বর্ষণের পর শনিবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী থেকে প্রবল বর্ষণের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত শহরে দফায় দফায় বৃষ্টি চলতে পারে বলে…
Read More
চালু হতে চলেছে নতুন রুট

চালু হতে চলেছে নতুন রুট

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ব্যারাকপুরবাসীর জন্য খুশির খবর। এবার পাল্টে যেতে পারে উত্তর ২৪ পরগনার এই শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার চেহারা। পরিবহণ দফতরের দায়িত্ব নেওয়ার পর ব্যারাকপুরে নতুন ৩টি বাস রুট চালু করার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তৃণমূল আমলে রাজ্যে বহু বাস রুট বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ছিল। এতে সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। তবে এবার সেই অসুবিধা দূর করতে উদ্যোগী রাজ্যের নতুন সরকার। সম্প্রতি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, যাত্রীদের দীর্ঘদিনের দাবির দিকে…
Read More
আরও শক্তিশালী হয়ে উঠছে দেশ

আরও শক্তিশালী হয়ে উঠছে দেশ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারত তার দেশীয় পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। জানা গিয়েছে, এবার অরিহান্ত ক্লাসের চতুর্থ ও সর্বশেষ পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, ও S4-এর অ্যাডভান্স সি-ট্রায়াল লঞ্চ হয়েছে। এই পারমাণবিক সাবমেরিনটির আনুষ্ঠানিক নামকরণ করা হবে INS অরিসুদন। এই সাবমেরিনটি বর্তমানে সি-ট্রায়ালের মধ্যে রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। জানিয়ে রাখি যে, ‘অরিসুদন’ শব্দের অর্থ শত্রুদের বিনাশকারী। এই নামকরণের রীতিটি পূর্ববর্তী সাবমেরিন INS অরিহন্ত, INS অরিঘাট এবং INS অরিধমনের নামকরণের অনুরূপ। জানিয়ে…
Read More
শিলিগুড়ি: মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের, ছাড়লেন সরকারি গাড়ি ও নিরাপত্তা

শিলিগুড়ি: মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের, ছাড়লেন সরকারি গাড়ি ও নিরাপত্তা

শিলিগুড়ি পুরনিগমের (SMC) রাজনীতিতে এই মুহূর্তের একটি মস্ত বড় খবর সামনে আসছে। শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে নিজের পদত্যাগপত্র জমাও করে দিয়েছেন। তবে, তাঁর এই ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত না হওয়া পর্যন্ত ক্যামেরার সামনে এই বিষয়ে মুখ খুলতে সম্পূর্ণ নারাজ প্রবীণ এই রাজনৈতিক নেতা। মেয়র পদ থেকে পদত্যাগ করার পরপরই, রাজনৈতিক নৈতিকতা দেখিয়ে গৌতম দেব নিজের সরকারি গাড়ি এবং তাঁকে দেওয়া সরকারি নিরাপত্তা (নিরাপত্তারক্ষী) ত্যাগ করেছেন। হঠাৎ করে নেওয়া এই পদক্ষেপের পর শিলিগুড়ির রাজনৈতিক মহলে জল্পনা ও জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা কেন হঠাৎ ইস্তফা দিলেন,…
Read More
মালদা–মুর্শিদাবাদ সীমান্তে ৫১৫ গ্রাম হিরোইন উদ্ধার, গ্রেফতার ১

মালদা–মুর্শিদাবাদ সীমান্তে ৫১৫ গ্রাম হিরোইন উদ্ধার, গ্রেফতার ১

মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য। ফরাক্কা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো প্রায় ৫১৫ গ্রাম হিরোইন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম আব্দুল মাজিদ (৪৫)। তিনি মালদা জেলার কালিয়াচক থানার মজ্জেমপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় মালদার দিক থেকে একটি সাইকেল নিয়ে ফরাক্কার দিকে আসছিলেন ওই ব্যক্তি। তাঁর কাছে থাকা একটি ব্যাগ সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ৫১৫ গ্রাম হিরোইন। এরপরই অভিযুক্তকে আটক করে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথায়…
Read More
শিলিগুড়িতে বিশ্ব যোগ দিবস উপলক্ষে “রান ফর যোগা” ম্যারাথন অনুষ্ঠিত

শিলিগুড়িতে বিশ্ব যোগ দিবস উপলক্ষে “রান ফর যোগা” ম্যারাথন অনুষ্ঠিত

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি পৌর নিগম আয়োজিত “রান ফর যোগা” অনুষ্ঠিত হয়ে গেল। বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে উৎসবের আমেজ শিলিগুড়িতে। ২১শে জুন বিশ্বজুড়ে পালিত হতে চলেছে এই বিশেষ দিনটি। এই উপলক্ষে সাত দিনব্যাপী সরকারের উদ্যোগে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে যোগা কর্মসূচি করা হচ্ছে। বিশ্ব যোগা দিবস উপলক্ষে শিলিগুড়িতে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। সরকারের উদ্যোগে এবং শিলিগুড়ি পৌর নিগমের আয়োজনে এই কর্মসূচির গুরু দায়িত্ব রয়েছেন ইন্ডিয়ান রেজিস্টার যোগা ও ন্যাচারপ্যাথি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা যোগা প্রশিক্ষক শিব হাজরা।শুক্রবার শিলিগুড়ির সেবক মোড় থেকে "রান ফর যোগার"ম্যারাথন দৌড় শুরু হয় যা শেষ হয় বাঘাযতীন পার্কে। ধ্যান যোগা করানো হয়…
Read More
প্রবল বর্ষণে বালাসনের গ্রাসে দুধিয়ার অস্থায়ী সেতু, ফের বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ

প্রবল বর্ষণে বালাসনের গ্রাসে দুধিয়ার অস্থায়ী সেতু, ফের বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ

টানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেসে যায়। এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। উল্লেখ্য, ২০২৫ সালে মূল দুধিয়া সেতু ভেঙে পড়ার পর প্রশাসনের উদ্যোগে এই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মিরিক, সুখিয়াপোখরি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই পথ। তবে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোত সেই অস্থায়ী কাঠামোকে ভাসিয়ে নিয়ে যায়। এদিকে ভারী বৃষ্টির কারণে শিলিগুড়ির বিভিন্ন…
Read More
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, একাধিক এলাকায় ধস ও জলস্তর বৃদ্ধি

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, একাধিক এলাকায় ধস ও জলস্তর বৃদ্ধি

রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং পাহাড় ও উত্তরবঙ্গের একাধিক এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত পাহাড় ও সমতল মিলিয়ে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর জেরে নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন স্থানে ধস ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বালাসন নদীর প্রবল স্রোতে কার্শিয়াং জেলার দুধিয়ার বিকল্প সেতু ভেসে গেছে। একই সঙ্গে, মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধি এবং অবিরাম বৃষ্টির কারণে ১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ ধসে পড়েছে। ফলে দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। খারসাং থেকে শিলিগুড়িগামী তিন লেনের রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়েছে।…
Read More
রাষ্ট্রদূতের তৎপরতা সত্ত্বেও ফিরলেন বাংলাদেশের মুখ্য উপদেষ্টা

রাষ্ট্রদূতের তৎপরতা সত্ত্বেও ফিরলেন বাংলাদেশের মুখ্য উপদেষ্টা

বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর জোরালো তৎপরতা সত্ত্বেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই  রবিবার সন্ধ্যায় ফিরে যেতে হয় বাংলাদেশের মুখ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে। আইওআরএ-র ‘কমিটি অফ সিনিয়র অফিসিয়ালস’-এর ২৮তম বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি পৌঁছালেও ইমিগ্রেশনে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখে পড়েন। সূত্রের দাবি, অতীতের কিছু ভারত-বিরোধী মন্তব্যের জেরে ভারতীয় সংস্থাগুলির নজরদারির তালিকায় তাঁর নাম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুরো সময় জুড়েই ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টির সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। সাধারণত সার্ক স্টিকার থাকলে সদস্য দেশগুলির মধ্যে যাতায়াতের প্রক্রিয়া সহজ হয়। তবে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে জাহেদ উর রহমানকে দীর্ঘক্ষণ ইমিগ্রেশনে আটকে রাখা হয়।…
Read More
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ‘বাংলার সেরা’ তকমা কার দখলে?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ‘বাংলার সেরা’ তকমা কার দখলে?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় পালাবদল ঘটল। দীর্ঘ সময় পর একাধিক ধারাবাহিক তাদের নম্বর বাড়াতে সক্ষম হলেও শীর্ষস্থান ধরে রেখেছে কিছু নির্দিষ্ট কাহিনি, আবার কোথাও কোথাও পিছিয়ে পড়ার ছবিও স্পষ্ট। প্রথম স্থানে উঠে এসেছে ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। প্রাপ্ত নম্বর ৫.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’, প্রাপ্ত নম্বর ৫.৩। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’—উভয়েরই প্রাপ্ত নম্বর ৫.২। তবে  একসময় টিআরপি তালিকার শীর্ষে থাকা ‘পরশুরাম আজকের নায়ক’ সাম্প্রতিক সময়ে কিছুটা পিছিয়ে পড়েছে। চতুর্থ স্থানে উঠে এসেছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। একা মায়ের সংগ্রামের কাহিনী অবলম্বনে তৈরি এই ধারাবাহিকটি পেয়েছে ৪.৮ নম্বর। ৪.৬ নম্বর পেয়ে পঞ্চম…
Read More