Blog

আশা কর্মীদের ভাতা বাড়লেও বঞ্চিত NUHM কর্মীরা! মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র, রাজ্যজুড়ে পেন ডাউন আন্দোলন

আশা কর্মীদের ভাতা বাড়লেও বঞ্চিত NUHM কর্মীরা! মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র, রাজ্যজুড়ে পেন ডাউন আন্দোলন

ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM)-এর অন্তর্ভুক্ত কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর হাতে জমা দেওয়া এই দাবিপত্র মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে আশা কর্মী-সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও NUHM-এর অধীনে কর্মরতদের জন্য কোনও আর্থিক সুবিধা ঘোষণা করা হয়নি। এর ফলে তাঁরা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন। আন্দোলনরত কর্মীদের দাবি, শুধুমাত্র আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবার সমস্ত কাজ করেন— এমন ধারণা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁদের বক্তব্য, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরীক্ষা, ওষুধ বিতরণ, ল্যাব সংক্রান্ত কাজ, চিকিৎসা পরিষেবা পরিচালনা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…
Read More
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কতা

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কতা

পূর্বাভাস মতোই মঙ্গলবার দুপুর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে দেখা যায়। ঝড়ের দাপটে কলকাতার ধর্মতলা ও হাই কোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে, যার ফলে কিছু এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি…
Read More
শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন: স্বামীজি মোড় সহ একাধিক এলাকা জলের তলায়, ব্যাহত জনজীবন

শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন: স্বামীজি মোড় সহ একাধিক এলাকা জলের তলায়, ব্যাহত জনজীবন

শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতেই পুরনিগমের ড্রেনেজ বা নিকাশি ব্যবস্থার কঙ্কালসার রূপটি ফের সামনে চলে এসেছে। লাগাতার বর্ষণের জেরে শহরের একাধিক নিচু এলাকা এবং মূল রাস্তাগুলিতে মারাত্মক জলজমার (Waterlogging) পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত স্বামীজি মোড় (Swamiji More) সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। রাস্তায় প্রায় হাঁটু সমান জল জমে যাওয়ায় যান চলাচল কার্যত স্তব্ধ। দুই চাকার গাড়ি এবং ছোট চার চাকার গাড়িগুলিকে এই জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে চরম নাজেহাল হতে হচ্ছে। মাঝরাস্তায় বহু গাড়ি বিকল হয়ে…
Read More
শিলিগুড়িতে জলজট ও নাগরিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দিলেন নতুন প্রশাসক আর বিমলা

শিলিগুড়িতে জলজট ও নাগরিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দিলেন নতুন প্রশাসক আর বিমলা

শিলিগুড়ি পৌর নিগমে নতুন প্রশাসক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস অফিসার আর বিমলা। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে কর্মরত রয়েছেন। মঙ্গলবার সকালে শিলিগুড়ি পৌর নিগমের কার্যালয়ে পৌঁছে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন পৌর নিগমে পৌঁছানোর পর আধিকারিক, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা নতুন প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পৌর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বর্তমানে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড ও পাড়ায় জল জমে রয়েছে। বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে…
Read More
প্রবল বৃষ্টিতেও ট্রান্সফরমারে আ*গুন শিলিগুড়ির কলেজপাড়ায়!

প্রবল বৃষ্টিতেও ট্রান্সফরমারে আ*গুন শিলিগুড়ির কলেজপাড়ায়!

প্রবল বৃষ্টির মধ্যেও রক্ষা পেল না বিদ্যুৎ পরিকাঠামো। মঙ্গলবার শিলিগুড়ি কলেজপাড়ায় কলেজের পিছনে অবস্থিত একটি ট্রান্সফরমারে আচমকা বিকট শব্দের পর ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ট্রান্সফরমারটিকে গ্রাস করলে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়, তারপরই ট্রান্সফরমার থেকে আগুনের বিশাল শিখা বের হতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে আগুন জ্বলতে থাকায় আশপাশের বাসিন্দারা নিরাপত্তার আশঙ্কায় বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে দমকল ও বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব…
Read More
কোচিং সেন্টারে আ*গুনে ঝ*লসে মৃ*ত ১৪ জন পড়ুয়া!

কোচিং সেন্টারে আ*গুনে ঝ*লসে মৃ*ত ১৪ জন পড়ুয়া!

কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত অন্তত ১৪ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায়। সূত্রের খবর, সোমবার দুপুরে ওই কোচিং সেন্টারে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভবনের ভিতরে থাকা পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে একে একে ভিতরে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।   উত্তরপ্রদেশের…
Read More
নামমাত্র তেলেই হবে সুস্বাদু রকমারি মাছের পদ

নামমাত্র তেলেই হবে সুস্বাদু রকমারি মাছের পদ

ডায়েটের কারণে অনেকেই তেল-মশলাদার খাবার এড়িয়ে চলেন। তবে মাছ পুরোপুরি বাদ দেওয়া যায় না, কারণ এতে উচ্চমানের প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। আবার কম তেলে মাছ ভাজা হলে অনেক সময় মাছের আঁশটে গন্ধ রয়ে যায়। তবে অল্প তেলেও রান্না সম্ভব। শিখে নিন এমনই রান্নার তিন কৌশল। মাছের মশলা ফ্রাই মাছের টুকরোগুলোতে নুন, হলুদ, পাতিলেবুর রস, সামান্য জল ঝরানো টক দই, আদা-রসুন বাটা ও অল্প অলিভ অয়েল মেখে আধঘণ্টা মেরিনেট করে রাখুন। ননস্টিক তাওয়ায় খুব অল্প তেল গরম করে মাছ দিন এবং ঢেকে রান্না করুন। প্রয়োজনে সামান্য জল ছিটিয়ে ভাপের সাহায্যে সেদ্ধ করুন। এক পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠ…
Read More
‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু; চলচ্চিত্র সংস্থার পক্ষ থেকে সঞ্জয় লীলা ভানসালির কাছে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু; চলচ্চিত্র সংস্থার পক্ষ থেকে সঞ্জয় লীলা ভানসালির কাছে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি

আসন্ন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, যার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র শিল্পের একটি সংস্থা নির্মাতা সঞ্জয় লীলা ভানসালির কাছে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। এই ঘটনাটি চলচ্চিত্র নির্মাণের সময় সেটের নিরাপত্তা বিধি এবং কাজের পরিবেশ নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, শুটিং চলাকালীন একটি দুর্ঘটনায় শ্রমিকটির মৃত্যু হয়, যদিও ঘটনাটির বিস্তারিত পরিস্থিতি এখনও তদন্তাধীন। প্রযোজনা দল এখনও কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করেনি, এবং কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলো এই প্রাণহানির কারণ হওয়া ঘটনাপ্রবাহ খতিয়ে দেখছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় চলচ্চিত্র সংস্থাটি মৃত শ্রমিকের পরিবারকে অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সেটের নিরাপত্তা মান…
Read More
কেন ফার্টিলিটি পরিকল্পনার জন্য সাধারণ গাইনোকোলজি পরামর্শ যথেষ্ট নাও হতে পারে?

কেন ফার্টিলিটি পরিকল্পনার জন্য সাধারণ গাইনোকোলজি পরামর্শ যথেষ্ট নাও হতে পারে?

অনেক নারীই সন্তান ধারণের বিষয়টি মাথায় আসার বহু বছর আগে থেকেই একজন গাইনোকোলজিস্ট বা  স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকেন। তারা মূলত অনিয়মিত মাসিক, পিসিওএস, মাসিকের তীব্র ব্যথা, জরায়ুর টিউমার (ফাইব্রয়েড), গর্ভনিরোধক পদ্ধতি বা সাধারণ প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হন। বেশিরভাগ ক্ষেত্রে, এই চিকিৎসাগুলো সম্পূর্ণ সঠিক ও উপযুক্ত। আসল চ্যালেঞ্জটি তখনই দেখা দেয়, যখন আলোচনাটি সাধারণ প্রজনন স্বাস্থ্য বজায় রাখার গণ্ডি পেরিয়ে সক্রিয়ভাবে সন্তান ধারণের পরিকল্পনার দিকে মোড় নেয়। এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও, এরা সবসময় এক নয়। শিলিগুড়ির বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর ফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. অঙ্গনা দে-র মতে, "একজন নারীকে হয়তো বলা হতে পারে…
Read More
বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা-সহ কাসার সামগ্রী উধাও

বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা-সহ কাসার সামগ্রী উধাও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় দেড় মাস আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ির বাইরে যান। গত শনিবার তাঁর স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে গিয়েছিলেন। এরপর রবিবার সন্ধ্যায় বাড়িতে এসে মূল দরজা খুলতেই দেখতে পান ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তখনই তাঁদের সন্দেহ হয় যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিরণবালা রায় জানান, বাড়ির পিছনের দিকের টিন কেটে এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে। ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করার পাশাপাশি বিয়ের সময় পাওয়া মূল্যবান কাসার বাসনপত্র এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু…
Read More
বাস-ট্রাক সংঘর্ষে রক্তাক্ত জাতীয় সড়ক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বাস-ট্রাক সংঘর্ষে রক্তাক্ত জাতীয় সড়ক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ির ময়নাগুড়িতে জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর জাতীয় সড়কের উল্লাডাবাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি সরকারি যাত্রীবাহী বাস জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে পুলিশ ও দমকলকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর…
Read More
যুদ্ধবিরতির পরও ইজরায়েলের হা*মলা জারি লেবাননে

যুদ্ধবিরতির পরও ইজরায়েলের হা*মলা জারি লেবাননে

দক্ষিণ লেবাননে ঘোষিত সংঘর্ষবিরতির পরও পরিস্থিতি থিতু হয়নি। শনিবার ভোর পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইজরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে সূত্রের খবর। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। জানা গিয়েছে, রাতভর নাবাতিয়া ও আশপাশের একাধিক এলাকায় বিমান হামলা ও ড্রোন হামলা চালায় ইজরায়েল। পাশাপাশি ভোরের আগে কামানের গোলাবর্ষণের অভিযোগও উঠেছে। এসব হামলায় বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে যুক্তরাষ্ট্র জানায়, শুক্রবার বিকেল ৪টা নাগাদ ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই ওই চুক্তি নিশ্চিত করেছিল বলে দাবি করা হয়। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই…
Read More
ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! ফিটনেস পরীক্ষার মুখে কোহলিও

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! ফিটনেস পরীক্ষার মুখে কোহলিও

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। আইপিএলে পাওয়া চোট এখনও পুরোপুরি সারেনি অলরাউন্ডারের। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন। বোর্ড সূত্রে খবর, ৫০ ওভারের ম্যাচ খেলার মতো ফিটনেস এখনও অর্জন করতে পারেননি হার্দিক। সাম্প্রতিক ফিটনেস পরীক্ষার ফলেও সন্তুষ্ট নন বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। বিশেষ করে দীর্ঘ সময় ধরে বল করা নিয়ে এখনও সমস্যায় ভুগছেন তিনি। যদিও কয়েক দিন আগে অনুশীলনে প্রায় ১০ ওভার বল করেছিলেন। কিন্তু ম্যাচ-ফিটনেসের মানদণ্ডে তিনি এখনও পিছিয়ে। আইপিএলের সময় ব্যথার কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি ম্যাচ মিস করেন হার্দিক। পরে শেষ দিকে দলের নেতৃত্বও দেন তিনি।…
Read More
মৈনাক ভৌমিকের পরিচালনায় ফের বড়পর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত!  

মৈনাক ভৌমিকের পরিচালনায় ফের বড়পর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত!  

টলিপাড়ায় নতুন জল্পনা। সূত্রের খবর, পরিচালক মৈনাক ভৌমিকের আসন্ন ছবিতে দেখা যেতে পারে অভিনেতা রাজদীপ গুপ্তকে। প্রযোজনা সংস্থা ‘স্টুডিও ব্লটিং পেপার্স’। শুধু রাজদীপই নন, শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়ও। পাশাপাশি টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে নিয়েও কাস্টিংয়ের আলোচনা চলছে বলে খবর। ছোটপর্দায় এক সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজদীপ। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তাঁর জুটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। পরবর্তীতে বহু ধারাবাহিক, ছবি ও সিরিজে কাজ করেছেন অভিনেতা। তবে গত কয়েক মাসে কাজের অভাব নিয়ে খোলাখুলি মন্তব্য করেছিলেন রাজদীপ। তিনি জানান, অনেক দিন ধরেই উল্লেখযোগ্য কোনও চরিত্রে কাজ নেই তাঁর। স্বল্প সময়ের…
Read More