11
Aug
বাড়ি কেনার পর EMI-এর পাশাপাশি ইন্টেরিয়র, শিক্ষা, সঞ্চয় ও দৈনন্দিন খরচ সামলাতে হয় পরিবারকে। এই আর্থিক পরিকল্পনাকে আরও সহজ করতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক চালু করলো হাইব্রিড হোম লোন। এই ঋণে গ্রাহক ৩৯, ৫২ অথবা ৬৫ মাসের জন্য সুদের হার স্থির রাখার সুযোগ পাবেন। নির্ধারিত স্থির সুদের মেয়াদে রেপো রেট বাড়লেও ঋণের সুদের হার ও EMI অপরিবর্তিত থাকবে। ফলে বাড়ি কেনার শুরুর কয়েক বছর গ্রাহকরা তুলনামূলক নিশ্চিন্তে আর্থিক পরিকল্পনা করতে পারবেন। মেয়াদ শেষ হলে ঋণটি স্বয়ংক্রিয়ভাবে রেপো রেটের সঙ্গে নির্ধারিত স্প্রেড যুক্ত ফ্লোটিং রেটে চলে যাবে। ভবিষ্যতের স্প্রেড ঋণ অনুমোদনের সময়ই গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। এবিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের হেড–মর্টগেজেস নকুল…
