03
Sep
আর্সেলর মিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) এবং আইসিএআর-ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (আইসিএআর-আইএআরআই) কৃষিক্ষেত্রে আয়রন ওর টেলিংস (আইওটিএস)-এর টেকসই ব্যবহারের বিষয়ে গবেষণার জন্য মউ স্বাক্ষর করেছে। এই উদ্যোগ সার্কুলার ইকোনমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এএম/এনএস ইন্ডিয়া-এর R&D বিভাগের প্রধান ড. বিশ্বনাথন এন. এবং আইসিএআর-আইএআরআই-এর জয়েন্ট ডিরেক্টর (রিসার্চ) ড. সি. বিশ্বনাথন মউ স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন আইসিএআর-আইএআরআই-এর প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রকল্পের প্রধান তদন্তকারী ড. ভূপিন্দর সিং-সহ দুই প্রতিষ্ঠানের আধিকারিকরা। ২০২৪ সালে শুরু হওয়া প্রাথমিক গবেষণায় দেখা যায়, লৌহ আকরিকের বেনিফিকেশন প্রক্রিয়ায় উৎপন্ন আইওটিএস-এ সিলিকা, আয়রন অক্সাইড, অ্যালুমিনা, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন উপকারী খনিজ রয়েছে। নয়াদিল্লি ও ছত্তিশগড়ের কিরান্দুলে পরীক্ষায় ধান,…
