07
May
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন অর্থলগ্নিকারী সংস্থা আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬-এ শেষ হওয়া চতুর্থ কোয়ার্টারে এবং সম্পূর্ণ অর্থবর্ষের অডিটেড আর্থিক ফলাফল ঘোষণা করেছে। সংস্থাটি এই অর্থবর্ষে ৩০,০০০ কোটি টাকার এউএম মাইলফলক অতিক্রম করে এক শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। অ্যাসেট আন্ডার মযানেজমেন্ট বার্ষিক ২০% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০,৫৭১ কোটি টাকায়। প্রফিট আফটার ট্যাক্স বা নেট মুনাফা অর্থবর্ষ ২৫-এর ৯১২ কোটি টাকা থেকে ২২% বৃদ্ধি পেয়ে অর্থবর্ষ ২৬-এ দাঁড়িয়েছে ১,১০৮ কোটি টাকায়। শুধুমাত্র চতুর্থ কোয়ার্টারে মুনাফা ২৭% বৃদ্ধি পেয়ে ৩১১ কোটি টাকা হয়েছে। চতুর্থ কোয়ার্টারে ৩,০৮৭ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ। অ্যাসেট কোয়ালিটিতে গ্রস…
