বকেয়া মেটানোর দাবিতে পুরনিগমে সহায়িকাদের প্রতিবাদ

বকেয়া মেটানোর দাবিতে পুরনিগমে সহায়িকাদের প্রতিবাদ

প্রায় ৫ মাস হল নিয়মিত সাম্মানিক ভাতা না পাওয়ার অভিযোগ তুলেছেন বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে মাসিক সাম্মানিক ভাতার সম্পূর্ণ টাকা দেওয়া হচ্ছে না। বর্তমানে ভাতার মাত্র এক-চতুর্থাংশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ কর্মীদের।কর্মীদের বক্তব্য, অল্প পরিমাণ এই টাকা দিয়ে সংসার চালানো তো দূরের কথা, নিজেদের ন্যূনতম খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি, সরকার পরিবর্তনের পর তাঁদের দিয়ে যে অতিরিক্ত কাজ করানো হয়েছে, সেই কাজের পারিশ্রমিক বা ভাতার টাকাও এখনও তাঁরা পাননি বলে অভিযোগ।এই পরিস্থিতিতে দ্রুত সমস্ত বকেয়া সাম্মানিক ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা।তারা আজ বুধবার সকালেই শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিক্ষোভ…
Read More
সেবক রোডে ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান

সেবক রোডে ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান

শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার সেবক রোড এলাকায় পুরনিগমের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়।অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাতের একাংশ দখল করে ব্যবসা ও অন্যান্য সামগ্রী রাখার কারণে পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুরনিগমের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফুটপাত খালি করার উদ্যোগ নেন।অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়। আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে।
Read More
শিলিগুড়িতে ২৫ সেপ্টেম্বর থেকে ভেটেরান ফুটবল টুর্নামেন্ট, মাঠে নামবে ৮ দল

শিলিগুড়িতে ২৫ সেপ্টেম্বর থেকে ভেটেরান ফুটবল টুর্নামেন্ট, মাঠে নামবে ৮ দল

শহরে অনুষ্ঠিত হতে চলেছে ভেটেরান ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।সোনালী অতীত এবং ভারতীয় জনতা পার্টির স্পোর্টস সেল-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে শিলিগুড়ির দুটি দল এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আরও ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।তিন দিন ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেটেরান ফুটবলারদের নিয়ে এই আয়োজনের মাধ্যমে উত্তরবঙ্গে ফুটবলের পুরনো ঐতিহ্য ও আবেগকে আরও একবার সামনে তুলে ধরা হবে।টুর্নামেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, দার্জিলিংয়ের…
Read More
শিলিগুড়িতে চায়ের আড্ডায় রাজনৈতিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ

শিলিগুড়িতে চায়ের আড্ডায় রাজনৈতিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে দলীয় কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে যোগ দিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শিলিগুড়ি কলেজের মাঠে এদিন বেশ খোশমেজাজেই দেখা যায় তাঁকে। প্রাতঃভ্রমণের পর চায়ের কাপে চুমুক দিতে দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে বিরোধীদের নিশানা করেন তিনি।বিরোধীদের ভূমিকা নিয়েই এদিন সরব হন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বিরোধীরা যদি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তার দায় জনগণ কিংবা সরকারের নয়। নিজেদের মধ্যেই যদি বিরোধীরা লড়াইয়ে জড়িয়ে পড়ে, তাহলে সেই পরিস্থিতির দায়ও তাদের নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।যাদবপুরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ নিয়েও প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে বিজেপির…
Read More
কড়া নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

কড়া নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। গোটা রাজ্যে এবছর পরীক্ষায় বসছেন ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী। ২১০৫টি ভেনুতে ৮০০-রও বেশি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। শিলিগুড়ি শিক্ষা জেলায় এবছর ১০ হাজার ২১২ জন পরীক্ষার্থী ১১০টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন। পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। পরীক্ষার্থীদের সঙ্গে শুধুমাত্র বোর্ড, পেনসিল এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে।প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসিটিভি নজরদারি। কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। এবছর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং ওএমআর শিটে উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হল এবছরের…
Read More
অপ্রশস্ত ভবনে বেডের ছড়াছড়ি, পরিকাঠামো নিয়ে প্রশ্ন শিলিগুড়ির নার্সিংহোমে

অপ্রশস্ত ভবনে বেডের ছড়াছড়ি, পরিকাঠামো নিয়ে প্রশ্ন শিলিগুড়ির নার্সিংহোমে

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে রোগীদের ন্যূনতম পরিষেবা এবং পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শিলিগুড়িতে অভিযান চালাল রাজ্য স্বাস্থ্য কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বিভিন্ন নার্সিংহোম পরিদর্শন করে একাধিক অনিয়ম ও পরিকাঠামোগত ঘাটতির অভিযোগ সামনে আসে। পরিদর্শনে গিয়ে কমিশনের প্রতিনিধিরা কোথাও দেখতে পান, গুদামঘর বা বেসমেন্টের মতো জায়গায় রোগীদের বসিয়ে রাখা হয়েছে। অথচ সেখানে পর্যাপ্ত জায়গা তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই শৌচালয় কিংবা পানীয় জলের মতো ন্যূনতম ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। রোগীদের ব্যবহারের জায়গার পাশেই বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতি দেখে ঘটনাস্থলেই দমকল দফতরকে ডাকা হয়। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের প্রতিনিধিদেরও ডেকে প্রয়োজনীয়…
Read More
ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন পর্যাটন মন্ত্রী শংকর ঘোষ

ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন পর্যাটন মন্ত্রী শংকর ঘোষ

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার পুনর্নির্মাণ কাজের শুভ সূচনা হল বৃহস্পতিবার। প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে কাজের সূচনা করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শংকর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএ-র সিইও বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ, প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব। জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত প্রায় ১.৪০ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হবে। রাস্তার প্রস্থ হবে ১০.৫০ মিটার। পুরনো ও জরাজীর্ণ রাস্তার উপরিভাগ সরিয়ে নতুন করে বিটুমিনাস রাস্তা তৈরি করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে…
Read More
বেতন বৃদ্ধির দাবিতে পৌরনিগমে সিটুর ধর্না

বেতন বৃদ্ধির দাবিতে পৌরনিগমে সিটুর ধর্না

বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবিতে আন্দোলনে নামল সিটুর দার্জিলিং জেলা কমিটি। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করেও বেতন বৃদ্ধি না হওয়া এবং নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগম অভিযান করেন সিটু নেতৃত্ব ও ‘নির্মল বন্ধু’ প্রকল্পের অস্থায়ী সাফাই কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের প্রায় ৩৬৫ দিনই কাজ করতে হয় তাঁদের। অথচ সেই অনুযায়ী সময়মতো বেতন মেলে না। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করলেও বেতন বৃদ্ধির কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের। এই পরিস্থিতিতে সমস্ত অস্থায়ী সাফাই কর্মীর বেতন বৃদ্ধি এবং প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ‘নির্মল বন্ধু’ প্রকল্পের…
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর হবে না মেলা ! দেড় কোটির পার্কিং লটে বদলাচ্ছে চিত্র

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর হবে না মেলা ! দেড় কোটির পার্কিং লটে বদলাচ্ছে চিত্র

শিলিগুড়ি শহরের পার্কিং সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা ময়দানকে আর মেলার জন্য ব্যবহার না করে সেখানে তৈরি করা হচ্ছে স্থায়ী পার্কিং লট। মূলত বিধান মার্কেট ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের পার্কিং এবং যানজটের সমস্যা মোকাবিলা করতেই এই উদ্যোগ। বৃহস্পতিবার প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই পার্কিং প্রকল্পের শিলান্যাস করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শংকর ঘোষ। এদিন প্রদীপ প্রজ্বলন, ফিতা কাটা এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক শামসুদ্দিন আহমেদ, এসিপি ট্রাফিক সুবীর দত্ত-সহ প্রশাসনের…
Read More
হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির সুভাষপল্লিতে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম

হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির সুভাষপল্লিতে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম

হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার পুরনিগমের কর্মীরা এলাকায় গিয়ে একটি বাড়ির চিহ্নিত অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করেন। এদিন বাড়ির কয়েকটি অংশের পাশাপাশি ছাদেরও কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে, রঞ্জন সরকারের বাবা ১৯৯৮ সালে ওই বাড়িটি কিনেছিলেন। বর্তমানে সেখানে রঞ্জন সরকার, তাঁর দুই ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে তাঁরা বসবাস করে আসছেন। তবে কয়েক বছর আগে বাড়িটির নির্মাণ নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি হাইকোর্টের তরফে বাড়িটির অবৈধ অংশগুলি ধাপে…
Read More
মহিলাদের হাত ধরে শিলিগুড়ির রামকৃষ্ণ কলোনিতে শুরু শারদোৎসবের প্রস্তুতি

মহিলাদের হাত ধরে শিলিগুড়ির রামকৃষ্ণ কলোনিতে শুরু শারদোৎসবের প্রস্তুতি

মহিলাদের হাত ধরে আরও একবার শুরু হল শারদোৎসবের প্রস্তুতি। শিলিগুড়ির ৩ নম্বর রামকৃষ্ণ কলোনির মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি।এবছর এই পুজো পা দিল দ্বিতীয় বর্ষে। আর শুরু থেকেই থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। খুঁটিপুজোকে ঘিরে পাড়ার মহিলাদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ।পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, গত বছরের মতো এবছরও পাড়ার সমস্ত মহিলাকে সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে পুজোর আয়োজন করা হচ্ছে। শুধু পুজোর আয়োজনই নয়, জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে নিয়ে উৎসব পালন করাই তাঁদের মূল উদ্দেশ্য।ওপেনিং হচ্ছে ষষ্ঠীর দিন।আমরা রাজনৈতিকভাবে কিছু ভাবেনি, কিন্তু ইচ্ছে আছে আমরা পাড়ার বয়স্ক মানুষকে দিয়ে পুজোর শুভ…
Read More
বাড়ি ফাঁকা পেয়েই হাতসাফাই! সোনা-নগদ চুরির অভিযোগে গ্রেফতার ২, উদ্ধার লুটের সামগ্রী

বাড়ি ফাঁকা পেয়েই হাতসাফাই! সোনা-নগদ চুরির অভিযোগে গ্রেফতার ২, উদ্ধার লুটের সামগ্রী

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি। শিলিগুড়ির অরবিন্দুপল্লিতে একটি বাড়ি থেকে সোনার অলঙ্কার এবং নগদ টাকা চুরির অভিযোগে গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম আকাশ সাহা ও বিজয় কুমার দাস। দু’জনেরই বাড়ি শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।চলতি মাসের ৭ তারিখ। ব্যক্তিগত কাজে শহরের বাইরে গিয়েছিলেন শিলিগুড়ির অরবিন্দুপল্লির বাসিন্দা কল্পনা সাহা। ১০ সেপ্টেম্বর বাড়ি ফিরে তাঁর চোখে পড়ে দরজার ভাঙা তালা।ঘরে ঢুকতেই দেখা যায়, আলমারিও ভাঙা অবস্থায় রয়েছে।এরপরই চুরির বিষয়টি জানতে পারেন তিনি। কল্পনা সাহার অভিযোগ, বাড়ি থেকে আনুমানিক ২৫ গ্রাম সোনার অলঙ্কার এবং নগদ…
Read More
ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, WBSEDCL-কে চিঠি CPI(M)-এর

ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, WBSEDCL-কে চিঠি CPI(M)-এর

শহরের একাধিক এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-র মিলনপল্লি সেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চিঠি দিল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র শিলিগুড়ি এরিয়া কমিটি নম্বর ৪। ১৬ সেপ্টেম্বর তারিখের ওই চিঠিতে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। চিঠিতে CPI(M)-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিলিগুড়ির দেশবন্ধুপাড়া, টিকিয়াপাড়া, বাবুপাড়া, মিলনপল্লি-সহ বেশ কয়েকটি এলাকায় প্রতিনিয়ত ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বয়স্ক এবং অসুস্থ মানুষজনকেও সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দলের অভিযোগ, মেরামতির…
Read More
উত্তরবঙ্গে প্রথম ১০০ কেজি সোনার সাজে মা দুর্গা! ৬৪তম বর্ষে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোয় নজরকাড়া চমক

উত্তরবঙ্গে প্রথম ১০০ কেজি সোনার সাজে মা দুর্গা! ৬৪তম বর্ষে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোয় নজরকাড়া চমক

উত্তরবঙ্গে প্রথমবার ১০০ কেজি সোনার সাজে সেজে উঠতে চলেছেন মা দুর্গা। তবে এই ১০০ কেজি সোনার সাজ শুধু দুর্গা প্রতিমার জন্য নয়। একই ১০০ কেজি সোনার মধ্যেই দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী—পাঁচ দেবদেবীকে সাজানো হবে। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ৬৪তম বর্ষের এই বিশেষ আয়োজনের কথা জানালেন সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির কর্তৃপক্ষরা। প্রতি বছরই দুর্গাপুজোয় নতুন কিছু চমক নিয়ে আসে সেন্ট্রাল কলোনি। এবার সেই আয়োজন আরও বড় আকারে। সেনকো গোল্ডের সহযোগিতায় তৈরি হচ্ছে মোট ১০০ কেজি সোনার বিশেষ সাজ, যার মধ্যেই সেজে উঠবেন দুর্গা-সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। পাশাপাশি বালুরঘাটের বিখ্যাত শিল্পীর হাতে তৈরি হচ্ছে পুজোর…
Read More