09
May
দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। সেই ঐতিহাসিক জয়ের পর শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ এনডিএ জোটের শীর্ষ নেতৃত্ব সহ দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক মহলে বড় চমক দেন শুভেন্দু অধিকারী। এরপর…
