উত্তর পূর্ব

সরকারি কর্মীদের জন্য সুখবর

সরকারি কর্মীদের জন্য সুখবর

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রতিশ্রুতি মতোই বেড়েছে ডিএ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য এসেছে বড়সড় সুখবর। একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। আগে ১৮ শতাংশের সাথে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। বাজেটের ঘোষণা অনুযায়ী, রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে…
Read More
বদলে গেল নিয়ম, নয়া নির্দেশ

বদলে গেল নিয়ম, নয়া নির্দেশ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের সব স্কুলগুলিকে ফের নতুন নির্দেশ দেওয়া হল। এবার সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২৬ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে রাজ্যের স্কুলে স্কুলে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করতে হবে। স্কুল শিক্ষা কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে এনএমবিএ তথা নেশা মুক্ত ভারত অভিযানের অধীন নির্ধারিত কর্মসূচিতে রাজ্যের স্কুলগুলিকে অংশ নিতে হবে। এই বিশেষ কর্মসূচিতে ব্যবহার করতে হবে নেশা মুক্ত ভারত অভিযানের লোগো ও ম্যাসকট। সংশ্লিষ্ট জেলা এবং স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নির্ধারিত সূচি অনুসারে যাবতীয় অনুষ্ঠান আয়োজনের…
Read More
মাদকচক্রের অভিযুক্তের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৫০০ গ্রাম হেরোইন সহ উদ্ধার প্রচুর পরিমাণ মাদক

মাদকচক্রের অভিযুক্তের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৫০০ গ্রাম হেরোইন সহ উদ্ধার প্রচুর পরিমাণ মাদক

ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। পেশায় টোটোচালক হলেও, টোটো চালানো যে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা। এদিন টোটোচালকের বাড়িতে পুলিশ পৌঁছতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। এখানেই শেষ নয়, টোটোচালকের ঘরের মেঝে খুঁড়তেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাদ্দাম হোসেন শেখ নামে ওই টোটোচালক এবং তাঁর ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।সাদ্দামের বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার…
Read More
নাগরিকত্ব প্রদান ও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা অমিত শাহর

নাগরিকত্ব প্রদান ও অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা অমিত শাহর

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বাকি প্রক্রিয়া দ্রুত শেষ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ নিচ্ছে। অমিত শাহ জানান, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা আবেদনগুলির নিষ্পত্তি দ্রুত করা হবে। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদান বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং বহু শরণার্থী এই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেছিলেন। সভায় তিনি অবৈধ অনুপ্রবেশ রোধের বিষয়েও…
Read More
বারুইপুরের ‘অভি*শপ্ত’ পুকুর থেকে উঠল আরও এক দে*হ! 

বারুইপুরের ‘অভি*শপ্ত’ পুকুর থেকে উঠল আরও এক দে*হ! 

বারুইপুরের ধপধপি এলাকায় একটি পুকুর থেকে ফের এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একই পুকুর থেকে উদ্ধার হয় আরেক ব্যক্তির দেহ। ফলে দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণকান্ত হালদার নামে এক ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর পুকুরে তল্লাশি চালানোর সময় তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি শনাক্ত করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, রবিবার সকালে একই পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের…
Read More
আসানসোলে গরু পাচারের অভিযোগে আটক দুই যুবক

আসানসোলে গরু পাচারের অভিযোগে আটক দুই যুবক

আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউজিং কলোনি যাওয়ার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় কথিত গরু পাচারের অভিযোগে দুই যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই যুবক দুটি বাছুর নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁদের আটকে রাখা হয়। ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা নেতা অভিজিৎ রায়, প্রসেনজিৎ মণ্ডল, কার্তিক-সহ দলের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পরে স্থানীয়রা আটক দুই যুবককে তাঁদের উপস্থিতিতে পুলিশের হাতে তুলে দেন। ধৃত দুই যুবকের নাম জাবেদ ও কালাম বলে জানা গিয়েছে। খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল নর্থ থানা এবং কন্যাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে…
Read More
বাঁকুড়ায় শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

বাঁকুড়ায় শুরু ১২৫ দিনের কাজের প্রকল্প

দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে ফের শুরু হল ১২৫ দিনের কাজের প্রকল্প। বাঁকুড়া জেলার ২ নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মৌজায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় জলাধার খনন, পুকুর সংস্কার, রাস্তা নির্মাণ ও সংস্কার-সহ একাধিক জনমুখী উন্নয়নমূলক কাজ করা হবে। পাশাপাশি স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হওয়ায় গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক…
Read More
সোমবার থেকে শিয়ালদহ বিভাগে একগুচ্ছ নতুন লোকাল ও এসি ট্রেন, বাড়ছে একাধিক রুটের পরিষেবা

সোমবার থেকে শিয়ালদহ বিভাগে একগুচ্ছ নতুন লোকাল ও এসি ট্রেন, বাড়ছে একাধিক রুটের পরিষেবা

উপনগরীয় রেলযাত্রীদের সুবিধার্থে বড়সড় পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। যাত্রীদের ক্রমবর্ধমান চাপ কমানো, পিক আওয়ারের ভিড় নিয়ন্ত্রণ সহ আরও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ৬ জুলাই সোমবার একাধিক নতুন লোকাল ট্রেন, নতুন এসি ইএমইউ পরিষেবা সহ বিভিন্ন রুটে ট্রেন সম্প্রসারণ কার্যকর হবে। জানানো হয়েছে, বর্তমানে চলমান ১০টি এসি ইএমইউ পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন শিয়ালদহ - বারাসাত এসি লোকাল। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছেড়ে বারাসাত পৌঁছবে ও বারাসাত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে। হাসনাবাদ শাখার যাত্রীদের জন্যও বড় সুবিধা আনা…
Read More
মালদায় ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা কর্মসূচি, লিফলেট বিতরণ পুলিশের

মালদায় ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা কর্মসূচি, লিফলেট বিতরণ পুলিশের

টোটো চালক হোক কিংবা বাইক চালক—অনেকেই এখনও ট্রাফিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ, রাস্তার সংকেত, সঠিকভাবে ইউ-টার্ন নেওয়ার নিয়ম কিংবা নিরাপদে যান চলাচলের নানা বিষয় সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালেই মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে ট্রাফিক পুলিশ গাড়িচালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝান। পাশাপাশি সিগন্যাল অমান্য না করা, হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। পুলিশ…
Read More
১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান, বাদ কারা? 

১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান, বাদ কারা? 

অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষের বেশি যোগ্য মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি অনুদানের টাকা পাঠানো হল। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাচাই-বাছাইয়ের পর মোট ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁর বক্তব্য, আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি অর্থ কেবলমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছানো উচিত এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।মুখ্যমন্ত্রী আরও জানান, আবেদন গ্রহণের…
Read More
জাতীয় চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাজ্ঞাপন

জাতীয় চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাজ্ঞাপন

জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day) উপলক্ষে আজ কলকাতায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভারতের প্রথিতযশা চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানের মূল অংশ: মহীয়সী চিকিৎসককে শ্রদ্ধা: শুভেন্দু অধিকারী মহাশয় ডাঃ বি.সি. রায়ের মূর্তি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং চিকিৎসা ক্ষেত্রে ও সামগ্রিকভাবে বাংলার উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। চিকিৎসক দিবসের তাৎপর্য: উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও পুণ্যতিথি স্মরণে সমগ্র দেশজুড়ে 'জাতীয় চিকিৎসক দিবস' পালন করা হয়। নেতৃত্ব…
Read More
বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের রণমূর্তিতে পুর কমিশনার বিক্রম রাই, কড়া বার্তা— ‘নিয়ম ভাঙলেই ব্যবস্থা’

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের রণমূর্তিতে পুর কমিশনার বিক্রম রাই, কড়া বার্তা— ‘নিয়ম ভাঙলেই ব্যবস্থা’

শিলিগুড়ি শহরে বেআইনি নির্মাণ রুখতে ফের কড়া অবস্থান নিল শিলিগুড়ি পুরনিগম। পুর কমিশনার বিক্রম রাই নিজে বিভিন্ন এলাকায় গিয়ে নির্মীয়মাণ একাধিক বিল্ডিং পরিদর্শন করেন। পরিদর্শনের সময় নির্মাণের অনুমোদিত নকশা, বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়।যেখানে নিয়ম লঙ্ঘনের অভিযোগ বা প্রাথমিক অসঙ্গতি ধরা পড়েছে, সেখানে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুর কমিশনার স্পষ্ট জানিয়েছেন, শহরের পরিকল্পিত উন্নয়নের স্বার্থে কোনও বেআইনি নির্মাণকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, পুরনিগমের অনুমোদিত নকশা মেনে নির্মাণ করা বাধ্যতামূলক। কেউ যদি নিয়ম ভেঙে অতিরিক্ত তলা নির্মাণ করেন, অনুমতি ছাড়া কাজ চালিয়ে যান বা অন্য কোনওভাবে বিল্ডিং…
Read More
পুলকার দু*র্ঘটনায় জ*খম ২ পড়ুয়া

পুলকার দু*র্ঘটনায় জ*খম ২ পড়ুয়া

সপ্তাহের শুরুতেই কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় একটি স্কুল পুলকার দুর্ঘটনা। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে আসার সময় একটি স্কুল পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় পুলকারে থাকা দুই স্কুল পড়ুয়া আহত হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের গাড়ি থেকে বের করে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই পড়ুয়াকে দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত…
Read More
ব্যবস্থা করা হচ্ছে পুনর্বাসনের

ব্যবস্থা করা হচ্ছে পুনর্বাসনের

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সরকারি জমি ও ফুটপাথ থেকে বেআইনি দখল সরানোর অভিযান জোরকদমে চলছে। বিভিন্ন এলাকায় হকারদেরও সরানো হচ্ছে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানান, হকারদের পুনর্বাসনের বিষয়টি সরকারের চিন্তাভাবনার মধ্যেই রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সব জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব নয়। কারণ অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা নেই। যেখানে জায়গা পাওয়া যাবে, সেখানে বিকল্প ব্যবস্থা করার জন্য জায়গা খুঁজে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও এলাকায় হকারি করছেন, বিশেষ করে ২০ থেকে ৩০ বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিষয়টি আলাদা করে বিবেচনা করা হচ্ছে। কিন্তু…
Read More