03
Sep
ডিমেনশিয়া দ্রুত শনাক্তকরণ এবং রোগী ও তাঁদের পরিচর্যাকারীদের সহায়তার জন্য ‘ভাজুদ রহে মজুদ'’ নামে জনসচেতনতা অভিযান শুরু করল টাটা ট্রাস্টস। বিশ্ব আলঝাইমার মাস উপলক্ষে শুরু হওয়া এই প্রচারে ভারতে বাড়তে থাকা ডিমেনশিয়ার সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৮৮ লক্ষ প্রবীণ ভারতীয় ডিমেনশিয়ায় আক্রান্ত। গবেষণা অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই রোগটি ধরা পড়ে না। ২০৩৬ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৯ লক্ষ হতে পারে বলে ২০২৩ সালের AIIMS-USC-এর গবেষণায় অনুমান করা হয়েছে। প্রচারের মাধ্যমে বলা হয়েছে, স্মৃতিশক্তি, আচরণ বা দৈনন্দিন কাজকর্মে পরিবর্তনকে শুধু বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। টাটা ট্রাস্টসের সিইও…
