Blog

নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে টেট বা সিটেট নিয়ে শিক্ষক মহলে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও এই পরীক্ষা বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিভ্রান্তি ছিল অনেকের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ - এর বিদ্যমান বিধিই কার্যকর রয়েছে। কেন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী, টেট বাধ্যতামূলক শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য। অন্যদিকে নবম-দশম, উচ্চমাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ হবে সংশ্লিষ্ট পরিষেবা বিধি, সংবিধিবদ্ধ নিয়ম এবং ইউজিসির গাইডলাইন অনুসারে। অর্থাৎ এই স্তরগুলিতে…
Read More
জাওয়া অল স্টার্সের প্রথম প্রকাশ 42 এফজে-তে

জাওয়া অল স্টার্সের প্রথম প্রকাশ 42 এফজে-তে

জাওয়া ইয়েজদি মোটরসাইকেল নিয়ে এল ‘জাওয়া অল স্টার্স’—নিজস্বতা, আত্মবিশ্বাস, চারিত্রিক দৃঢ়তা, উন্নত আচরণ ও সাহসের প্রতীক এই নতুন ভাবধারা। এর প্রথম প্রকাশ ঘটেছে জাওয়া 42 এফজে-তে। নিও-ক্লাসিক ডিজাইনের সঙ্গে স্পোর্টি ও আধুনিক স্টাইলের মেলবন্ধনে তৈরি 42 এফজে। ব্রাশড অ্যালুমিনিয়াম ট্যাঙ্ক প্যানেল, স্পোর্টি স্টান্স ও শক্তিশালী রোড প্রেজেন্সের পাশাপাশি এতে রয়েছে 334-সিসি লিকুইড-কুল্ড DOHC সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি 7,500 আরপিএম-এ 29.17 পিএস পাওয়ার এবং 5,500 আরপিএম-এ 29.62 এনএম টর্ক দেয়। সংস্থার দাবি, এই সেগমেন্টের অধিকাংশ 350-সিসি মোটরসাইকেলের তুলনায় 42 এফজে 42 শতাংশ বেশি পাওয়ার দেয়। বাইকটিতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স, ডাবল-ক্র্যাডল ফ্রেম, 41 এমএম টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, গ্যাস-ফিল্ড টুইন রিয়ার শক অ্যাবজর্বার্স এবং…
Read More
এএমএনএস পারাদীপ লজিস্টিক্সকে অ্যাওয়ার্ড অফ কনসেসন ফর বার্থ মঞ্জুর করল পারাদীপ পোর্ট অথরিটি 30 বছর ধরে ক্যাপ্টিভ বেসিসে ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য

এএমএনএস পারাদীপ লজিস্টিক্সকে অ্যাওয়ার্ড অফ কনসেসন ফর বার্থ মঞ্জুর করল পারাদীপ পোর্ট অথরিটি 30 বছর ধরে ক্যাপ্টিভ বেসিসে ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য

ভারত সরকার কোস্টাল শিপমেন্টকে উত্সাহ দেয়। কেননা, এই ধরনের পরিবহনে জ্বালানির সাশ্রয় হয়, খরচ কম পড়ে এবং তা পরিবেশের পক্ষেও অনুকূল। সরকারের এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পারাদীপ পোর্ট অখরিটি (পিপিএ)-র পক্ষ থেকে এএম/এনএস ইন্ডিয়ার একটি এসপিভি এএমএনএস পারাদীপ লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড (এপিএলপিএল)-এর নামে আনুষ্ঠানিক ভাবে অ্যাওয়ার্ড অফ কনসেসন মঞ্জুর করা হল সিকিউ-থ্রি’র বার্থ মেকানাইজেশনের জন্য যাতে অভ্যন্তরীণ ভাবে 10 এমটিপিএ ক্ষমতা সম্পন্ন ড্রাই বাল্ক কার্গো সামলানোর জন্য। 21 অগস্ট, 2026 তারিখে ওড়িশার পারাদীপে অবস্থিত বিজু কনভেনশনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এএম/এনএস ইন্ডিয়ার কর্পোরেট বিষয়ক বিভাগের চিফ শ্রী দীপক আরোরার হাতে অ্যাওয়ার্ড অফ কনসেসন তুলে দিলেন বন্দর, জাহাজ ও জলপথ…
Read More
নেপালের দু*র্যোগে ‘নিখোঁজ’ শিলিগুড়ির সমর, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

নেপালের দু*র্যোগে ‘নিখোঁজ’ শিলিগুড়ির সমর, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল। তাঁর সন্ধান না মেলায় উদ্বেগে পরিবার ও পরিজনরা। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে ‘নিখোঁজ’ সমরের পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের জেরে রাজ্যের বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাঁদের মধ্যে শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডলের নামও রয়েছে। নিখোঁজ পর্যটকদের পরিবারের সঙ্গে এদিন ভার্চুয়ালি যোগাযোগ করে তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এদিকে, শুক্রবার রাতে শিলিগুড়ির শান্তিনগর বউবাজারে সমর মণ্ডলের বাড়িতে পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তাঁর সঙ্গে ছিলেন এসিপি…
Read More
অনলাইন গেমের নেশায় খু*ন, গ্রে*প্তার ২

অনলাইন গেমের নেশায় খু*ন, গ্রে*প্তার ২

খুনের মাত্র ১২ ঘণ্টার মধ্যে মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার অর্ণব সেন (৬০) হত্যাকাণ্ডের কিনারা করল জেলা পুলিশ। ঘটনায় নিহতের দূর সম্পর্কের নাতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার দুজন হল শুভজিৎ ঘোষ (২২) এবং তার বন্ধু কৌশিক ঘোষ। শুভজিতের বাড়ি ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। পুলিশের দাবি, অনলাইন গেমে আসক্ত হয়ে দুজনই ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। সেই দেনা পরিশোধের জন্যই অর্ণব সেনকে হত্যার পরিকল্পনা করা হয়। অভিযোগ, শুভজিৎ তার বন্ধু কৌশিককে সঙ্গে নিয়ে অর্ণবের বাড়িতে যায়। সেখানে শোবার ঘরের মধ্যে মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে শ্বাসরোধ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা…
Read More
চীন থেকে রুপো, দক্ষিণ আফ্রিকায় সোনা—আন্তর্জাতিক মঞ্চে মধুরার সাফল্যের জয়যাত্রা

চীন থেকে রুপো, দক্ষিণ আফ্রিকায় সোনা—আন্তর্জাতিক মঞ্চে মধুরার সাফল্যের জয়যাত্রা

জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে সোনার পদক জিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। শহরের ৩ নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। উল্লেখ্য, মধুরা এর আগেও জাতীয়…
Read More
এবার বাজাজের বীমার আওতায় ঘরের পোষ্যটিও

এবার বাজাজের বীমার আওতায় ঘরের পোষ্যটিও

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ‘বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড’ আজ ‘মাই ফ্যামিলি কমপ্লিট’ নামে একটি অভিনব স্বাস্থ্য বীমা পণ্য লঞ্চ করবে বলে জানিয়েছে। এটি এমন একটি যুগান্তকারী পলিসি যা পরিবারের সংজ্ঞাকে প্রসারিত করে পোষ্য কুকুর এবং বিড়ালকেও এর অন্তর্ভুক্ত করে। এই প্রথম কোনও পরিকল্পনা, যেখানে মানুষের পাশাপাশি পোষ্যদেরও একই স্বাস্থ্য সুরক্ষা কাঠামোর আওতায় আনা হয়েছে। পলিসিটিতে ৫ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সাম ইনসিওর্ড বা বীমার অঙ্ক বেছে নেওয়ার সুযোগ রয়েছে, যার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে। এই পলিসির মাধ্যমে ১৮ বছর বা তার বেশি বয়সি প্রাপ্তবয়স্ক, ৩ মাস থেকে ৩০ বছর বয়সি নির্ভরশীল…
Read More
বকেয়া পাওনা মিটতে চলেছে

বকেয়া পাওনা মিটতে চলেছে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বকেয়া ডিএ নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ-র একটা অংশ পেয়ে গেলেও গ্রান্ট ইন এড এই কর্মচারীরা বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি। যা নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছিল। এবার রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত অর্থাৎ গ্রান্ট-ইন-এড কর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করতে উদ্যোগ নিল রাজ্য অর্থ দফতর। অর্থ দফতর সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন সরকারি দফতরের অধীনস্থ কর্মী যারা বেতন ও অন্যান্য…
Read More
খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মুখ্যমন্ত্রী, অংশ নিলেন ভক্ত-সাধারণ মানুষ

খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মুখ্যমন্ত্রী, অংশ নিলেন ভক্ত-সাধারণ মানুষ

রাখি পূর্ণিমা ও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কলকাতার ভবানীপুর ও কালীঘাট এলাকায় এক বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরাসরি অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে ভবানীপুর এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরের সামনে দিয়ে অতিক্রম করে। মুখ্যমন্ত্রী স্বয়ং খোল-করতাল বাজিয়ে ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন। শোভাযাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে রাখি ও জন্মাষ্টমীর শুভকামনা জানান। এলাকার শান্তি, সমৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বহু সাধারণ মানুষ উৎসাহিতভাবে অংশগ্রহণ করেন।
Read More
প্রতিবেশী দেশ নেপালের বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে এলো ভারত

প্রতিবেশী দেশ নেপালের বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে এলো ভারত

‘নেইবারহুড ফার্স্ট’ বা ‘প্রতিবেশী প্রথম’ নীতির প্রতি অবিচল থেকে, ভারত আবারও সংকটকালে নেপালের ‘প্রথম সাহায্যকারী’-র ভূমিকা পালন করলো। নেপালে বন্যা ও ভূমিধসের কারণে হওয়া ক্ষয়ক্ষতি সামাল দিতে ভারত সরকার দ্রুত পদক্ষেপ করছে। ২৬ অগাস্ট, কাঠমান্ডুতে প্রথম দফায় ১০ টন মানবিক সাহায্য এবং জরুরি ত্রাণ সামগ্রী ও জীবনরক্ষাকারী ওষুধ পাঠানো হয়। ঠিক তার পরের দিন, ২৭ অগাস্ট, ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ৩৭.৫ টনের দ্বিতীয় দফার ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, যা এই কঠিন সময়ে প্রতিবেশী নেপালকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করছে।পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রক তাদের কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা পুরোপুরি শুরু করে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর…
Read More
ফ্লিপকার্ট নিয়ে এলো সারথি

ফ্লিপকার্ট নিয়ে এলো সারথি

ভারতের নিজস্ব ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট তাদের বিক্রেতা এবং ব্র্যান্ডগুলির জন্য পেশাদার বিজ্ঞাপন সাহায্য প্রদান করতে ‘সারথি’ নামে একটি নতুন পার্টনার প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেছে। মূলত সব রকমের ব্যবসার জন্য ডিজিটাল বিজ্ঞাপনকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যেই ফ্লিপকার্ট অ্যাডসের এই উদ্যোগ। সংস্কৃত শব্দ ‘সারথি’ (যার অর্থ রথচালক)-এর নামে নামকরণ করা এই প্রোগ্রামটি বিক্রেতাদের বিজ্ঞাপনের জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। দুটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘সারথি’। প্রথমটি হলো একটি এআই-চালিত ক্যাম্পেইন ড্যাশবোর্ড, যা AtTheRate.ai-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বিক্রেতারা রিয়েল-টাইম ডেটা, অটোমেটিক সতর্কতা এবং অ্যাকশনেবল ইনসাইট পাবেন। দ্বিতীয় স্তম্ভটি হলো একটি সার্টিফাইড এজেন্সি পার্টনার নেটওয়ার্ক,…
Read More
এমজি মোটর ইন্ডিয়া লঞ্চ করল দেশের প্রথম মাল্টি-এনইভি প্ল্যাটফর্মের ওপর তৈরি এসইউভি ‘ Hector Tomahawk’

এমজি মোটর ইন্ডিয়া লঞ্চ করল দেশের প্রথম মাল্টি-এনইভি প্ল্যাটফর্মের ওপর তৈরি এসইউভি ‘ Hector Tomahawk’

সইউভি বাজারে বিপ্লব ঘটাতে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া নিয়ে এল তাদের অত্যাধুনিক Hector Tomahawk। কোম্পানির নতুন ADAPT প্ল্যাটফর্মে তৈরি এই গাড়িটি বৈদ্যুতিক যান এবং প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল —উভয় পাওয়ারট্রেনেই বাজারে এসেছে। এর মূল বৈশিষ্ট্য ও ডিজাইন গুলি হলো এটি দৈর্ঘ্যে ৪,৭৪৫ মিমি এবং উচ্চতায় ১৭৭০ মিমি, যা এই সেগমেন্টের অন্যতম দীর্ঘ ও দীর্ঘতম এসইউভি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৩০ মিমি। এর বিলাসবহুল কেবিনের ভেতরে রয়েছে ডেজার্ট স্কোয়াড্রন ইন্টিরিয়র, ১৫.৬ ইঞ্চির বিশাল এইচডি ডিসপ্লে, প্যানোরামিক ককপিট স্কাইরুফ এবং ইনফিনিটির প্রিমিয়াম অডিও সিস্টেম। ৫ ও ৭-সিটার—উভয় অপশনেই এটি উপলব্ধ। এই গাড়িতে রয়েছে ৬৯.২ কিলোওয়াট আওয়ারের ম্যাজিক ব্যাটারি, যা একবার চার্জে ৫১৭ কিলোমিটার…
Read More
মাডরেক্স-এর আলোচনায় ক্রিপ্টোর প্রতি আগ্রহ বাড়ছে কলকাতার

মাডরেক্স-এর আলোচনায় ক্রিপ্টোর প্রতি আগ্রহ বাড়ছে কলকাতার

প্রথাগত বিনিয়োগের গণ্ডি পেরিয়ে কলকাতার বিনিয়োগকারীরা এবার ক্রমশ ক্রিপ্টো, টোকেনাইজড গোল্ড আর মার্কিন স্টকের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। আর এরই প্রমাণ মিলল TradeIQ-তে, যেখানে ১,০০০-এরও বেশি ট্রেডার ও বিনিয়োগকারী এক ছাদের নিচে জড়ো হয়ে আরও সচেতন ও লাভজনক বিনিয়োগ ও ট্রেডিং-এর কৌশল শিখেছেন।একটি শীর্ষস্থানীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং টোকেনাইজড রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট ট্রেডিং প্ল্যাটফর্ম ‘মাডরেক্স’, ট্রেডআইকিউ-তে ট্রেডার এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছে। এই আলোচনায় ক্রিপ্টো, টোকেনাইজড গোল্ড এবং মার্কিন স্টকের প্রতি তীব্র কৌতূহল প্রকাশ পেয়েছে। উপস্থিত ব্যক্তিরা ক্রিপ্টো ট্রেডিং ও বিনিয়োগ কীভাবে শুরু করবেন, সোনার জন্য ট্রেডিং কৌশল শিখবেন এবং একটি বৈচিত্র্যময় পোর্টফোলিওর অংশ হিসেবে কোন মার্কিন স্টকগুলোতে বিনিয়োগ করা উচিত…
Read More
ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল অল নিউ ‘YZF-R2’

ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল অল নিউ ‘YZF-R2’

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে নতুন বিপ্লব ঘটিয়ে ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল তাদের বহু প্রতীক্ষিত অল নিউ ‘YZF-R2’। প্রতিযোগিতায় ভরপুর ২০০সিসি সেগমেন্টে এটি ইয়ামাহার প্রথম বাইক, যার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৩০ টাকা ৫০০ টাকা। বিশ্বখ্যাত আর-সিরিজের আদলে তৈরি এই মোটরসাইকেলটি জাপানি প্রযুক্তির সঙ্গে ভারতীয় প্রকৌশলের যৌথ প্রয়াসে নির্মিত হয়েছে, যা তরুণ প্রজন্মকে খাঁটি সুপারস্পোর্টস পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা দিতে প্রস্তুত। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর তৈরি এই বাইকটিতে রয়েছে ২০৪ সিসি, লিকুইড-কুলড, ৪-স্ট্রোক, DOHC ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৬.৫ পিএস শক্তি এবং ১৯.১ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটির ওজন মাত্র ১৪৯ কেজি, যা এর সেগমেন্টে…
Read More