Blog

হলদিবাড়িতে অবৈধ কচ্ছপের মাংস ব্যবসার পর্দাফাঁস, যৌথ অভিযানে গ্রেফতার ১

হলদিবাড়িতে অবৈধ কচ্ছপের মাংস ব্যবসার পর্দাফাঁস, যৌথ অভিযানে গ্রেফতার ১

অবৈধ বন্যপ্রাণী পাচার ও বাণিজ্যের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা  "স্পোর" (সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফনা অ্যান্ড অ্যানিম্যাল রাইটস)। রবিবার গোপন সূত্রে প্রাপ্ত নির্ভুল তথ্যের ভিত্তিতে হলদিবাড়ি এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে কচ্ছপের মাংস বিক্রির একটি চক্রের হদিস মেলে।SPOAR-এর সদস্যদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ বনদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযানের সময় এক ব্যক্তিকে হাতেনাতে কচ্ছপের মাংস বিক্রি করতে গিয়ে আটক করা হয়। পরবর্তীতে বনদপ্তর তাকে গ্রেফতার করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ভাগ্যধর রায়, তিনি হলদিবাড়ি ব্লকের কানাপাড়া এলাকার বাসিন্দা। উল্লেখ্য, ভারতে কচ্ছপ বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর প্রথম তফসিলের আওতায় কঠোরভাবে সুরক্ষিত। কচ্ছপ হত্যা, তার…
Read More
মথুরাপুরে চুরি যাওয়া বাইকসহ আটক দুই নাবালক

মথুরাপুরে চুরি যাওয়া বাইকসহ আটক দুই নাবালক

মানিকচকের মথুরাপুরে চুরির মোটর বাইকসহ ধরা পড়লো দুই নাবালক, চলল উত্তম মাধ্যম, ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ উপস্থিত হয়ে আটক করে দুই নাবালককে। প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটছে মানিকচকের মথুরাপুরে। ইতিমধ্যে বিগত একমাসের প্রায় সাতটি বাইক চুরির ঘটনা ঘটেছে। এমনকি বিগত শনিবার মথরা পুরের হাট থেকে শেখপুরার বাসিন্দা শেখ সাদ্দামের একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর কোন খোঁজ না পেয়ে মানিকচক থানায় একটি অভিযোগও করে সাদ্দাম। এরই মধ্যে রবিবার রাতে মথুরাপুর স্ট্যান্ডে সেই চুরি যাওয়া বাইক নিয়ে দুই নাবালকে দেখে ফেলে তারই এক আত্মীয়। হাতেনাতে তাদের বাইক সহ পাকড়াও করে তারা, পাকড়াও…
Read More
বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার পর্যটন, উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক পরিকল্পনার ইঙ্গিত পর্যটনমন্ত্রী শংকর ঘোষের

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার পর্যটন, উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক পরিকল্পনার ইঙ্গিত পর্যটনমন্ত্রী শংকর ঘোষের

রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার শিলিগুড়িতে এসে আনুষ্ঠানিকভাবে পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন পর্যটনমন্ত্রী Shankar Ghosh। সোমবার শহরের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে অবস্থিত পর্যটন দফতরের অফিসে পৌঁছে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এদিন দফতরের আধিকারিকরা তাঁকে উষ্ণ সংবর্ধনাও জানান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বদরবারে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “বাংলার পর্যটনকে এমনভাবে উপস্থাপন করতে চাই, যাতে তা বিশ্বের মানচিত্রে একটি বিশেষ পরিচিতি পায়।” আগামী ১৭ তারিখ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করে শংকর ঘোষ জানান,…
Read More
নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে অচলাবস্থা, ১২ জনের ভবিষ্যৎ অনিশ্চিত

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে অচলাবস্থা, ১২ জনের ভবিষ্যৎ অনিশ্চিত

নদিয়া জেলার মুরুতিয়া সীমান্ত এলাকায় ১২ জন ব্যক্তিকে ঘিরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মধ্যে তৈরি হওয়া অচলাবস্থা তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সমস্যার কোনো সমাধান সূত্র বের হয়নি, ফলে সীমান্তে উত্তেজনা বজায় রয়েছে। বিএসএফ সূত্রের দাবি, বিজিবি ১২ জন ব্যক্তিকে ভারতীয় নাগরিক বলে দাবি করে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে। ওই দলে চারজন পুরুষ, চারজন মহিলা এবং চারজন শিশু রয়েছে। তবে বিএসএফ এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। তাই তাদের প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। ঘটনার সূত্রপাত গত শুক্রবার নদিয়ার রানিনগর সীমান্ত…
Read More
‘নুয়া’ ন্যাচারাল ডায়মন্ড কালেকশন উন্মোচন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

‘নুয়া’ ন্যাচারাল ডায়মন্ড কালেকশন উন্মোচন করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের নতুন ন্যাচারাল ডায়মন্ড জুয়েলারি কালেকশন ‘নুয়া’ (NUWA) উন্মোচন করেছে। প্রকৃতির জটিল নকশা, টেক্সচার এবং সূক্ষ্ম সৌন্দর্য থেকে অনুপ্রাণিত এই কালেকশন আধুনিক আভিজাত্যকে প্রকৃতির দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করে। ১৮ ক্যারেট এবং ১৪ ক্যারেট সোনায় নির্মিত এই কালেকশনে ন্যাচারাল ডায়মন্ডের সঙ্গে রঙিন জেমস্টোন, সিরামিক কালার এনামেলিং এবং মাল্টি-টোন রোডিয়াম ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা প্রতিটি অলঙ্কারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নুয়া, দৃঢ়তা এবং কোমলতার এক অনন্য ভারসাম্য সৃষ্টি করে, যার ফলে এই গয়নাগুলি পরিশীলিত, বহুমুখী এবং বিভিন্ন উপলক্ষের জন্য উপযোগী। প্রতিটি ডিজাইনে প্রকৃতির নকশার সৌন্দর্যকে সূক্ষ্ম কারুকাজ, প্রবাহমান আকৃতি এবং সমকালীন নান্দনিকতার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মালাবার…
Read More
এবার ব্রিটেনেও সম্পূর্ণ নিষিদ্ধ অনূর্ধ্ব-১৬-দের সোশ্যাল মিডিয়া ব্যবহার

এবার ব্রিটেনেও সম্পূর্ণ নিষিদ্ধ অনূর্ধ্ব-১৬-দের সোশ্যাল মিডিয়া ব্যবহার

অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন নিয়ম চালু ব্রিটেন। সূত্রের খবর, শিশুদের জন্য নিরাপদ বলে বিবেচিত প্ল্যাটফর্মেও লাইভস্ট্রিমিং বন্ধ করা হতে পারে। পাশাপাশি গেমিং অ্যাপে অপরিচিতদের সঙ্গে চ্যাটও বন্ধ করার কথা ভাবা হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বা কার্ফুও জারি করা হতে পারে। সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন সরকার। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে আগামী মাসে। গত তিন মাস যাবত সরকার এই বিষয়ে আলোচনা করেছে। অবশেষে পদক্ষেপ করলেন স্টার্মার। উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া প্রথম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে…
Read More
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু শুটিং?

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু শুটিং?

বলিউডের অন্দরমহলের অজানা গল্প, তারকা সংস্কৃতি, গ্ল্যামার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা কাহিনীর ইঙ্গিত রয়েছে পুরো সিরিজ জুড়ে। ‘দ্য ব্যাডস অব বলিউড’, দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিরিজ। ২০২৫-এ প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় ভাগ নিয়ে জোর চর্চা বলিউডে। সূত্রের খবর, বছর দুয়েকের মধ্যেই ফের পরিচালকের আসনে দেখা যেতে পারে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। যদিও নেটফ্লিক্স বা রেড চিলিজ এন্টারটেনমেন্টের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের জন্য গল্প ও স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য রচনায় রয়েছেন বিলাল সিদ্দিকি। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু পরিকল্পনা রয়েছে বলেই খবর। সব মিলিয়ে এখনও নিশ্চিত খবর না এলেও,…
Read More
ফিট হর্ষিত, শীঘ্রই ভারতীয় দলে ফিরছেন কেকেআরের জোরে বোলার

ফিট হর্ষিত, শীঘ্রই ভারতীয় দলে ফিরছেন কেকেআরের জোরে বোলার

চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হর্ষিত রানা। আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচের আগেই তিনি জাতীয় দলে যোগ দিতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন হর্ষিত। এরপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন এবং গত আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি। পুনর্বাসনের জন্য তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে দীর্ঘ সময় ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। সূত্রের খবর, ভারতীয় দলের নির্বাচকরা এবং প্রধান কোচ গৌতম গম্ভীর হর্ষিতকে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি আরও কিছুদিন বেঙ্গালুরুতেই অনুশীলন চালিয়ে যেতে চান। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, হর্ষিতের ফিটনেস পরিস্থিতি সন্তোষজনক হলেও ম্যাচ খেলার…
Read More
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতায় শিলিগুড়ি কলেজ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতায় শিলিগুড়ি কলেজ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শনিবার শিলিগুড়ি কলেজে আয়োজিত হল বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উদ্যোগে অংশগ্রহণ করেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার লক্ষ্যে এদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শিলিগুড়ি কলেজে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২১ সালে কলেজ প্রাঙ্গণে গড়ে তোলা হয় একটি ‘নিম বন’। বর্তমানে সেখানে নিমের পাশাপাশি বকুল, হরিতকী, বহেড়া, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এছাড়াও কাঁঠাল, জলপাই, কালোজাম, জামরুল, আম, পেয়ারা, লিচু, আমলকি, তেঁতুল, কামরাঙা, সফেদা ও সীতাফলসহ নানা ফলজ ও ঔষধি…
Read More
নয়া মোড় নিলো মামলা

নয়া মোড় নিলো মামলা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়। এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তাঁকে গ্রেফতার করে আগামী ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশকে এই বিষয়ে একটি বিশদ রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এদিকে এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সজল সরকার জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। সেই সঙ্গেই অবিলম্বে প্রশান্তকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি। জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের পর প্রায় ৮ মাস কেটে গেলেও…
Read More
হাজিরার নির্দেশ ইডির তরফে

হাজিরার নির্দেশ ইডির তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের বহুল আলোচিত শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তে ফের নতুন মোড়। বিভিন্ন আর্থিক লেনদেন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানোর পর এবার তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলতে চায় ইডি। সেই উদ্দেশ্যেই তাঁর কাছে সমন পৌঁছে দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় সংস্থাটি। এদিন দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনে পৌঁছান ইডি আধিকারিকেরা। কিন্তু সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, তিনি সেই সময় বাড়িতে নেই। ফলে নির্ধারিত…
Read More
শ্রমিক পরিবারের শিশুদের সুস্থ জীবনের লক্ষ্যে চা বাগানে যোগচর্চার উদ্যোগ

শ্রমিক পরিবারের শিশুদের সুস্থ জীবনের লক্ষ্যে চা বাগানে যোগচর্চার উদ্যোগ

আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ডেঙ্গুয়াঝাড় চা বাগানে আয়োজন করা হল বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। চা বাগানের শ্রমিক পরিবারের ছেলে-মেয়েদের সুস্থ ও সবল করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। চা বাগানের হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বহু ছাত্রছাত্রী, শ্রমিক পরিবার এবং চা বাগান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, সরকারি আধিকারিক, চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে উপস্থিত ছেলে-মেয়েরা বিভিন্ন ধরনের যোগব্যায়াম শেখে এবং অংশগ্রহণ করে। রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে চা বাগান এলাকাগুলিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।…
Read More
ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে রাখা হল ২৬ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে

ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে রাখা হল ২৬ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে

রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় অভিযানের মধ্যে রাজগঞ্জের ফাটাপুকুরে তৈরি হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার ২৬ জনকে অস্থায়ীভাবে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ৭ জন শিশু ও ১৫ জন মহিলা। জানা গেছে, এরা প্রায় তিন থেকে চার বছর আগে চোরাই পথে ভারতে এসেছিলেন এবং রিকশাচালক বা রংমিস্ত্রির মতো ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ইসলামপুর দিক থেকে বাসে করে তাঁদের ফাটাপুকুরে আনা হয়। সেন্টারটি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, চারিদিকে টিনের ঘেরা, ভেতরে থাকা-খাওয়া ও বাথরুমের ব্যবস্থা রয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তবে ধারণা করা হচ্ছে বিএসএফ-এর…
Read More
রেগুলেটেড মার্কেট পরিদর্শনে শঙ্কর ঘোষ, ব্যবসায়ীদের সমস্যার খোঁজখবর নিলেন মন্ত্রী

রেগুলেটেড মার্কেট পরিদর্শনে শঙ্কর ঘোষ, ব্যবসায়ীদের সমস্যার খোঁজখবর নিলেন মন্ত্রী

শিলিগুড়ি, রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সকালে সেখানে পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। বাজারে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরলে সেগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন শঙ্কর ঘোষ। মন্ত্রী জানান, রেগুলেটেড মার্কেটের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজারের পরিকাঠামো আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেন।
Read More