Blog

টাটা মোটরস ‘ইলেকট্রিক প্রাইমা E.55S’-এর প্রথম ব্যাচ BillionE Mobility-কে হস্তান্তর করল

টাটা মোটরস ‘ইলেকট্রিক প্রাইমা E.55S’-এর প্রথম ব্যাচ BillionE Mobility-কে হস্তান্তর করল

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস আজ বিলিয়নই মোবিলিটি-কে প্রিমা E.55S ইলেকট্রিক প্রাইম মুভার সরবরাহ শুরু করেছে। সংস্থাটি আরও ২৫০টি অতিরিক্ত ইলেকট্রিক প্রাইম মুভারের অর্ডার পাওয়ার কথাও ঘোষণা করেছে, যা শূন্য- নির্গমন  ভারী মালবাহী পরিবহনে ক্রমবর্ধমান অগ্রগতির ইঙ্গিত দেয়। এই যানবাহনটি পর্যায়ক্রমে সরবরাহ করা হবে এবং গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি এনসিআর এবং হরিয়ানার প্রধান মালবাহী করিডোরগুলিতে মোতায়েন করা হবে, যা ইস্পাত, সিমেন্ট এবং অন্যান্য শিল্পজাত পণ্যের দূরপাল্লার পরিবহনে সহায়তা করবে। ট্রাকের প্রথম ব্যাচটি হস্তান্তর করা হয় টাটা মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শ্রী গিরিশ ওয়াঘ; বিলিয়নই মোবিলিটি এবং চার্জজোনের প্রতিষ্ঠাতা শ্রী কার্তিকেয় হরিয়ানি; এবং টাটা…
Read More
তলব করা হলো দুই প্রার্থীকে

তলব করা হলো দুই প্রার্থীকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ভোটের আগে ইডি স্ক্যানারে রাজ্যের দুই মন্ত্রী। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধানসভা ভোটের ঠিক মুখে ইডি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক শিবির। জানা গিয়েছে, মন্ত্রী সুজিত বসুকে সোমবার এবং রথীন ঘোষকে বুধবার সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২৬ বিধানসভা নির্বাচনে সুজিত বিধাননগরে এবং রথীন মধ্যমগ্রামেই প্রার্থী হয়েছেন। ২০২৩…
Read More
মামলার শুনানি হলো সুপ্রিমকোর্টে

মামলার শুনানি হলো সুপ্রিমকোর্টে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার আই-প্যাককে ঘিরে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন এখন চরমে। সেই বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। বিচারপতি পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। ইডি অভিযোগ করেছে, গত ৮ জানুয়ারি আই-প্যাক দপ্তরে তল্লাশির সময় তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে। ইডির দাবি, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় মুখ্যমন্ত্রী ও শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে…
Read More
সমর্যা ক্রিয়েশন লঞ্চ করলো অউমোরা মিউজিক

সমর্যা ক্রিয়েশন লঞ্চ করলো অউমোরা মিউজিক

ভারতের ক্রিয়েটর ইকোনমি আজ সঙ্গীত জগতে সবচেয়ে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিলো। দেশের প্রথম ইন্টিগ্রেটেড ক্রিয়েটর-ফার্স্ট কোম্পানি সমর্যা ক্রিয়েশন মুম্বইয়ের দ্য ক্লাব, আন্ধেরি ওয়েস্টে অউমোরা মিউজিক-এর আনুষ্ঠানিক লঞ্চের ঘোষণা করলো - এবং এর প্রতিষ্ঠাতা অংশীদার হলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী গীতিকার সমীর অঞ্জান। এটা শুধু একটা মিউজিক লেবেল নয়। এটা সেই প্রশ্নের উত্তর যা ভারতীয় সঙ্গীত শিল্প দীর্ঘদিন ধরে এড়িয়ে চলেছিল - যেখানে অ্যালগরিদম নয়, শিল্পী ঠিক করবে সঙ্গীত কেমন হবে। চার দশকে ৬৪০টিরও বেশি হিন্দি চলচ্চিত্রের জন্য ৪,০০০-এরও বেশি গান লেখা সমীর অঞ্জান এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন - তিনি নির্মাতা। অউমোরা মিউজিক ইতিমধ্যেই ১৫০+ প্ল্যাটফর্মে ১৯টি ট্র্যাক নিয়ে লাইভ, ১৫০+ অরিজিনাল কম্পোজিশন…
Read More
তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁ*ড়াকে কেন্দ্র করে উ*ত্তেজনা

তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁ*ড়াকে কেন্দ্র করে উ*ত্তেজনা

জলপাইগুড়ি জেলার  রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় লাগানো একাধিক নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কোথাও আবার ব্যানারের উপর পানের পিক ফেলা হয়েছে বলেও অভিযোগ। সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল সমর্থকরা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা প্রফুল্ল রায় জানান, বিন্নাগুড়িতে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। কৃষ্ণনগর কলোনি অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। বিরোধীরা ভয় পেয়ে এই ধরনের নোংরা কাজ করছে বলে অভিযোগ করেন। পাশাপাশি, তাঁর দাবি এর জবাব মানুষ ভোটবাক্সে দেবে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে…
Read More
চড়ক পুজোয় ঐতিহ্যবাহী শোভাযাত্রা, মেলা ও ভক্তিতে মুখরিত বাংলা

চড়ক পুজোয় ঐতিহ্যবাহী শোভাযাত্রা, মেলা ও ভক্তিতে মুখরিত বাংলা

চৈত্র মাসের অন্তিম লগ্নে বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম প্রধান আকর্ষণ চড়ক পুজা ঘিরে এ বছরও রাজ্যের সর্বত্র তৈরি হয়েছে উৎসবের আবহ। গাজন উৎসবের অন্তর্গত বাঙালির এই প্রাচীন ধর্মীয় আচার শুধুমাত্র ভক্তির প্রকাশ নয়, বরং বাংলার লোকঐতিহ্য, সামাজিক সংহতি ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিফলন। এই পুজোকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগেই শুরু হয়ে যায় প্রস্তুতি। গ্রামবাংলার বিভিন্ন চড়কতলায় তৈরি হয় অস্থায়ী মণ্ডপ, সাজানো হয় চড়ক গাছ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আশপাশের এলাকা। স্থানীয় মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তোলেন। অনেক জায়গায় স্থানীয় ক্লাব ও সংগঠনগুলিও সক্রিয় ভূমিকা নেয়। চড়ক পুজোর মূল আকর্ষণ গাজন সন্ন্যাসীদের তপস্যা। ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে কয়েকদিন কঠোর…
Read More
প্রচারের মাঝেই হঠাৎ মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী

প্রচারের মাঝেই হঠাৎ মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী

বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তৎপরতা বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের। সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ, কর্মীদের সঙ্গে বৈঠক সব মিলিয়ে প্রচারের তীব্রতা এখন চরমে। সকালের সূর্য উঠতেই প্রচারে নেমে পড়ছেন প্রার্থীরা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ পাল্লা দিয়ে চালাচ্ছেন জনসংযোগ কর্মসূচি। এদিন সকালে বাঘাযতীন পার্কে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে দেখা করে জনসংযোগ করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। অন্যদিকে, নিজের এলাকা ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে ব্যস্ত ছিলেন গৌতম দেব। সাধারণ পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালান দুই প্রার্থীই।…
Read More
ঢোলের তালে প্রচার জমালেন গৌতম দেব, প্রধাননগরে তৃণমূলের শক্তি প্রদর্শন

ঢোলের তালে প্রচার জমালেন গৌতম দেব, প্রধাননগরে তৃণমূলের শক্তি প্রদর্শন

শিলিগুড়ির প্রধাননগর এলাকায় নির্বাচনী প্রচারে নেমে ভিন্ন আঙ্গিকে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।এদিন তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঢোল বাজিয়ে প্রচারে মাতেন তিনি। রাস্তাজুড়ে ঢাক-ঢোলের তালে উৎসবের আবহ তৈরি হয়, যা সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে। প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে গৌতম দেব বলেন, মানুষের বিপুল সমর্থনই তাদের শক্তি। এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, এই অভিনব প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের উপলক্ষে এমন জমজমাট প্রচার তৃণমূলের সংগঠন শক্তিকেই তুলে ধরছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর ভোট প্রচারে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর ভোট প্রচারে

কয়েক হাজার দলীয় সমর্থক নিয়ে হাবরার রাজপথে মিছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একাধিক কর্মী সভা করেছেন তবে এই প্রথম বড় মিছিল করতে দেখা গেল হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে। হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড ধরে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে  জয়গাছি পর্যন্ত মিছিল করতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। কর্মীদের উৎসাহে তিনি আপ্লুত, তার জয় যে সময়ের অপেক্ষা তা তিনি তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় কর্মী সভাতেও কর্মীদের উৎসাহ দেখে তিনি খুশি।
Read More
কেশপুরে তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী

কেশপুরে তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী

কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী! ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী! পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১০ নম্বর অঞ্চলের মহিষদা গ্রামে বাড়ি তৃণমূল সাংসদ দীপক অধিকারীর। তবে মহিষদা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতা তে। গ্রামে রয়েছে তার কাকু জেঠু সহ বাকি আত্মীয় স্বজনেরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী! দিন আনা, দিন খাওয়া, এক সাধারণ মানুষ হিসেবেই জীবন যাপন করেন তিনি। যেই বাড়িতে থাকেন বাড়িটিও ভগ্ন প্রায় হয়ে গিয়েছে। বারবার প্রশাসনের…
Read More
তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন ছেঁ*ড়াকে কেন্দ্র করে উ*ত্তেজনা

তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন ছেঁ*ড়াকে কেন্দ্র করে উ*ত্তেজনা

ভোটের মুখে চোপড়ায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হল তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে ঘিরে। সোমবার সকালে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত ও সংলগ্ন ভৈষপিটা এলাকায় রাস্তার ধারে লাগানো একাধিক তৃণমূলের ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পান দলীয় কর্মীরা। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঝিয়ালি অঞ্চল তৃণমূল সভাপতি আকবর আলি ও নির্বাচনী কনভেনার একরামুল হক অভিযোগ করে বলেন, বিজেপি জনসমর্থন হারিয়ে এখন ভয় পেয়ে এই ধরনের নাশকতামূলক কাজ করছে। এই ধরনের কাজ গণতন্ত্রের পরিপন্থী। এ ঘটনার তীব্র নিন্দা জানান।…
Read More
নকশালবাড়িতে জনসংযোগে অরুণ ঘোষ

নকশালবাড়িতে জনসংযোগে অরুণ ঘোষ

ভোটের মুখে দলীয় প্রার্থীকে জয় যুক্ত করতে জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নকশালবাড়ি হাতিঘিসা অঞ্চলের মঙ্গলসিং এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত মানুষের দুয়ারেই পৌঁছে গেলেন দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য অরুণ ঘোষ। এদিন কোনো বড় সভা নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলাকেই গুরুত্ব দেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের সমস্যার কথা শোনেন ও রাজ্য তৃণমূল সরকারের বিভিন্ন পরিষেবা ও উন্নয়নের বার্তা তুলে ধরেন। অরুণ ঘোষ বলেন, মানুষের আস্থা ও সমর্থনই তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। তাই মানুষের কাছে পৌঁছে তাদের মতামত জানা ও পাশে…
Read More
বেড়ে চলেছে দেশে আয়ের পরিমান

বেড়ে চলেছে দেশে আয়ের পরিমান

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে ভারতের মোট রফতানির পরিমাণ ৭২০.৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৭৯.০২ বিলিয়ন ডলার। যার অর্থ ভারতীয় বাণিজ্য ৬.১৫ শতাংশের একটি শক্তিশালী এবং বড় বৃদ্ধি পরিলক্ষিত করেছে। এমনিতেই রফতানির প্রসঙ্গ সামনে এলে সাধারণত আমরা বন্দর এবং বড় জাহাজের মধ্য দিয়ে পণ্য পরিবহণের কথা ভাবি। কিন্তু ভারতের আসল শক্তি তার সার্ভিসের মধ্যেও নিহিত রয়েছে। ভারত এখন আইটি থেকে শুরু করে ব্যবসা এবং পেশাদার পরিষেবার জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে উঠেছে। এই কারণেই এপ্রিল…
Read More
শঙ্কায় রয়েছে বিবেচনাধীন ভোটাররা

শঙ্কায় রয়েছে বিবেচনাধীন ভোটাররা

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার বড় অনিশ্চয়তায় রয়েছেন লক্ষ লক্ষ ভোটার। চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এখনও বহু মানুষের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় ঝুলে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে দু’সপ্তাহেরও বেশি সময়। এই সময়ের মধ্যে বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা…
Read More