Blog

ভোট প্রচারে জনসংযোগে জোর তৃণমূলের

ভোট প্রচারে জনসংযোগে জোর তৃণমূলের

বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল পদযাত্রায় সরগরম হয়ে উঠেছিল শিলিগুড়ি শহর। সেই কর্মসূচির পরদিনই প্রচারের গতি আরও বাড়াতে জনসংযোগে শামিল হলেন শিলিগুড়ি তৃণমূল প্রার্থী গৌতম দেব। এদিন সকাল থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তিনি। শহরের ৩০ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকা থেকে শুরু করে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত জনসংযোগ কর্মসূচি পালন করেন গৌতম দেব। সাধারণ মানুষের দরজায় পৌঁছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন, এলাকার সমস্যা ও চাহিদার কথা শোনেন। জনসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দা, দোকানদার ও পথচারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যেতে দেখা যায় তাঁকে। পাশাপাশি এলাকার কচিকাঁচাদের সঙ্গে হাসি-মজায় মেতে উঠতেও…
Read More
নববর্ষের সন্ধ্যায় শিলিগুড়িতে অ*গ্নিকাণ্ড!

নববর্ষের সন্ধ্যায় শিলিগুড়িতে অ*গ্নিকাণ্ড!

নববর্ষের সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়ি শহরে। শহরের ব্যস্ততম এলাকা হাসপাতাল মোড় চত্বরে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ পিডব্লিউডি দপ্তরে হঠাৎই আগুন লেগে যায়। প্রথমে স্থানীয় পথচলতি সাধারণ মানুষের নজরে আসে ঘটনাটি। এরপরই তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই বিষয়ে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখতে ফরেন্সিক বিভাগের সাহায্য নেওয়া হবে। পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
ইনস্টামার্ট এবং কল্যাণ জুয়েলার্সের উদ্যোগে গ্রাহকরা অক্ষয় তৃতীয়ার জন্য আজকের সোনার দাম ‘লক’ করে রাখার সুযোগ পাচ্ছেন

ইনস্টামার্ট এবং কল্যাণ জুয়েলার্সের উদ্যোগে গ্রাহকরা অক্ষয় তৃতীয়ার জন্য আজকের সোনার দাম ‘লক’ করে রাখার সুযোগ পাচ্ছেন

এই অক্ষয় তৃতীয়ায়, দামের ওঠানামা সত্ত্বেও ক্রেতাদের সোনা কেনার পরিকল্পনা করা আরও সহজ করে তুলছে গয়না বিক্রেতারা। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় 'কুইক কমার্স' প্ল্যাটফর্ম ইনস্টামার্ট এ ক্ষেত্রে 'গোল্ড রেট প্রটেকশন' বা সোনার দাম সুরক্ষিত রাখার সুবিধা প্রদানের লক্ষ্যে কল্যাণ জুয়েলার্সের সঙ্গে জোট বেঁধেছে। এই অভিনব পদ্ধতির মাধ্যমে গ্রাহকরা আজকের সোনার দাম লক করে রাখতে পারবেন এবং সেই দামেই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে নির্দিষ্ট করা দাম, অথবা অক্ষয় তৃতীয়ার দিনের বাজার দর-এই দুই দামের মধ্যে যেটি কম হবে, সেই দামেই কেনাকাটা সম্পন্ন হবে। অক্ষয় তৃতীয়ার সময় সোনা এক বিশেষ তাৎপর্য বহন করে;  এটি সমৃদ্ধি এবং শুভ সূচনার…
Read More
ঘরের প্রতিটি কোণ সেজে উঠবে আকর্ষণীয় গোল টেবিলে, কীভাবে সাজাবেন? 

ঘরের প্রতিটি কোণ সেজে উঠবে আকর্ষণীয় গোল টেবিলে, কীভাবে সাজাবেন? 

সময়ের সাথে সাথে গৃহসজ্জায় এসেছে নানা বদল। বিভিন্ন নান্দনিক জিনিসের মধ্যে অন্দরসজ্জার একটি অপরিহার্য অংশ হিসেবে জুড়েছে টেবিল। তবে শুধুই চৌকো বা আয়তাকার টেবিলের গণ্ডিতে আটকে না থেকে এখন অনেকেই ঝুঁকছেন গোল টেবিলের দিকে। আধুনিক অন্দরসজ্জায় এই পরিবর্তন শুধু রুচির নয়, প্রয়োজনেরও। কেন বেছে নেবেন গোল টেবিল? ১) নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য গোল টেবিলে ধারালো কোণ না থাকায় ছোট জায়গায় চলাফেরার সময় ধাক্কা লাগার আশঙ্কা কম। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ধরনের টেবিল অনেকটাই নিরাপদ। ২) দৃষ্টিনন্দন নকশা চৌকো বা আয়তাকার টেবিলের তুলনায় গোল টেবিল দেখতে আলাদা এবং আকর্ষণীয়। ঘরের সাজে এটি এক ধরনের নরম, ভারসাম্যপূর্ণ সৌন্দর্য এনে দেয়,…
Read More
শিলিগুড়িতে জনজোয়ার, ইসলামপুর সভার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা

শিলিগুড়িতে জনজোয়ার, ইসলামপুর সভার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা

ইসলামপুরে নির্বাচনী জনসভা সেরে শিলিগুড়িতে এসে জনসংযোগে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে শহরের মাল্লাগুড়ি মোড় থেকে হাসমি চক পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নেন তিনি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এই কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পদযাত্রাকে কেন্দ্র করে শুরু থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান পুরো এলাকা কার্যত উৎসবের রূপ নেয়। উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারকে আরও জোরদার করতেই এই ধরনের পদযাত্রার আয়োজন করা হচ্ছে। বিশেষ করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়…
Read More
ঢাক বাজিয়ে নববর্ষে নজর কাড়লেন শংকর ঘোষ

ঢাক বাজিয়ে নববর্ষে নজর কাড়লেন শংকর ঘোষ

বাংলা নববর্ষ উপলক্ষ্যে শিলিগুড়িতে এক অনন্য আবহ তৈরি করলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। এদিন সকাল থেকেই তিনি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। শুধু শুভেচ্ছা জানানোই নয়, নিজেই ঢাক বাজিয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন তিনি। বিধান মার্কেট এলাকার মা ভবানী কালীবাড়িতে পুজো দিয়ে দিনটি শুরু করেন শংকর ঘোষ। সেখানে তিনি সকলের মঙ্গল কামনায় প্রার্থনা জানান। এরপর রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো অর্চনার মাধ্যমে তার নববর্ষ উদযাপন সম্পন্ন হয়। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাস্তার সাধারণ মানুষ, দোকানদার ও পথচলতি জনতার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।…
Read More
নববর্ষে খুঁটি পুজোয় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস

নববর্ষে খুঁটি পুজোয় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস

বাংলা নববর্ষ মানেই বাঙালির কাছে নতুন সূচনা, নতুন স্বপ্ন আর আনন্দে ভরা এক বিশেষ দিন। বছরের প্রথম দিনটিকে ঘিরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের মেলবন্ধনে উৎসবের রঙে রাঙিয়ে উঠেছে গোটা বাংলা। এই আবহেই বাঙালির আর এক বড় আবেগ ফুটবলও পিছিয়ে নেই। নববর্ষ উপলক্ষ্যে ফুটবল প্রেমীদের মধ্যে দেখা গেল এক অনন্য উচ্ছ্বাস। বহু জায়গায় ফুটবল খেলোয়াড় ও সমর্থকরা ‘খুঁটি পুজো’-র মাধ্যমে নতুন মরশুমের সূচনা করেন, যা দীর্ঘদিনের একটি প্রথা হিসেবে পরিচিত। সেই ধারাবাহিকতায় এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ময়দানেও শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। খুঁটি পুজোর মধ্য…
Read More
ঐতিহ্যের ছন্দে বর্ষবরণ, শিলিগুড়িতে জমল সাংস্কৃতিক আসর

ঐতিহ্যের ছন্দে বর্ষবরণ, শিলিগুড়িতে জমল সাংস্কৃতিক আসর

বাংলা নববর্ষকে ঘিরে শিলিগুড়ি শহরে এ বছরও দেখা গেল উৎসবের উচ্ছ্বাস ও ঐতিহ্যের মিলন। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে গতকাল থেকেই শুরু হয় নানা কর্মসূচি। নৃত্য গোষ্ঠী অর্চকের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে আলপনা অঙ্কন, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষের আবহ তৈরি হয়। নতুন বছরের প্রথম দিনেই শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে শহরের বাঘাযতীন পার্কে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকাল থেকেই পার্ক চত্বরে মানুষের ঢল নামে। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ অংশগ্রহণ করেন এই উৎসবে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও লোকসংস্কৃতির বিভিন্ন দিক উঠে আসে। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি থেকে…
Read More
নাসার চন্দ্রাভিযানের সঙ্গী ডালকোফ্লেক্স

নাসার চন্দ্রাভিযানের সঙ্গী ডালকোফ্লেক্স

নাসার 'আর্টেমিস ২' মিশনের মাধ্যমে বৈজ্ঞানিকরা পুনরায় চাঁদের কক্ষপথে পাড়ি দিতে চলেছে। এবার মহাকাশচারীদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সঙ্গী হিসেবে থাকছে একটি বিশ্বস্ত নাম- ভারতের ওপেলা ব্র্যান্ডের ডালকোফ্লেক্স। এটি বিশ্বজুড়ে 'ডালকোলাক্স' নামে পরিচিত। নাসার অফিশিয়াল ফরমুলোরি এবং ফার্স্ট এইড কিটের অংশ হিসেবে ১০ দিনের এই চন্দ্রাভিযানে যুক্ত হয়েছে এই ওষুধ। ভারতে ২০১৭ সালে ডালকোলাক্সের নাম পরিবর্তন করে 'ডালকোফ্লেক্স' রাখা হয়েছিল। মহাকাশ ভ্রমণ রোমাঞ্চকর হলেও শরীরের পরিপাক ক্রিয়া পৃথিবীর নিয়মেই চলে। মাধ্যাকর্ষণ শক্তির অভাব, সীমিত নড়াচড়া এবং বিশেষ ডায়েটের কারণে মহাকাশচারীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া খুবই সাধারণ বিষয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নাসা কয়েক দশক ধরে ডালকোলাক্সের (ভারতে ডালকোফ্লেক্স) ওপর ভরসা রেখে আসছে। ওপেলা…
Read More
ইংরেজবাজারে আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী পালন

ইংরেজবাজারে আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী পালন

প্রয়াত ড. বি. আর. আম্বেদকর-এর ১৩৬ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার সকাল  ৯ টা নাগাদ, মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন মাল্যদান করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর গৌতম দাস, শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ড.আর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদানের পর সংক্ষিপ্ত স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা তাঁর জীবনদর্শন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা এবং সংবিধান প্রণয়নে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সমতা, স্বাধীনতা ও…
Read More
কলকাতায় শাওমির প্রিমিয়াম সার্ভিস সেন্টার

কলকাতায় শাওমির প্রিমিয়াম সার্ভিস সেন্টার

গ্রাহক পরিষেবা ও অভিজ্ঞতার মান বাড়াতে এক বড় পদক্ষেপ নিল গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি। দেশের ১৫টি নতুন শহরে তাদের ‘প্রিমিয়াম সার্ভিস সেন্টার’ নেটওয়ার্ক সম্প্রসারণের কথা ঘোষণা করেছে সংস্থাটি। যার মধ্যে থাকছে কলকাতা। ২০২৬ সালের মধ্যে দেশজুড়ে ১০০টি এই ধরনের উন্নত সার্ভিস সেন্টার গড়ার লক্ষ নিয়েছে তারা। এই নতুন প্রজন্মের সার্ভিস সেন্টারগুলো কেবল মেরামত কেন্দ্র হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ ‘এক্সপিরিয়েন্স হাব’ হিসেবে কাজ করবে। এখানে গ্রাহকরা খুব তাড়াতাড়ি (প্রায় ৯৫% ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে) ডিভাইস মেরামত, বিশেষজ্ঞ কারিগরি পরামর্শ এবং শাওমির বিভিন্ন প্রোডাক্ট সরাসরি ব্যবহারের সুযোগ পাবেন। পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের কথা মাথায় রেখে এই কেন্দ্রগুলিতে সম্পূর্ণ পেপারলেস অপারেশন চলবে।…
Read More
বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর

বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর

আজ ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা…
Read More
খুচরো মুদ্রাস্ফীতির হার এখন ৩.৪ শতাংশ; স্বস্তি দিচ্ছে না খাদ্যপণ্যের বাজার দর

খুচরো মুদ্রাস্ফীতির হার এখন ৩.৪ শতাংশ; স্বস্তি দিচ্ছে না খাদ্যপণ্যের বাজার দর

দেশের সাধারণ মানুষের পকেটে আরও কিছুটা চাপ বাড়িয়ে সামান্য বাড়ল খুচরো মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসে খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩.৪ শতাংশে। মূলত খাদ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতিই এই মূল্যবৃদ্ধিকে প্রভাবিত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারি মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.২১ শতাংশ, যা মার্চে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই হার এখনও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্ধারিত সহনশীলতা সীমার মধ্যেই রয়েছে। মার্চ মাসে বিশেষ করে সোনা ও রূপোর গয়নার পাশাপাশি টমেটো, ফুলকপি এবং নারকেলের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পেঁয়াজ, আলু, রসুন এবং ডালজাতীয় শস্যের দাম কিছুটা…
Read More
আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তীতে শিলিগুড়িতে শ্রদ্ধাঞ্জলি

আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তীতে শিলিগুড়িতে শ্রদ্ধাঞ্জলি

ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশেই শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে উদযাপন করা হয়। আজ সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নরগে বাস টার্মিনাস এর পাশে আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেকেই।  শিলিগুড়িতে বিধানসভার সি পি আই এম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান।   তিনি বলেন , বাবা সাহেবের লেখা সংবিধান রক্ষার আমাদের সবার।
Read More