Durgasree Mitra

870 Posts
নাতির প্রেমের জেরে খু*ন! উদ্ধার দম্পতির গ*লা কাটা দেহ

নাতির প্রেমের জেরে খু*ন! উদ্ধার দম্পতির গ*লা কাটা দেহ

ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল কোচবিহারের মাথাভাঙ্গা। শোবার ঘর থেকে এক দম্পতির রক্তাক্ত, গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমার পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬২) ও তাঁর স্ত্রী আসিয়া বিবি (৫৫)। ভোর রাতে তাঁদের শোবার ঘর থেকেই রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙা থানার পুলিশ। পরে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পরিবারের এক নাতির প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। অভিযোগ, ওই প্রেমের সম্পর্ক ঘিরে স্থানীয় এক তরুণীর পরিবারের পক্ষ থেকে…
Read More
দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুরে বুথে বুথে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের

দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুরে বুথে বুথে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে সকাল থেকেই সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের দিন সকালে বাড়িতে থাকার প্রচলিত রীতি ভেঙে এদিন ভোর থেকেই একের পর এক বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তিনি। চেতলা থেকে শুরু করে চক্রবেড়িয়া একাধিক এলাকায় গিয়ে বুথের পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল নেত্রী। বুথের বাইরে বসে দলের কর্মীদের সঙ্গে কথা বলে সরাসরি ভোটের অগ্রগতির খোঁজ নেন তিনি। এই পরিদর্শনের মাঝেই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাইরে থেকে আনা পর্যবেক্ষকরা তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন ও থানায় গিয়ে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করছেন। তিনি…
Read More
মা*দকচক্রে গ্রেফতার দম্পতি

মা*দকচক্রে গ্রেফতার দম্পতি

মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালীন কাওয়াখালি বিশ্ববাংলা গেটের সামনে একটি স্কুটি আটক করা হয়।   স্কুটিতে স্বামী-স্ত্রী দু’জন আরোহী ছিল। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় স্কুটির ডিকির ভিতর থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম এমডি জাহাঙ্গির ও সাবো বেগম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বিহারের কিশানগঞ্জ থেকে এই মাদক শিলিগুড়িতে এনে বিক্রির উদ্দেশ্যে এসেছিল। এছাড়াও…
Read More
ভোট-পরবর্তী হিং*সা রুখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

ভোট-পরবর্তী হিং*সা রুখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

ভোট পরবর্তী হিংসা প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে তৎপর হল জেলা প্রশাসন। স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রুট মার্চ করল কোচবিহার জেলা পুলিশ। মঙ্গলবার দিনহাটার পেটলা ও মাতাল হাট এলাকায় এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী সময়ে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। রুট মার্চ শেষে পুলিশ সুপার জানান, “ভোট পরবর্তী হিংসা…
Read More
গোরু-পা*চারকাণ্ডে জলপাইমোড়ে আটক এক ব্যক্তি

গোরু-পা*চারকাণ্ডে জলপাইমোড়ে আটক এক ব্যক্তি

গোরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। একটিয়াসাল বাজারের ঘটনা পুরোপুরি শান্ত হওয়ার আগেই এবার জলপাইমোড় এলাকায় গোরু পাচারের সন্দেহে এক ব্যক্তিকে আটক করল স্থানীয়রা।   জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে গোরু পরিবহনের কাগজপত্র দেখতে চাওয়া হলে তা নিয়ে সন্দেহ দানা বাঁধে। এরপরই স্থানীয়রা দ্রুত প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কাগজপত্র পরীক্ষা করে। প্রাথমিক তদন্তে অনিয়মের আশঙ্কায় চারটি গোরু জব্দ করা হয় ও ওই ব্যক্তিকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়।   স্থানীয় সূত্রে অভিযোগ, প্রতি মঙ্গলবার মাটিগাড়া থেকে ফুলবাড়ি পর্যন্ত নিয়মিত এই ধরনের গোরু পাচারের ঘটনা ঘটে। আটক ব্যক্তি…
Read More
পেটের মেদেই লিভারের ঝুঁকি! সতর্ক করছেন বিশেষজ্ঞরা

পেটের মেদেই লিভারের ঝুঁকি! সতর্ক করছেন বিশেষজ্ঞরা

নাদুসনুদুস ভুঁড়ি মানেই সুখী পুরুষের লক্ষণ। বাঙালি পরিবারে এই কথা বেশ প্রচলিত। তবে চিকিৎসকদের মতে, এই ভুঁড়িতেই লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে মেদ জমা স্বাভাবিক ব্যাপার। কখনও তা নরম আবার কখনও শক্তপোক্ত। পেটের মেদ, বিশেষত শক্তপোক্ত ভুঁড়ি ভিসেরাল ফ্যাটের ইঙ্গিত হতে পারে।বিশেষজ্ঞদের মতে, এই ভিসেরাল ফ্যাট লিভার, পাকস্থলী, অন্ত্র এবং অগ্ন্যাশয়ের চারপাশে জমে। এর ফলে শরীরে প্রদাহজনিত রাসায়নিক নির্গত হয়, যা রক্তের সঙ্গে মিশে ধীরে ধীরে লিভারের ক্ষতি করে।চিকিৎসকদের মতে, কিছু দৈনন্দিন অভ্যাস এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয় :১) অনিয়মিত মদ্যপানঅনেকেই মনে করেন সপ্তাহান্তে সীমিত মদ্যপান ক্ষতিকর নয়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত বা সপ্তাহে দু’দিন…
Read More
ভোট শেষ, ফের ভিনরাজ্যের পথে শ্রমিকদের ঢল—কর্মসংস্থান ইস্যুতে নতুন করে তরজা

ভোট শেষ, ফের ভিনরাজ্যের পথে শ্রমিকদের ঢল—কর্মসংস্থান ইস্যুতে নতুন করে তরজা

ভোট পর্ব মিটতেই আবারও ভিনরাজ্যের পথে পা বাড়ালেন পরিযায়ী শ্রমিকরা। সংসার চালানোর তাগিদে রাজ্যে কাজের অভাবের অভিযোগ তুলে বহু শ্রমিক ফের বাইরে পাড়ি দিচ্ছেন। মালদা টাউন স্টেশন সহ জেলার বিভিন্ন ব্লকে ধরা পড়ল সেই চেনা ছবি। জানা গিয়েছে, শুধুমাত্র মালদা জেলা থেকেই প্রায় ৮৪০ জন শ্রমিক ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছিলেন। ভোট শেষ হতেই তারা আবার কাজে যোগ দিতে ভিনরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় ১৫টি বাস ভাড়া করে শ্রমিকদের একসঙ্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বামনগোলা ও হবিবপুর ব্লক ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকেও একইভাবে শ্রমিকরা বাইরে যাচ্ছেন। তাঁদের প্রধান গন্তব্য হায়দ্রাবাদ সহ দেশের অন্যান্য রাজ্য। শ্রমিকদের যাতায়াতের…
Read More
চড়ক পুজোয় জনসমাগম! হাজরা নাচকে ঘিরে ভোর থেকেই ভিড়

চড়ক পুজোয় জনসমাগম! হাজরা নাচকে ঘিরে ভোর থেকেই ভিড়

চড়ক পুজোকে কেন্দ্র করে পুরাতন মালদার লোলাবাগ শ্মশান এলাকায় ব্যাপক জনসমাগমের ফলে ব্যস্ত হয়ে ওঠে গোটা এলাকা। সোমবার ভোর থেকেই হাজরা নাচের শোভাযাত্রাকে ঘিরে হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়, যার প্রভাব পড়ে স্থানীয় যান চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে। পুরাতন মালদা পৌরসভার নবাবগঞ্জ এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক রাস্তার দু’ধারে ভিড় করেন। ফলে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিরাপত্তা বজায় রাখা ও ভিড় নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। যদিও সামগ্রিকভাবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে…
Read More
আন্তর্জাতিক প্রতিনিধিদের প্রশংসায় মুখর নির্বাচন প্রক্রিয়া, নজর কাড়ল স্বচ্ছতা ও ব্যবস্থাপনা

আন্তর্জাতিক প্রতিনিধিদের প্রশংসায় মুখর নির্বাচন প্রক্রিয়া, নজর কাড়ল স্বচ্ছতা ও ব্যবস্থাপনা

ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কর্মসূচি’ (IEVP) ২০২৬-এ অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভারতের ভোট ব্যবস্থাকে ‘গণতন্ত্রের প্রকৃত উৎসব’ বলে অভিহিত করেছেন। প্রথম দফার নির্বাচনের সময় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সফরে এসে ১৬টি দেশের ৩২ জন আন্তর্জাতিক প্রতিনিধি ভোটগ্রহণ প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তাঁদের মতে, ভারতের নির্বাচন ব্যবস্থার বিশালতা, সুসংগঠিত পরিকল্পনা ও ভোটারদের বিপুল অংশগ্রহণ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিলিগুড়িতে ভোটকেন্দ্র পরিদর্শন করে ফিলিপাইনের প্রতিনিধি মেলিসা অ্যান এম. তেলান জানান, ইভিএম ব্যবহারের স্বচ্ছতা ও গোটা প্রক্রিয়ার সুশৃঙ্খলতা তাঁকে অভিভূত করেছে। নেপালের প্রতিনিধি যজ্ঞ…
Read More
তিনতলা বাড়ি থেকে পড়ে মৃ*ত্যু গৃহবধূর!

তিনতলা বাড়ি থেকে পড়ে মৃ*ত্যু গৃহবধূর!

শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম পপি সাহা (৫৫)। ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনাকালে বাড়িতেই উপস্থিত ছিলেন মৃতার ছেলে, পুত্রবধূ ও একটি শিশু। হঠাৎ করেই তিনতলা বাড়ি থেকে নিচে পড়ে যান পপি সাহা। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
Read More
খু*নের ঘটনায় অধরা অভিযুক্ত! টায়ার জ্বা*লিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

খু*নের ঘটনায় অধরা অভিযুক্ত! টায়ার জ্বা*লিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

বাইক রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। শনিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন নিহত রেজাউল হকের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সঙ্গে রেজাউল হকের পরিবারের তীব্র বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, মেরাজুল ইসলামের পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে রেজাউল হকের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় রেজাউল হককে উদ্ধার করে ইসলামপুর…
Read More
মানিকচকের মথুরাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে চরম উ*ত্তেজনা!

মানিকচকের মথুরাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে চরম উ*ত্তেজনা!

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। শনিবার মথুরাপুর হাটকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সিভিক ভলেন্টিয়াররা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা। খবর পেয়ে মানিকচক থানার পুলিশের এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, দীর্ঘক্ষণ বোঝানোর পরও এক বাইকচালক গাড়ি না সরানোয় ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন ওই আধিকারিক। এতে বাইকচালক শিশু সহ রাস্তায় পড়ে যান। ঘটনার পরই উত্তেজনা চরমে ওঠে। বাইকচালক ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাইক চালককে আটক করার চেষ্টা…
Read More
প্রয়াত বিপ্লব দাশগুপ্ত, শোকস্তব্ধ টলিপাড়া

প্রয়াত বিপ্লব দাশগুপ্ত, শোকস্তব্ধ টলিপাড়া

প্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। প্রস্টেটের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় কিছুটা বিভ্রাটও হয়েছিল। দীর্ঘ অসুস্থতার কারণে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। এদিন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যাকে রেখে গেলেন। দীর্ঘদিন ধরে নানা অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। এছাড়াও ধারাবাহিক ও চলচ্চিত্রেও তাঁর নজরকাড়া অভিনয় দর্শকদের মন জয় করে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়।
Read More
ঘরোয়া স্টাইলে বানিয়ে ফেলুন মুরগির ঝুরো

ঘরোয়া স্টাইলে বানিয়ে ফেলুন মুরগির ঝুরো

গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে রোজ কী খাবেন, তা নিয়ে চিন্তা থাকেই। একটু মশলাদার খাবার খাওয়া মানেই দিনভর অস্বস্তি। আবার তরি-তরকারিও সবসময় ভালো লাগে না। তাই স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন মুরগির মাংসের ঝুরো। রইল রেসিপি। কী কী লাগবে মুরগির মাংস (বড় টুকরো) ৫০০ গ্রামপেঁয়াজ ২টিমাঝারি টম্যাটো ১টিআদা ১ টেবিল চামচরসুন ১ টেবিল চামচহলুদ ১ চা চামচধনেগুঁড়ো ১ চা চামচজিরেগুঁড়ো ১ চা চামচগরম মশলা ১ টেবিল চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২ টেবিল চামচচেরা কাঁচালঙ্কা ৪-৫টিস্বাদমতো নুনসর্ষের তেল কীভাবে বানাবেন রান্নার জন্য মুরগির পায়ের মাংস নিন। চাইলে হাড়ছাড়া মাংসও নিতে পারেন, তবে সেগুলো একটু বেশি ছিবড়ে হয়। প্রথমে নুন দেওয়া জলে…
Read More