Blog

মিষ্টির দোকান-হোটেলে ‘ভেজাল অভিযান’, তোলাবাজির  অভিযোগ

মিষ্টির দোকান-হোটেলে ‘ভেজাল অভিযান’, তোলাবাজির অভিযোগ

ভেজালবিরোধী অভিযানের নাম করে খাদ্য দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে হোটেল ও মিষ্টির দোকান থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ৯ মাইল এলাকায়। ঘটনায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীদের অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে একাধিক দোকানে হানা দেন। খাবারে ভেজাল ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তুলে আইনি ব্যবস্থা ও জরিমানার ভয় দেখানো হয়। এরপর কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ব্যক্তির আচরণে সন্দেহ হয় ব্যবসায়ীদের। অভিযানের সময় তাঁর সঙ্গে কোনও পুলিশকর্মী ছিলেন না এবং সরকারি গাড়ির পরিবর্তে তিনি মোটরসাইকেলে এসেছিলেন…
Read More
বন্যাকবলিত মালদায় লঞ্চে পরিদর্শনে মন্ত্রীরা, খোঁজ নিলেন দুর্গতদের

বন্যাকবলিত মালদায় লঞ্চে পরিদর্শনে মন্ত্রীরা, খোঁজ নিলেন দুর্গতদের

লঞ্চে করে জলপথে মালদার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিক। শনিবার রতুয়ার কাহালা সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে পরিদর্শনে রওনা দেন তাঁরা। রতুয়া-১ ব্লকের মহানন্দটোলার পশ্চিম রতনপুর, বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারিসহ একাধিক এলাকা ঘুরে দেখবেন মন্ত্রীরা। পাশাপাশি বন্যাদুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনবেন তাঁরা। বন্যার কারণে কোথাও ত্রাণ বা সরকারি পরিষেবা পৌঁছতে ঘাটতি হচ্ছে কি না, তা-ও সরেজমিনে খতিয়ে দেখা হবে। পরিদর্শনের পর পরিস্থিতি অনুযায়ী দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিন পরিদর্শনে ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু,…
Read More
অপ্রশস্ত ভবনে বেডের ছড়াছড়ি, পরিকাঠামো নিয়ে প্রশ্ন শিলিগুড়ির নার্সিংহোমে

অপ্রশস্ত ভবনে বেডের ছড়াছড়ি, পরিকাঠামো নিয়ে প্রশ্ন শিলিগুড়ির নার্সিংহোমে

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে রোগীদের ন্যূনতম পরিষেবা এবং পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শিলিগুড়িতে অভিযান চালাল রাজ্য স্বাস্থ্য কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বিভিন্ন নার্সিংহোম পরিদর্শন করে একাধিক অনিয়ম ও পরিকাঠামোগত ঘাটতির অভিযোগ সামনে আসে। পরিদর্শনে গিয়ে কমিশনের প্রতিনিধিরা কোথাও দেখতে পান, গুদামঘর বা বেসমেন্টের মতো জায়গায় রোগীদের বসিয়ে রাখা হয়েছে। অথচ সেখানে পর্যাপ্ত জায়গা তো দূরের কথা, অনেক ক্ষেত্রেই শৌচালয় কিংবা পানীয় জলের মতো ন্যূনতম ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। রোগীদের ব্যবহারের জায়গার পাশেই বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতি দেখে ঘটনাস্থলেই দমকল দফতরকে ডাকা হয়। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের প্রতিনিধিদেরও ডেকে প্রয়োজনীয়…
Read More
চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ, চালু ‘ওজোন শিল্ড’

চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ, চালু ‘ওজোন শিল্ড’

চিকিৎসকদের নিরাপত্তা ও কল্যাণে ‘ওজোন শিল্ড’ উদ্যোগ চালু করল ওজোন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সংস্থার দাবি, ভারতীয় কোনও ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এটি প্রথম ধরনের উদ্যোগ। চিকিৎসকদের উপর হিংসা, হয়রানি ও ভিত্তিহীন আইনি মামলার পরিস্থিতিতে নিরাপত্তা, আইনি সহায়তা এবং মানসিক সুস্থতার সহায়তা দেওয়া হবে। উদ্যোগটির সূচনা করেন ডঃ কিরণ বেদী (আইপিএস), পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ও অনুষ্ঠানের প্রধান অতিথি। এআইআইএমএস, সফদরজং হাসপাতাল ও ভিএমএমসি-এর বিশেষজ্ঞদের দেশব্যাপী সমীক্ষায় ১,৫০০-রও বেশি স্বাস্থ্যকর্মীর মধ্যে ৭৮.৪ শতাংশ কর্মক্ষেত্রে হুমকির মুখে পড়েছেন এবং ৫৮.২ শতাংশ নিজেদের নিরাপদ মনে করেননি। সংস্থার বক্তব্য, অধিকাংশ আইনি মামলায় শেষ পর্যন্ত চিকিৎসকরা আদালতে দোষী সাব্যস্ত হননি। ওজোনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর…
Read More
কোকা-কোলা ইন্ডিয়ার বৈচিত্র্যময় উৎসবমুখী প্রচার

কোকা-কোলা ইন্ডিয়ার বৈচিত্র্যময় উৎসবমুখী প্রচার

মহারাষ্ট্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে উৎসবের পরিধি আরও বিস্তৃত করার কথা ঘোষণা করল কোকা-কোলা ইন্ডিয়া। মণ্ডপ, হাউজিং সোসাইটি, রিটেইল স্টোর এবং ট্রানজিট পয়েন্টগুলিতে নিজেদের বৈচিত্র্যময় পানীয়ের সম্ভার নিয়ে গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত কোকাকোলা ইন্ডিয়া। ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্য উদযাপনের লক্ষ্যে এই উদ্যোগে থাকছে নানা ইন্টার‍্যাকশন মূলক সামাজিক কর্মসূচি। প্রধান প্রধান ব্র্যান্ড কর্মসূচির মধ্যে রয়েছে 'মাজা সোসাইটি আনন্দোৎসব', যেখানে আবাসিক এলাকা অনুযায়ী উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। বিজয়ী সোসাইটিগুলি পুরস্কার জয়ের পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর রীতেশ ও জেনেলিয়া দেশমুখের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবে। পাশাপাশি, যাতায়াতের প্রধান স্থান এবং জনপ্রিয় খাবারের কেন্দ্রগুলিতে ঠান্ডা পানীয় পৌঁছে দিতে থাকছে ভ্রাম্যমাণ 'কোক অন হুইলস' ও স্থানীয়…
Read More
মহাসমারোহে পালিত হল বিশ্বকর্মা পুজো

মহাসমারোহে পালিত হল বিশ্বকর্মা পুজো

শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধির প্রার্থনায় শুক্রবার মালদায় ধুমধাম করে পালিত হল বিশ্বকর্মা পুজো। জেলার বিভিন্ন শিল্পাঞ্চল, কারখানা, হিমঘর ও পরিবহন সংগঠনের উদ্যোগে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা করা হয়। ইংরেজবাজারের কমলাবাড়ি এলাকার একটি হিমঘরে আয়োজিত পুজোয় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা-সহ শিল্পোদ্যোগীরা। পরে নারায়ণপুর এলাকার বিভিন্ন শিল্প কারখানা ও ব্যবসায়ী সংগঠনের পুজোতেও অংশ নেন তিনি। উজ্জ্বল সাহা বলেন, মালদা তথা রাজ্যে নতুন শিল্প ও কারখানা গড়ে উঠুক এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ুক—বিশ্বকর্মা পুজোর দিনে এটাই তাঁর প্রত্যাশা। শিল্প ও ব্যবসার প্রসারের মাধ্যমে জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও…
Read More
বিজ্ঞাপন ব্যবস্থায় আস্থা গড়তে এএসসিআই-এর ভিশন ২০৩২ প্রকাশ

বিজ্ঞাপন ব্যবস্থায় আস্থা গড়তে এএসসিআই-এর ভিশন ২০৩২ প্রকাশ

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া (ASCI) তাদের ৪০তম বার্ষিক সাধারণ সভায় (AGM) ভিশন ২০৩২ প্রকাশ করেছে। ২০২৭ থেকে ২০৩২ সাল পর্যন্ত এই রোডম্যাপে ভারতের বিজ্ঞাপন ব্যবস্থায় আস্থার পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্যক্তিকেন্দ্রিক যোগাযোগ, রিটেল মিডিয়া এবং নতুন ডিজিটাল ফরম্যাটের মতো পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এএসসিআই নীতি, গবেষণা, শিক্ষা, প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের প্রতিরোধমূলক ভূমিকা আরও বাড়াবে। প্রচলিত স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থাই থাকবে কাজের কেন্দ্রে। এই পরিকল্পনার আওতায় এএসসিআই তিনটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে—আইন ও নীতি, বিজ্ঞাপনে দায়িত্বশীল এআই উদ্ভাবন এবং ক্রিয়েটর উৎকর্ষ ও আস্থা। আইন ও নীতি ফোরামে নিয়ন্ত্রক সংস্থা, আইন…
Read More
অ্যাক্সিস ব্যাংক এবং কগনিজেন্ট এএমএস ২.০-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট জোরদার করতে সহযোগিতা

অ্যাক্সিস ব্যাংক এবং কগনিজেন্ট এএমএস ২.০-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট জোরদার করতে সহযোগিতা

ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি খাতের ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এবং শীর্ষস্থানীয় এআই ডেভেলপার ও প্রযুক্তি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কগনিজেন্ট (ন্যাসডাক: CTSH), আজ অ্যাক্সিস ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য কগনিজেন্টের অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সফল বাস্তবায়ন এবং তা চালু হওয়ার কথা ঘোষণা করেছে। এএমএস ২.০ হলো একটি কাঠামোগত এবং যৌথভাবে পরিচালিত কর্মসূচি, যা ডেলিভারি গভর্ন্যান্স জোরদার করতে, অপারেশনাল ধারাবাহিকতা উন্নত করতে এবং অ্যাপ্লিকেশন সাপোর্ট সার্ভিসেস জুড়ে অটোমেশনের ব্যবহার দ্রুত বাড়াতে ডিজাইন করা হয়েছে। অটোমেশন-ভিত্তিক অনুশীলনের ওপর ভিত্তি করে তৈরি এই মডেলটির লক্ষ্য হলো গভর্ন্যান্স, কমপ্লায়েন্স এবং অপারেশনাল ডিসিপ্লিনের ওপর বিশেষ জোর দিয়ে পরিষেবাটির নির্ভরযোগ্যতা ও খরচ সাশ্রয় উন্নত করার পাশাপাশি উৎপাদনশীলতা, স্কেলবিলিটি এবং মানসম্মত প্রক্রিয়া…
Read More
ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন পর্যাটন মন্ত্রী শংকর ঘোষ

ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন পর্যাটন মন্ত্রী শংকর ঘোষ

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার পুনর্নির্মাণ কাজের শুভ সূচনা হল বৃহস্পতিবার। প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে কাজের সূচনা করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শংকর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএ-র সিইও বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ, প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব। জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত প্রায় ১.৪০ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হবে। রাস্তার প্রস্থ হবে ১০.৫০ মিটার। পুরনো ও জরাজীর্ণ রাস্তার উপরিভাগ সরিয়ে নতুন করে বিটুমিনাস রাস্তা তৈরি করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে…
Read More
শিলিগুড়িতে টয় ট্রেনের বিশ্বকর্মা পুজো, ঐতিহ্যবাহী রেলকে ঘিরে উৎসবের আমেজ

শিলিগুড়িতে টয় ট্রেনের বিশ্বকর্মা পুজো, ঐতিহ্যবাহী রেলকে ঘিরে উৎসবের আমেজ

বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেজে উঠল শিলিগুড়ির ঐতিহ্যবাহী টয় ট্রেন। রেলকর্মীদের উদ্যোগে নিয়ম মেনে পুজো করা হয় রেলের যন্ত্রপাতি, ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জামের। সকাল থেকেই পুজোকে ঘিরে রেলকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই টয় ট্রেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া এই রেলপথ উত্তরবঙ্গের অন্যতম গর্ব। বিশ্বকর্মা পুজোর দিনে সেই ঐতিহ্যবাহী রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা পুজো দিয়ে রেল পরিষেবার সুরক্ষা ও নির্বিঘ্ন চলাচলের কামনা করেন। পুজো উপলক্ষে টয় ট্রেনের ইঞ্জিন ও রেল সরঞ্জামগুলি সাজিয়ে তোলা হয়। উল্লেখ্য, পর্যটকদের কাছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন বরাবরই অন্যতম আকর্ষণ। পুজোর মরশুমেও পর্যটকদের আকর্ষণ ধরে রাখতে ডিএইচআর-এর তরফে…
Read More
পেপসিকোর ESG রিপোর্টে টেকসই অগ্রগতি

পেপসিকোর ESG রিপোর্টে টেকসই অগ্রগতি

পেপসিকো প্রকাশ করেছে ২০২৫ ইএসজি পারফরম্যান্স আপডেট। পেপসিকো পজিটিভ(pep+) লক্ষ্যের আওতায় ৬০টির বেশি দেশে ৪৭ লক্ষ একর জমিতে পুনরুজ্জীবনমূলক কৃষি পদ্ধতি সম্প্রসারণ, জল-ঝুঁকিপূর্ণ এলাকায় নিজস্ব কারখানায় ১০০% জল পুনরায় পূরণ এবং প্রাথমিক প্যাকেজিংয়ে ভার্জিন প্লাস্টিকের ব্যবহার ৬% কমিয়েছে সংস্থাটি। ভারতে পার্টনারশিপ ফর প্রগ্রেস -এর মাধ্যমে ১৪টি রাজ্যের প্রায় ৩৬,০০০ কৃষকের সঙ্গে কাজ করছে পেপসিকো এবং চিপসের উপযোগী আলু ১০০% স্থানীয়ভাবে সংগ্রহ করছে। Mitti Didi ও Lay’s Smart Farms উদ্যোগে ১৮,০০০-এর বেশি একর জমি ম্যাপ এবং ৭,০০০-এর বেশি কৃষককে তথ্য দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ আলু উৎপাদন এলাকায় মাইক্রো-ইরিগেশন ব্যবহার ১০০%, যার মধ্যে উত্তরপ্রদেশে ২,৩০০-এর বেশি একর জমি রয়েছে। জল সংরক্ষণে জল-ঝুঁকিপূর্ণ উৎপাদন…
Read More
অ্যাডভান্সড স্টিলে বড় সাফল্য এএম/এনএসের

অ্যাডভান্সড স্টিলে বড় সাফল্য এএম/এনএসের

অ্যাডভান্সড স্টিল উৎপাদনে আরও এক ধাপ এগোল আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া)। সংস্থাটি দুটি নতুন মানদণ্ডের অধীনে ভারতীয় মান ব্যুরোর (বিস) লাইসেন্স পেয়েছে। এর মধ্যে আইএস ২০৬২ (পার্ট ২):২০২৬-এর অধীনে ভারতের প্রথম অল ইন্ডিয়া ফার্স্ট বিস লাইসেন্স পেয়েছে সংস্থাটি। পাশাপাশি আইএস ১৯২১০:২০২৫-এর অধীনেও বিআইএস সার্টিফিকেট পেয়েছে এএম/এনএস ইন্ডিয়া। আইএস ২০৬২ (পার্ট ২):২০২৬ হল হট রোল্ড কোয়েঞ্চড অ্যান্ড টেম্পার্ড ইস্পাতের প্লেট, শিট, স্ট্রিপ ও ওয়াইড ফ্ল্যাটের জন্য নতুন মানদণ্ড। বিশেষ তাপ-প্রক্রিয়ার মাধ্যমে তৈরি এই ইস্পাত বেশি শক্তি ও স্থায়িত্ব প্রদান করে। সেতু, ভারী প্রকৌশল সরঞ্জাম, খনির যন্ত্রপাতি, অফশোর কাঠামো ও সামুদ্রিক ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। অন্যদিকে, আইএস ১৯২১০:২০২৫ প্রি-পেইন্টেড…
Read More
টাটা মোটরস অক্টোবর ২০২৬ থেকে বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে

টাটা মোটরস অক্টোবর ২০২৬ থেকে বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে

ভারতের বৃহত্তম বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারক টাটা মোটরস আজ তাদের বাণিজ্যিক গাড়ির সম্পূর্ণ রেঞ্জের দাম সর্বোচ্চ ১% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছে, যা ১লা অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।পণ্যসামগ্রী এবং অন্যান্য উৎপাদন উপকরণের খরচ বৃদ্ধির প্রভাব সামাল দিতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মডেল এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্যবৃদ্ধির পরিমাণ ভিন্ন হবে।
Read More
রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে কেন্দ্রের BHAVYA (ভারত অড্যোগিক বিকাশ যোজনা) প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে এমন শিল্পাঞ্চল তৈরি করা হবে, যেখানে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে শিল্প গড়তে সময় কম লাগবে এবং বিনিয়োগকারীদের কাজ শুরু করাও সহজ হবে। কেন্দ্রের BHAVYA প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম -কে রাজ্যের স্টেট নোডাল এজেন্সি হিসেবে মনোনীত করা হয়েছে। জানানো হয়, কেন্দ্র সরকার আগামী ছয় বছরে ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি…
Read More