Blog

শাওমি ইন্ডিয়া লঞ্চ করল প্রথম মিনি এলইডি টিভি সিরিজ

শাওমি ইন্ডিয়া লঞ্চ করল প্রথম মিনি এলইডি টিভি সিরিজ

শাওমি ইন্ডিয়া আজ ভারতে তাদের সবথেকে উন্নত টেলিভিশন লাইনআপ শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এটি ভারতে শাওমির প্রথম মিনি এলইডি টিভি, যা উন্নত প্রযুক্তি ও বড় স্ক্রিনের মাধ্যমে ঘরোয়া বিনোদনে এক নতুন যুগের সূচনা করবে। এই সিরিজের মূল আকর্ষণ হলো কিউডি মিনি-এলইডি প্রযুক্তি। এটি কোয়ান্টাম ডট কালার এবং নিখুঁত ব্যাকলাইটিংয়ের সমন্বয়ে তৈরি। ১২০০ নিটস পিক ব্রাইটনেস এবং উন্নত কন্ট্রোলের কারণে এতে পাওয়া যাবে গভীর কালো রং এবং উজ্জ্বল হাইলাইটস। এছাড়া এতে রয়েছে ৪কে আল্ট্রা এইচডি রেজোলিউশন, ডলবি ভিশন, HDR10+ এবং ফিল্মমেকার মোড। গতিশীল দৃশ্য বা গেমিংয়ের জন্য এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, MEMC এবং…
Read More
চড়ক পুজোয় জনসমাগম! হাজরা নাচকে ঘিরে ভোর থেকেই ভিড়

চড়ক পুজোয় জনসমাগম! হাজরা নাচকে ঘিরে ভোর থেকেই ভিড়

চড়ক পুজোকে কেন্দ্র করে পুরাতন মালদার লোলাবাগ শ্মশান এলাকায় ব্যাপক জনসমাগমের ফলে ব্যস্ত হয়ে ওঠে গোটা এলাকা। সোমবার ভোর থেকেই হাজরা নাচের শোভাযাত্রাকে ঘিরে হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়, যার প্রভাব পড়ে স্থানীয় যান চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে। পুরাতন মালদা পৌরসভার নবাবগঞ্জ এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক রাস্তার দু’ধারে ভিড় করেন। ফলে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিরাপত্তা বজায় রাখা ও ভিড় নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। যদিও সামগ্রিকভাবে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে…
Read More
পোষ্যের পুষ্টিতে পেডিগ্রী-র নতুন মুখ জেমিমাহ রড্রিগেজ

পোষ্যের পুষ্টিতে পেডিগ্রী-র নতুন মুখ জেমিমাহ রড্রিগেজ

ডগ ফুড মার্কেটের শীর্ষস্থানীয় ব্র্যান্ড পেডিগ্রী এবার ভারতীয় নারী ক্রিকেটার জেমিমাহ রড্রিগেজকে সঙ্গে নিয়ে তাদের নতুন ডিজিটাল ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো ভারতের ক্রমবর্ধমান ‘পেট প্যারেন্টদের’ মধ্যে ‘ওয়েট ডগ ফুড’ বা গ্রেভি খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ক্রিকেট-থিমের এই ক্যাম্পেইনে জেমিমাহ কেবল একজন ক্রীড়াবিদ হিসেবেই নয়, বরং একজন সচেতন পেট প্যারেন্ট হিসেবে নিজেকে তুলে ধরেছেন। পেডিগ্রী গ্রেভি-কে একটি সুস্বাদু এবং ১০০% সম্পূর্ণ প্রাত্যহিক আহার হিসেবে উপস্থাপন করা হয়েছে। ওয়ালথাম পেটকেয়ার সায়েন্স ইন্সটিটিউট দ্বারা সমর্থিত এই খাবারে রয়েছে ৮টি চিকেন লিভারের সমান প্রোটিন। অনেক ক্ষেত্রে বাড়িতে তৈরি খাবার পোষা প্রাণীর সম্পূর্ণ পুষ্টির চাহিদা মেটাতে পারে না, সেই…
Read More
আন্তর্জাতিক প্রতিনিধিদের প্রশংসায় মুখর নির্বাচন প্রক্রিয়া, নজর কাড়ল স্বচ্ছতা ও ব্যবস্থাপনা

আন্তর্জাতিক প্রতিনিধিদের প্রশংসায় মুখর নির্বাচন প্রক্রিয়া, নজর কাড়ল স্বচ্ছতা ও ব্যবস্থাপনা

ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কর্মসূচি’ (IEVP) ২০২৬-এ অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভারতের ভোট ব্যবস্থাকে ‘গণতন্ত্রের প্রকৃত উৎসব’ বলে অভিহিত করেছেন। প্রথম দফার নির্বাচনের সময় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সফরে এসে ১৬টি দেশের ৩২ জন আন্তর্জাতিক প্রতিনিধি ভোটগ্রহণ প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তাঁদের মতে, ভারতের নির্বাচন ব্যবস্থার বিশালতা, সুসংগঠিত পরিকল্পনা ও ভোটারদের বিপুল অংশগ্রহণ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিলিগুড়িতে ভোটকেন্দ্র পরিদর্শন করে ফিলিপাইনের প্রতিনিধি মেলিসা অ্যান এম. তেলান জানান, ইভিএম ব্যবহারের স্বচ্ছতা ও গোটা প্রক্রিয়ার সুশৃঙ্খলতা তাঁকে অভিভূত করেছে। নেপালের প্রতিনিধি যজ্ঞ…
Read More
বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ: জীবনধারা, ভ্যাকসিন এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সার নিয়ন্ত্রণের শক্তি

বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ: জীবনধারা, ভ্যাকসিন এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সার নিয়ন্ত্রণের শক্তি

ডা. পৃথ্বিজিৎ মৈত্র, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি, মণিপাল হাসপাতাল, রাঙ্গাপানি ক্যান্সার এখনও বিশ্বজুড়ে অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে রয়ে গেছে। প্রতি বছর প্রায় ১ কোটি মানুষ এই রোগে প্রাণ হারান, এবং ভারতে বছরে ১৪ লক্ষেরও বেশি নতুন কেস ধরা পড়ে। পরিবর্তিত জীবনযাত্রা, বয়স বাড়া এবং পরিবেশগত প্রভাবের কারণে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে ইতিবাচক দিক হলো—বিশেষজ্ঞদের মতে, প্রায় ৩০–৫০% ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তাই বর্তমান সময়ে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ এবং আগেভাগে শনাক্তকরণের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জীবনযাত্রা ও ক্যান্সারের সম্পর্ক আমাদের দৈনন্দিন অভ্যাস ক্যান্সারের ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তামাক ব্যবহার ক্যান্সারের অন্যতম বড় কারণ, বিশেষ…
Read More
অক্ষুণ্ণ সততা: নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল অনুমোদন করল; পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের আবেদন খারিজ

অক্ষুণ্ণ সততা: নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল অনুমোদন করল; পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের আবেদন খারিজ

ভারতের নির্বাচন কমিশন (ECI) শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনের পরবর্তী ব্যাপক যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং নিশ্চিত করেছে যে, পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু—কোথাওই পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না। ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর 'ফর্ম ১৭এ' (ভোটারদের রেজিস্টার) এবং ভোটের দিনের অন্যান্য জরুরি নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে, যেখানে ভোটের প্রথম ধাপে ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল, সেখানে কর্মকর্তারা ৪৪,০০০-এরও বেশি ভোটকেন্দ্রের নথিপত্র পরীক্ষা করেছেন। একইভাবে, তামিলনাড়ুতে এই যাচাই-বাছাই প্রক্রিয়াটি রাজ্যের ২৩৪টি বিধানসভা কেন্দ্র এবং ৭৫,০০০-এরও বেশি ভোটকেন্দ্র জুড়ে পরিচালিত হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে; প্রতিটি পদ্ধতিগত মানদণ্ড যথাযথভাবে পালিত হয়েছে…
Read More
ভারতে রেডমি এ৭ এবং রেডমি এ৭ প্রো লঞ্চ করল শাওমি

ভারতে রেডমি এ৭ এবং রেডমি এ৭ প্রো লঞ্চ করল শাওমি

শাওমি ইন্ডিয়া আজ ভারতে রেডমি এ৭ সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। নির্ভরযোগ্যতা, আকর্ষণীয় ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের ওপর নজর দিয়ে কোম্পানিটি তাদের সাশ্রয়ী স্মার্টফোনের পোর্টফোলিওকে আরও বাড়িয়ে চলেছে।রেডমি এ৭-এ রয়েছে একটি বিশাল ৬.৮৮-ইঞ্চি ডিসপ্লে, অন্যদিকে রেডমি এ৭ প্রো-তে রয়েছে ৬.৯-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেয়। এর ফলে ব্যবহারকারীরা আরও মসৃণ ভিজ্যুয়াল এবং উন্নত ভিউয়িং অভিজ্ঞতা পাবেন। ডিসপ্লেতে চোখের সুরক্ষায় ট্রিপল টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এতে রয়েছে 'ওয়েট টাচ' প্রযুক্তি, যা বিভিন্ন পরিস্থিতিতে স্ক্রিনের সঠিক রেসপন্স নিশ্চিত করে।উভয় ডিভাইসেই ১৫ ওয়াট চার্জিং সমর্থন করে এবং দক্ষ ব্যবহারের জন্য এতে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট ফিচার রয়েছে।…
Read More
কর্তব্যরত পুলিশকে আঘাতের অভিযোগে চাঞ্চল্য মানিকচকের চৌরঙ্গী মোড়ে

কর্তব্যরত পুলিশকে আঘাতের অভিযোগে চাঞ্চল্য মানিকচকের চৌরঙ্গী মোড়ে

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, শনিবার মথুরাপুর হাটকে ঘিরে ব্যাপক যানজট সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। সিভিক ভোলেন্টিয়ার থাকলেও নিয়ন্ত্রণে ব্যার্থ হয় তারা, খবর পেয়ে মানিকচক থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে একটি বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে বলার পরও বাইক না সরানোর ফলে তাকে এক থাপ্পড় মারে বলেঅভিযোগ। যারফলে বাইক থেকে শিশু সহ পরে যায় বাইক চালক। তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিসের গায়ে হাত দেয় বাইক চালক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে। পুলিশ অফিসারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে বাইক চালক।বাইক চালককে আটক করতে গেলে জোরপূর্বক সেখান থেকে…
Read More
তিনতলা বাড়ি থেকে পড়ে মৃ*ত্যু গৃহবধূর!

তিনতলা বাড়ি থেকে পড়ে মৃ*ত্যু গৃহবধূর!

শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম পপি সাহা (৫৫)। ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনাকালে বাড়িতেই উপস্থিত ছিলেন মৃতার ছেলে, পুত্রবধূ ও একটি শিশু। হঠাৎ করেই তিনতলা বাড়ি থেকে নিচে পড়ে যান পপি সাহা। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
Read More
হবিবপুরে অবৈধ মদ কারবারে পুলিশি অভিযান

হবিবপুরে অবৈধ মদ কারবারে পুলিশি অভিযান

অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। প্রচুর পরিমাণ অবৈধ দেশি-বিদেশি মদ সহ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবি সাহা, বাড়ি হবিবপুর থানার আইহো খোশবাসপাড়া এলাকায়। সে হবিবপুরের কাতলাপুকুর হাট সংলগ্ন এম.এল.এ মোড়ে অবৈধভাবে মদ বিক্রি করছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে হবিবপুর থানার পুলিশ শুক্রবার রাতে ওই অভিযান চালায় এবং রবি সাহার হেপাজত থেকে প্রচুর পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে।
Read More
খু*নের ঘটনায় অধরা অভিযুক্ত! টায়ার জ্বা*লিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

খু*নের ঘটনায় অধরা অভিযুক্ত! টায়ার জ্বা*লিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

বাইক রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। শনিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন নিহত রেজাউল হকের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সঙ্গে রেজাউল হকের পরিবারের তীব্র বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, মেরাজুল ইসলামের পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে রেজাউল হকের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় রেজাউল হককে উদ্ধার করে ইসলামপুর…
Read More
মানিকচকের মথুরাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে চরম উ*ত্তেজনা!

মানিকচকের মথুরাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে চরম উ*ত্তেজনা!

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। শনিবার মথুরাপুর হাটকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সিভিক ভলেন্টিয়াররা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা। খবর পেয়ে মানিকচক থানার পুলিশের এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, দীর্ঘক্ষণ বোঝানোর পরও এক বাইকচালক গাড়ি না সরানোয় ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন ওই আধিকারিক। এতে বাইকচালক শিশু সহ রাস্তায় পড়ে যান। ঘটনার পরই উত্তেজনা চরমে ওঠে। বাইকচালক ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাইক চালককে আটক করার চেষ্টা…
Read More
তৈরী হতে পারে কারখানা

তৈরী হতে পারে কারখানা

ঘোষণা মতোই শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে প্রচারে হুগলির পুরশুড়ায় জনসভা করে একাধিক বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি, অন্যদিকে আলু চাষিদের জন্য বড় আশ্বাস, দুই দিকেই আক্রমণাত্মক সুর শোনা গেল তাঁর বক্তব্যে। তিনি দাবি করেন, বাংলার অনেক মানুষ ভোট দিতে চাইলেও “গুন্ডাদের ভয়ে” পিছিয়ে যাচ্ছেন। আরামবাগ ও পুরশুড়ার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। একইসঙ্গে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, ভোটের দিন কোনও অশান্তি হলে তার জবাব পরে দেওয়া হবে। এদিন আরামবাগ ও পুরশুড়া বিধানসভার বিজেপি…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। বর্তমানে মানুষ একটু ভালো চিকিৎসা পরিষেবার আশায় বেসরকারি হাসপাতালগুলির ওপর ভরসা বেশি করে। তবে কিছু কিছু হাসপাতালে চিকিৎসার ব্যয় ওঠানো রীতিমতো অসাধ্যকর বিষয় হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের কাছে। তাই সে সমস্ত হাসপাতালগুলোর ব্যয় নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই চিকিৎসার বাড়তি খরচ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। সূত্রের খবর, চিকিৎসা পরিষেবার খরচ কমিয়ে রোগী ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে একাধিক পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য, হাসপাতালগুলিতে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও…
Read More