মোদীর জন্মদিন থেকে মাসব্যাপী কর্মসূচি, বুথে বুথে ‘সেবা সংকল্প অভিযান’

মোদীর জন্মদিন থেকে মাসব্যাপী কর্মসূচি, বুথে বুথে ‘সেবা সংকল্প অভিযান’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করতে চলেছে বিজেপি।আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—টানা ২৫ বছরের প্রশাসনিক যাত্রা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই অভিযানের মূল লক্ষ্য।বুথ থেকে মণ্ডল, ব্লক, মহকুমা এবং জেলা—প্রতিটি স্তরেই নেওয়া হবে একাধিক কর্মসূচি। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানো, অঙ্কন প্রতিযোগিতা এবং পথনাটকের মাধ্যমে তুলে ধরা হবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ।পাশাপাশি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মানিত করার পরিকল্পনাও রয়েছে।বিজেপির দাবি, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, সমাজের…
Read More
শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে পুলিশের অভিযান, বিহারে মদ পাচারের ছক ভেস্তে গ্রেফতার ২

শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে পুলিশের অভিযান, বিহারে মদ পাচারের ছক ভেস্তে গ্রেফতার ২

শিলিগুড়ি থেকে বিহারে মদ পাচারের ছক ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ।শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে অভিযান চালিয়ে এই সাফল্য পেল  পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং দু’জনকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা এবং অপরজন আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকার বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ গোপন সূত্রে খবর পায় জংশন বাস টার্মিনাস দিয়ে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা করা হচ্ছে। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা। এরপর বাস টার্মিনাস এলাকায় অভিযান চালানো হয়। গতকাল রাতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার…
Read More
নাগরিক পরিষেবা নিয়ে ক্ষো*ভ, শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও বামেদের

নাগরিক পরিষেবা নিয়ে ক্ষো*ভ, শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও বামেদের

শিলিগুড়ি পৌরনিগমের দ্রুত নির্বাচন এবং শহরের বেহাল নাগরিক পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও পৌরনিগম ঘেরাও কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা বামফ্রন্ট। বামফ্রন্টের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থার অবনতি, নিয়মিত জঞ্জাল পরিষ্কার না হওয়া এবং বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বহু বাম নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। তাঁরা অবিলম্বে পৌরনিগম নির্বাচনের দিন ঘোষণা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরনিগম চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বাম নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না…
Read More
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ-দমকল

দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ-দমকল

শিলিগুড়ি সংলগ্ন ভালোবাসা মোড় এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে বলে জানা গেছে। দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলতে থাকায় ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। দেরিতে আগুন নিয়ন্ত্রণে আসায় দমকল কর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বেশ কিছু মানুষ। তবে কীভাবে গোডাউনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা…
Read More
দোকান-হোটেলে ডোমেস্টিক গ্যাস, এনফোর্সমেন্টের অভিযান

দোকান-হোটেলে ডোমেস্টিক গ্যাস, এনফোর্সমেন্টের অভিযান

কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের পরিবর্তে দোকান ও হোটেলে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন বাজারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বাজারের একাধিক দোকান ও হোটেল থেকে মোট সাতটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। বাণিজ্যিক কাজে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযানকে ঘিরে বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিয়ম ভেঙে বাণিজ্যিক কাজে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার রুখতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
Read More
মঙ্গলবার একদিনের সফরে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মঙ্গলবার একদিনের সফরে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মঙ্গলবারে একদিনের সফরে শিলিগুড়ি পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সরাসরি কালিংপংয়ে যাবেন সেখানে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে এক ঘন্টার বিশেষ বৈঠক করবেন তিনি বৈঠক শেষে শিলিগুড়িতে নেমে আসবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় আধিকারিকদের সাথে বিশেষ প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। উত্তর কর্নার বৈঠকে একদিকে যেমন প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়া সম্ভাবনা রয়েছে তেমনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও বিশেষ বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।
Read More
পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বনদপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শনিবার লাটাগুড়িতে এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটনমন্ত্রী। পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। জঙ্গলের ভিতরে নতুন করে কোনও রিসোর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট…
Read More
শিলিগুড়ি কলেজে শিক্ষক দিবস উদযাপন, বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বার্তা পর্যটনমন্ত্রীর

শিলিগুড়ি কলেজে শিক্ষক দিবস উদযাপন, বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বার্তা পর্যটনমন্ত্রীর

শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ি কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়। এদিন কলেজে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না। কলেজে কী হবে, তা ঠিক করবেন কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।” শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি, শিক্ষাঙ্গনের পরিবেশ যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে এবং পড়াশোনাই যাতে কলেজের মূল লক্ষ্য হয়, সেই বার্তাও দেন শঙ্কর ঘোষ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান…
Read More
শিক্ষক দিবসে উপহারের পসরা, গাজোলের বাজারে ভিড়

শিক্ষক দিবসে উপহারের পসরা, গাজোলের বাজারে ভিড়

আজ ৫ সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী। তাঁর জন্মদিনটি দেশজুড়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে সকাল থেকেই গাজোলের বাজারে দেখা গেল বিশেষ প্রস্তুতি। বাজারের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি-সহ নানা ধরনের উপহার সামগ্রী। শিক্ষকদের শুভেচ্ছা জানাতে কলম, ডায়েরি, ফুল, শুভেচ্ছা কার্ড-সহ একাধিক উপহারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য উপহার কিনতে বাজারে ভিড় করছেন পড়ুয়া ও অভিভাবকেরা। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন হিসেবে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। এই দিনকে ঘিরে গাজোলের বাজারেও তৈরি হয়েছে উৎসবের আবহ।
Read More
ভর্তি-বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষ, উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল

ভর্তি-বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষ, উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল

আবারো ABVP ও AIDSO সংঘর্ষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, AIDSO র দুজন সদস্য আহত বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রথম বর্ষের ভর্তি নিয়ে AIDSO এবং ABVP সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারো AIDSO এর সদস্যদের উপর হামলা। এমনটাই অভিযোগ র।বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ,AIDSO রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল ও AIDSO NBMC ইউনিটের সহ সভাপতি ডাঃ রামচন্দ্র শর্মাকে মেডিক্যাল চত্বরে BJP ও ABVP গুন্ডারা মারাত্বক ভাবে মারধর করে। ডাঃ অপূর্ব মণ্ডলের মাথা ফেটে গেছে। চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে শিলিগুড়ি সদর হাসপাতালে, এমনটাই জানালেন ডক্টর অপূর্ব মন্ডল।ডক্টর অপূর্ব মন্ডল এর কথায় তারা গতকালের আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করতে গেলে মেডিকেল কলেজের…
Read More
৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে প্রথমবার প্রদান ‘পারিজাত সম্মান’

৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে প্রথমবার প্রদান ‘পারিজাত সম্মান’

সাহিত্য, সমাজসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে এবার থেকে চালু হচ্ছে ‘পারিজাত সম্মান’। আগামী ৬ সেপ্টেম্বর সেবক রোডের উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবার এই সম্মান প্রদান করা হবে।অনুষ্ঠানে সাহিত্যিক, কবি, সাহিত্যপ্রেমী, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কমিটির সদস্যদের নির্বাচনের ভিত্তিতেই এবছর একজন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে ‘পারিজাত সম্মান’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর থেকেই এই সম্মাননা চালু করা হচ্ছে এবং আগামী দিনেও প্রতি বছর সাহিত্য ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মান প্রদান করা হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি গোপাল লামা, সম্পাদক রাজেস ছেত্রী এবং কৃষ্ণ…
Read More
ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বড় পদক্ষেপ, আনুষ্ঠানিকভাবে চালু নতুন বুথ

ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে বড় পদক্ষেপ, আনুষ্ঠানিকভাবে চালু নতুন বুথ

যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে রাজগঞ্জ ব্লকের গোরা মোড়ে নতুন ট্রাফিক বুথ অফিস চালু করা হল।এনজেপি ট্রাফিক গার্ডের অধীনে এই নতুন ট্রাফিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার।এদিন ফিতা কেটে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা,এসিপি ট্রাফিক চন্দন দাস,এনজেপি থানার আইসি রঞ্জন দাস,এনজেপি ট্রাফিক গার্ডের ওসি সুরান্দার সিং নেগী-সহ ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানের শুরুতে এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ট্রাফিক বুথ অফিসের উদ্বোধন করা…
Read More
উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন – এই দাবিতেই সরব শিলিগুড়ির রেল জমির বাসিন্দারা

উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন – এই দাবিতেই সরব শিলিগুড়ির রেল জমির বাসিন্দারা

শিলিগুড়িতে রেলের জমিতে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে একটি নাগরিক মঞ্চ। তাদের দাবি, উন্নয়নমূলক কাজের প্রয়োজনে উচ্ছেদ করতে হলে আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবে রেলের জমির মালিকানা নিয়ে কোনও দাবি নেই বলেও জানানো হয়েছে। রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের উচ্ছেদের আশঙ্কা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। সেই পরিস্থিতিতে ‘শিলিগুড়ি রেলওয়ে ভূমি অধিবাসী পুনর্বাসন অধিকার মঞ্চ’-এর পক্ষ থেকে সামনে এসেছে একাধিক দাবি। মঞ্চের বক্তব্য, উচ্ছেদের আগে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারি আবাসন প্রকল্প, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY-এর আওতায় উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।…
Read More
৮ ঘণ্টা টাওয়ারের চূড়ায় বাদশা! বৃষ্টি উপেক্ষা করে রাত সাড়ে ১১টায় সফল উদ্ধার অভিযান

৮ ঘণ্টা টাওয়ারের চূড়ায় বাদশা! বৃষ্টি উপেক্ষা করে রাত সাড়ে ১১টায় সফল উদ্ধার অভিযান

বিকেল থেকে গভীর রাত—প্রায় আট থেকে নয় ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে সফল হল শিলিগুড়ির হাসপাতাল মোড়ের হাইভোল্টেজ উদ্ধার অভিযান। মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে থাকা অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে বুধবার বিকেল থেকে শুরু হওয়া নাটকীয় পরিস্থিতির অবসান ঘটল রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। দীর্ঘ প্রচেষ্টার পর যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, মোবাইল টাওয়ারে উঠে পড়া ওই যুবকের নাম বাদশা। পুলিশের প্রাথমিক অনুমান, যুবক মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। যদিও চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং মেডিক্যাল পরীক্ষার পরই তাঁর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য মিলবে। বুধবার বিকেলের…
Read More