উত্তর পূর্ব

সীমান্তে পাচারের আগেই নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেফতার এক

সীমান্তে পাচারের আগেই নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেফতার এক

গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতেই মুর্শিদাবাদের ভগবানগোলা থানার খানকা মাঠ এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ আর সেই অভিধানেই বাইকে ঘোরাঘুরি করার সময় সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগে থাকা প্রায় ৪৩০ বোতল ফেনসিডিল আর তারপরেই গ্রেফতার করে তাকে পুলিশ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ওই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ফেনসিডিল নিয়ে ঘোরাঘুরি করছিল পুলিশ সূত্রে জানা যায় দৃত ওই ব্যক্তির নাম সুমন শেখ তার বাড়ি ভগবানগোলা থানার চর লবণগোলা এলাকায় আর তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ আজ অর্থাৎ বুধবার 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে  লালবাগ মহাকুমা আদালতে পাঠাই ভগবানগোলা থানার…
Read More
সিকিমের পাহাড় থেকে রাজধানীর হৃদয়ে—জাতীয় একতা সফরে মামরিংয়ের পড়ুয়ার

সিকিমের পাহাড় থেকে রাজধানীর হৃদয়ে—জাতীয় একতা সফরে মামরিংয়ের পড়ুয়ার

সিকিমের পাহাড়ি এলাকার পড়ুয়াদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল ত্রিশক্তি কোর্পস। পূর্ব সিকিমের মামরিং সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর ২০২৬। এই সফরের মাধ্যমে পাহাড়ি এলাকার পড়ুয়ারা পৌঁছে যায় দেশের রাজধানী দিল্লি-এনসিআরে। সফরকালে পড়ুয়াদের জন্য ছিল একাধিক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক কর্মসূচি। দেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান পড়ুয়ারা। পাশাপাশি দিল্লির বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন তাঁরা।শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যকে কাছ থেকে জানার সুযোগ পায় মামরিংয়ের পড়ুয়ারা। ভারতের বিভিন্ন…
Read More
বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার হল রুপোর গহনা

বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার হল রুপোর গহনা

নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে ৩ কেজি ৬৪৭ গ্রাম রুপোর গহনা উদ্ধার করল বিএসএফ। নদিয়ার মহাখোলা সীমান্তে ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা পাচার হওয়া অবৈধ রূপ ও উদ্ধার করে।  সূত্রের খবর,তারকাটার এপার থেকে বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়লো এত সংখ্যক রুপোর গহনা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহাখোলা যেখানে কর্মরত সীমান্তরক্ষীরা শুক্রবার সন্ধ্যায় টহলদারি করছিল। হঠাৎই বিএসএফের নজর আসে কিছু দুষ্কৃতী তারকাটার এপার থেকে কিছু ছোড়ার চেষ্টা করছে বাংলাদেশের দিকে । তখনই তাদের পিছু ধাওয়া করে বিএসএফ। সেই সময় গহনার ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগ খুলতেই মেলে প্রচুর সংখ্যক রুপোর গহনা। রুপোর আংটি,চেইন বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা…
Read More
এবার বাড়তে পারে ডিএ

এবার বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে পে কমিশন গঠনের প্রক্রিয়া। এবার সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন তরফে। বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতনবৃদ্ধি সহ ডিএ, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, অন্যান্য ভাতা, অবসরকালীন সুবিধা-সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। বিজ্ঞপ্তিতে, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে…
Read More
হৃদ্স্বাস্থ্য সচেতনতায় চার্নক হাসপাতালের ৪র্থ বার্ষিক ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসীর অংশগ্রহণ

হৃদ্স্বাস্থ্য সচেতনতায় চার্নক হাসপাতালের ৪র্থ বার্ষিক ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসীর অংশগ্রহণ

চার্নক হাসপাতালের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ বেলুরের সহযোগিতায় আয়োজিত ৪র্থ বার্ষিক বিশ্ব হৃদয় দিবস ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসী একসঙ্গে অংশ নেন। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এই ওয়াকাথনে যোগ দিয়ে হৃদ্স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। সকাল ৬টায় শুরু হওয়া এই ওয়াকাথনে বিভিন্ন বয়সের মানুষের উৎসাহী অংশগ্রহণ দেখা যায়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী, তাঁদের পরিবার, পড়ুয়া এবং কলকাতার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।এই অনুষ্ঠানে চার্নক গ্রুপ অব হাসপাতালসের ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রশান্ত শর্মা বলেন, “গত চার বছর ধরে এই ওয়াকাথন একটি সুন্দর ঐতিহ্যে পরিণত হয়েছে। আজ ৫০০-রও বেশি মানুষকে একসঙ্গে হাঁটতে দেখে আবারও মনে হল, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের…
Read More
নয়া দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি

নয়া দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা হাই কোর্টে বিচারপতির অভাব অনেকদিন ধরেই বড় সমস্যা হয়ে উঠেছিল। বিভিন্ন বেঞ্চে নিয়মিত বিচারক পাঠানোর পাশাপাশি মামলার চাপও বাড়ছিল। সেই পরিস্থিতিতে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। নতুন বিচারপতিরা শপথ নিলে আদালতে বিচারপতির সংখ্যা বাড়বে এবং শূন্যপদ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। কলকাতা হাই কোর্টে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন মিলেছে। গত প্রায় দুই দশকে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগের ঘটনা খুব একটা দেখা যায়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়ামবিচারপতি পদে নিয়োগের জন্য ৯ জন আইনজীবীর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। সেই…
Read More
এবার সমস্যার সমাধান হবে দ্রুত গতিতে

এবার সমস্যার সমাধান হবে দ্রুত গতিতে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনে এসকেলেটর বা অন্য পরিষেবায় সমস্যা দেখা দিলে তা ঠিক করতে অনেক সময় লেগে যায়। যাত্রীদের এই ভোগান্তি কমাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের স্টেশনগুলিতে চালু করা হচ্ছে নতুন ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে কোনও সমস্যা দেখা দিলেই দ্রুত তা ধরা পড়বে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-দক্ষিণ শাখার পুরনো পরিকাঠামোকে আরও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই চালু করা হচ্ছে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। শুধু স্টেশনের পরিষেবাই নয়, ট্র্যাক, রেল ও…
Read More
টানা বৃষ্টিতে বি*পর্যস্ত সিকিম! 

টানা বৃষ্টিতে বি*পর্যস্ত সিকিম! 

টানা বৃষ্টির মধ্যেই ফের বড়সড় ধসের আতঙ্ক পশ্চিম সিকিমে। ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রামে নতুন করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণ কাদা, পাথর, মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ নেমে আসছে। পরিস্থিতির সবচেয়ে উদ্বেগের বিষয়, ধসের গতিপথ ক্রমশ রিম্বি গ্রামের দিকে ঘুরে যাওয়ায় একাধিক বসতবাড়ি এখন বিপদসীমার মধ্যে চলে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ২৪ সেপ্টেম্বরের এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ধসের একটি নতুন অংশে পাহাড়ের উপর থেকে মাটি, বড় পাথর এবং ধ্বংসাবশেষ নিচের দিকে গড়িয়ে আসতে দেখা গিয়েছে। পাহাড়ের ঢালে মাটির নড়াচড়া এখনও অব্যাহত থাকায় যেকোনও সময় আরও বড় ধস নামতে পারে বলে…
Read More
নাম-প্রতীক বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা

নাম-প্রতীক বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে হাতছাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও ‘ঘাসফুল’ প্রতীক। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। ২০২৬ সালের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দেয়। জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জন নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে বেরিয়ে যান। এরপর দলীয় নাম, প্রতীক ও তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দীর্ঘ শুনানির পর ১৮ সেপ্টেম্বর নির্বাচন…
Read More
হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার, এক ব্যক্তি হেফাজতে

হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার, এক ব্যক্তি হেফাজতে

হাওড়া স্টেশনে টহল দেওয়ার সময় আরপিএফের সিআইবি (CIB) দলের হাতে এক সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে আয়কর দফতরকে বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে, হাওড়া স্টেশনে সিআইবি দলের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সেই সময় দলের নজরে পড়ে এক ব্যক্তি। তাঁর আচরণ ও কথাবার্তার ধরন সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর ব্যাগ তল্লাশি করতেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। এরপর টাকা গুনে দেখা হলে মোট প্রায় ৬৭ লক্ষ টাকা পাওয়া যায়। হেফাজতে নেওয়া ব্যক্তির পরিচয় সুজিত কালে। তিনি মহারাষ্ট্রের…
Read More
রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে কেন্দ্রের BHAVYA (ভারত অড্যোগিক বিকাশ যোজনা) প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে এমন শিল্পাঞ্চল তৈরি করা হবে, যেখানে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে শিল্প গড়তে সময় কম লাগবে এবং বিনিয়োগকারীদের কাজ শুরু করাও সহজ হবে। কেন্দ্রের BHAVYA প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম -কে রাজ্যের স্টেট নোডাল এজেন্সি হিসেবে মনোনীত করা হয়েছে। জানানো হয়, কেন্দ্র সরকার আগামী ছয় বছরে ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি…
Read More
শপিং মলের কাজ শুরু হতে চলছে স্টেশন চত্বরে

শপিং মলের কাজ শুরু হতে চলছে স্টেশন চত্বরে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বড় ঘোষণা করল পূর্ব রেল। এবার যাদবপুর স্টেশনে তৈরি করা হবে শপিং হাব। এক ছাদের তলায় পাওয়া যাবে খাবারদাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস। এখানে স্টল খুলে উপার্জন করতে পারবেন ছোট ব্যবসায়ীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, যাদবপুর স্টেশনে ৩ হাজার ৪৫ বর্গ মিটার এলাকায় অত্যাধুনিক শপিং হাব তৈরি করা হবে। কোনও স্টল ৮০ বর্গ ফুটের বেশি হবে না। ১০ বছরের চুক্তির ভিত্তিতে স্টলগুলি ভাড়া দেওয়া হবে। প্রত্যেকটি দোকান নন ফেয়ার রেভিনিউ হবে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতায়াত ও সৌন্দর্যায়নের জন্য…
Read More
মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি !

মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি। কোথাও পুজো-অর্চনা,  কোথাও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।তবে এই উদযাপনের তালিকায় একটু অন্যরকম ছবি ঝাড়গ্রামের কলেজ মোড়ে। সেখানকার জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রমও ভুলে যাননি প্রধানমন্ত্রীর জন্মদিন। সকালেই নিজের বাড়িতে প্রধানমন্ত্রীর নাম করে পুজো-অর্চনা করেন বিক্রম। এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাসও দেন। শুধু তাই নয়, আজ তাঁর দোকানে যারা ঝালমুড়ি খেতে আসবেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ চমক—অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিক্রমের কথায়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনিও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। তাই আজকের দিনে তাঁর দোকানে ঝালমুড়ির স্বাদে থাকছে বাড়তি…
Read More
মিটতে চলেছে সমস্যা

মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি, কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটিও এখনও তাঁর মোবাইলে পৌঁছয়নি।…
Read More