Blog

কীভাবে বানাবেন সুস্বাদু ‘এগ লবাবদার’?

কীভাবে বানাবেন সুস্বাদু ‘এগ লবাবদার’?

কালিয়া, কোর্মা, ভাপা - ডিম দিয়ে তৈরি হয় কত রকমের সুস্বাদু পদ! অমলেট হোক কিংবা পোচ, ভাতের সঙ্গে ডিম থাকলেই যেন খাবার জমে ওঠে। তবে রোজকার সেই চেনা স্বাদের বাইরে গিয়ে যদি ডিম দিয়ে একটু অন্যরকম কিছু বানাতে চান, তাহলে ট্রাই করতে পারেন মজাদার ‘এগ লবাবদার’। স্বাদে-গন্ধে অনন্য এই পদ তৈরি করাও বেশ সহজ। কী কী লাগবে সেদ্ধ হাঁসের ডিম ৪-৫টিমাঝারি পেঁয়াজ ২টিমাঝারি টম্যাটো ১টিকাজুবাদাম ৭-৮টিচারমগজ ১ টেবিল চামচরসুন কোয়া ৭-৮টিকাঁচালঙ্কা ৫-৬টিকাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২-৩ টেবিল চামচঘি ২ টেবিল চামচতেজপাতা ১টিগোলমরিচ ৩-৪টিফ্রেশ ক্রিম ১-২ টেবিল চামচস্বাদমতো নুন-চিনি কীভাবে বানাবেন প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দু’ভাগ করে নিন। সামান্য নুন…
Read More
শালুগাড়া যাওয়ার পথে জওয়ানকে ধাক্কা, অল্পের জন্য রক্ষা

শালুগাড়া যাওয়ার পথে জওয়ানকে ধাক্কা, অল্পের জন্য রক্ষা

শালুগাড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক জওয়ান। জানা গিয়েছে, সোমবার তিনি নিউজলপাইগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন। পথে উড়ালপুলের উপর তাঁর গাড়ি বিকল হয়ে যায়। এরপর তিনি নিজেই গাড়ি মেরামতের কাজ করছিলেন। সেই সময় নিউজলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় জওয়ান আহত হলেও তাঁর চোট গুরুতর নয় বলে জানা গেছে। ঘটনার পর গাড়ির চালক, দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা মানিক বর্মন বলেন, “রবিবার আমার ছেলে পাহাড়ে গিয়ে আহত হয়। সেই নিয়ে মানসিক চাপ ছিল। পাশাপাশি টাকা-পয়সা নিয়েও চিন্তায় ছিলাম। আমার চালকরাও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এই সব দুশ্চিন্তার মধ্যেই আচমকা দুর্ঘটনাটি ঘটে যায়।”…
Read More
গেট খুলে দাও আমরা পড়তে চাই স্কুলে যেতে পারছি না হাসপাতালে ফেস্টুন ব্যানার নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

গেট খুলে দাও আমরা পড়তে চাই স্কুলে যেতে পারছি না হাসপাতালে ফেস্টুন ব্যানার নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি মাঝেরপাড়া এলাকার ঘটনা। নৈহাটি এসসিএসটি জিএফ পি স্কুল এক সপ্তাহ আগে এই গেটে তালা মারে হাসপাতাল কর্তৃপক্ষ বহু রোগী ও ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়ে করে হঠাৎ করেই গত এক সপ্তাহ আগে তালা মেরে দেয়প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বহু মানুষ স্কুলের ছাত্র-ছাত্রীকে শুরু করে রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করত। হঠাৎ গত সপ্তাহে গেটে তালা মারার পরে কয়েকশ ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি অবিলম্বে এই রাস্তাটা খুলে দেয়া হোক না হলে মেইন রাস্তা দিয়ে যেতে গেলে বহু দুর্ঘটনা বিপদের মুখে পড়তে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ যার জন্য…
Read More
একটি খাবার বদলে দিতে পারে জীবন: মালাবার গ্রুপের ‘হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড’ উদ্যোগে দৈনিক খাবার বিতরণের রূপান্তরমূলক প্রভাব তুলে ধরা হয়েছে

একটি খাবার বদলে দিতে পারে জীবন: মালাবার গ্রুপের ‘হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড’ উদ্যোগে দৈনিক খাবার বিতরণের রূপান্তরমূলক প্রভাব তুলে ধরা হয়েছে

বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে মালাবার গ্রুপের মানবিক উদ্যোগ ‘হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড’ তাদের স্ট্রিট মিল ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের প্রভাব তুলে ধরেছে ‘রিহ্যাবিলিটেশন ইমপ্যাক্ট রিপোর্ট: ইমপ্যাক্ট স্টোরিজ, হাউ আ ডেইলি মিল ওপেন্স দ্য ডোর টু আ ট্রান্সফর্মড লাইফ’ শীর্ষক প্রতিবেদনের মাধ্যমে। এই প্রতিবেদনে দেখানো হয়েছে, কীভাবে থনাল-এর তত্ত্বাবধানে পরিচালিত দৈনিক খাবার বিতরণ কার্যক্রম পথবাসী ও অসহায় মানুষদের উদ্ধার, চিকিৎসা সহায়তা, আশ্রয়, মর্যাদা পুনরুদ্ধার এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনে সহায়ক হয়েছে। স্ট্রিট মিল ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটি নিয়মিত পুষ্টিকর খাবারের মাধ্যমে ক্ষুধা মোকাবিলার উদ্দেশ্যে শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্যোগটি আরও গভীর মানবিক সহায়তার সেতু হয়ে উঠেছে, কারণ নিয়মিত যোগাযোগের মাধ্যমে মাঠকর্মীরা মানুষের আস্থা অর্জন করতে,…
Read More
জোরদার গতিতে এগোচ্ছে কাজ

জোরদার গতিতে এগোচ্ছে কাজ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে নবান্নের তরফে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ক্যাবিনেট ব্রিফিংয়ে এই বিষয়ে জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ এদিন জানান, সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই ৩১.৯০৫ একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনীকে (বিএসএফ) হস্তান্তর করেছে রাজ্য। সেই সঙ্গেই আউটপোস্ট তথা সীমান্ত চৌকি তৈরির জন্য ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফ থেকে আরও ১.৫৩ একর জমি দেওয়া হয়েছে। পাশাপাশি সেবক-রংপো রেলপথ প্রকল্পের কাজ যাতে আরও দ্রুত শেষ হয়, সেই জন্য…
Read More
চালু হলো নতুন হেল্পলাইন নম্বর

চালু হলো নতুন হেল্পলাইন নম্বর

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের সরকারি ব্যবস্থাকে নতুন রূপ দিল পশ্চিমবঙ্গ সরকার। এতদিন যে পরিষেবা ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ নামে পরিচিত ছিল, সেটিই এবার নতুন নাম নিয়ে মানুষের সামনে এল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন, “আমি নই, আমরা।” সেই দর্শনকে সামনে রেখেই কর্মসূচির নতুন নাম রাখা হয়েছে “আপনার সরকার আপনার পাশে।“ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা করেন তিনি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করে নাগরিকরা বিভিন্ন প্রশাসনিক সমস্যা, অভিযোগ বা প্রয়োজনের…
Read More
নতুন Xiaomi 17  সিরিজ উন্মোচন করলো শাওমি ইন্ডিয়া

নতুন Xiaomi 17  সিরিজ উন্মোচন করলো শাওমি ইন্ডিয়া

শাওমি ইন্ডিয়া উদ্বোধনের ঘোষণা করলো নতুন স্মার্টফোন Xiaomi 17T-র। এই ফোনে লেইকার সহযোগিতায় তৈরি ট্রিপল-ক্যামেরা সিস্টেমে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৫এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়া রয়েছে লেইকা লিভ মোমেন্ট ও লিভ পোর্ট্রেট ফিচার যা উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়। ফোনটিতে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৫০০এমএএইচ ব্যাটারি, ৬৭ডাবলু হাইপারচার্জ, শাওমি হাইপারওএস, হাইপারএআই, গুগল জেমিনি ও সার্কেল টু সার্চ সুবিধা রয়েছে। ফোনটির ১২জিবি+২৫৬জিবি ও ১২জিবি+৫১২জিবি দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ১২জিবি+২৫৬জিবি বাজার মুল্য  ৫৯,৯৯৯ টাকা ও  ১২জিবি+২৫৬জিবি বাজার মুল্য ৬৪,৯৯৯ টাকা। ৫,০০০ টাকার ব্যাংক ছাড়ে প্রারম্ভিক কার্যকর মূল্য ৫৪,৯৯৯ টাকা। সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার, সর্বোচ্চ ৬০% নিশ্চিত বাইব্যাক…
Read More
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস

তীব্র ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ধেয়ে আসতে পারে দমকা ঝড়। চলতি জ্যৈষ্ঠ মাসের তীব্র দহনজ্বালার মাঝেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার পাশাপাশি হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে তিলোত্তমায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। শনিবারের এই স্পেলের পর, আগামী বৃহস্পতিবার কলকাতায় পুনরায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। অন্য দিকে, শনিবার দক্ষিণবঙ্গের সাতটি নির্দিষ্ট জেলায় আরও শক্তিশালী ঝড়ের…
Read More
এবার কেরালায় একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক!

এবার কেরালায় একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক!

এবারে কেরলে ‘একেনবাবু’। ‘একেনবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘কেরালায় কুরুক্ষেত্র’ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে জোর চর্চা। ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ এবং ‘বেনারসে বিভীষিকা’-র সাফল্যের পর এবারও বড়পর্দাতেই ফিরছে এই ত্রয়ী। ছবির পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্যের দায়িত্বে পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে একেনবাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। বাপি ও প্রমথের ভূমিকায় ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে এবারের ছবির অন্যতম আকর্ষণ তারকাখচিত কাস্ট। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। পাশাপাশি সিনেমার প্রেক্ষাপট যেহেতু দক্ষিণ ভারত, তাই ছবিতে একজন মালয়ালি অভিনেত্রীকেও দেখা যেতে পারে। বিশেষ চমক হিসেবে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে খলচরিত্রে।…
Read More
রাজস্থানের বাজারে এবার কালিয়াচকের লিচু

রাজস্থানের বাজারে এবার কালিয়াচকের লিচু

এই বছরই প্রথম মালদহের কালিয়াচকের লিচু সরাসরি রাজস্থানে পাড়ি দিচ্ছে। যদিও আবহাওয়ার কারণে ফলন আগের বছরের তুলনায় কম হয়েছে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানিতে তা তেমন প্রভাব ফেলতে পারছে না। জেলা উদ্যানপালন দপ্তরের উপ-অধিকর্তা সামন্ত লায়েক জানান, এই বছরও মুম্বইয়ের চাহিদা মেটাচ্ছে কালিয়াচকের লিচু। এবার নতুন গন্তব্য রাজস্থান। রাজ্যের কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যেই মালদহে এসে কালিয়াচকের লিচু বাগান পরিদর্শন করেছেন। গাছে গাছে লিচু দেখে তারা সরাসরি চাষিদের সঙ্গে দরদাম করে নগদে লিচু কিনে নেন এবং লরিতে বোঝাই করে সড়কপথে রাজস্থানে নিয়ে যাচ্ছেন। মালদহ জেলার লিচু দেশের বিভিন্ন প্রান্তে প্রসিদ্ধ। গঙ্গা নদীর সংলগ্ন কালিয়াচকের তিনটি ব্লকে সবচেয়ে বেশি পরিমাণে লিচু চাষ হয়।…
Read More
টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা

টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা

বর্ষার শুরুতেই টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি জেলার মাল ব্লকের একাধিক এলাকা। বিশেষ করে নিউ মাল থেকে মালবাজারগামী জাতীয় সড়কের ধারে রাজার চা বাগানের কেশর লাইনে জল জমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে চা বাগানের মাঠ, শ্রমিক লাইন এবং জাতীয় সড়কের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজার চা বাগানের কাছে বর্তমানে একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। সেই কারণে অস্থায়ী ডাইভারশন তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে পাহাড়ি ঝোরা ও নালাগুলিতে জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত জল স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে না পেরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।…
Read More
ফুলবাড়িতে সিঁদ কেটে অভিনব চুরি, ৯টি মোবাইল উধাও

ফুলবাড়িতে সিঁদ কেটে অভিনব চুরি, ৯টি মোবাইল উধাও

সিঁদ কেটে চুরির ঘটনা চুরি ৯টি মোবাইল ফুলবাড়িতে। অভিনব এই পুরোনো কায়দায় ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের জোড়পাকুড়ি এলাকায়।  জানা গিয়েছে, ফুলবাড়ি জোড়পাকুরী এলাকায় নির্মীয়মান বিল্ডিং এর কাজের জন্য এলাকা থেকে প্রায় ২০-২২ জন শ্রমিক কাজ করতে আসেন। তারা ওই বিল্ডিং এর পাশে একটি বড় ঘরে একসঙ্গে থাকতেন। গতকাল রাতে কাজ করে ফিরে এসে তারা সবাই নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পারেন তাদের নয়টি মোবাইল খোয়া গেছে। বাইরে বেরিয়ে দেখতে পারেন তাদের যেই ঘরে থাকতেন সেই ঘরে সিঁদ কেটে এই চুরি ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাচকে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনাটা…
Read More
ভি এবং মেটা একত্রে নিয়ে এলো ‘সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন’

ভি এবং মেটা একত্রে নিয়ে এলো ‘সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন’

ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া (ভি), মেটা প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য 'সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন' বা এসএমভি সুবিধা নিয়ে আসার কথা ঘোষণা দিয়েছে। এর ফলে কোটি কোটি ভি গ্রাহক কোনো পাসওয়ার্ড ছাড়াই আরও সুরক্ষিত এবং সহজে যেকোনও মেটা অ্যাপ ব্যবহার করতে পারবেন। ভোডাফোন আইডিয়ার সিইও অভিজিৎ কিশোর বলেছেন, “মেটা-র সঙ্গে এই পার্টনারশিপ সাইবার নিরাপত্তা বাড়াবে, জালিয়াতি কমাবে এবং দেশের জনপ্রিয় অ্যাপগুলোতে গ্রাহকদের লগইন করার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে।” এসএমভি হলো একটি অত্যন্ত নিরাপদ এবং নেটওয়ার্ক-ভিত্তিক ভেরিফিকেশন প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারীর মোবাইল নম্বরটি ব্যাকগ্রাউন্ডেই যাচাই হয়ে যাবে। ফলে গ্রাহকদের আর হাত দিয়ে কোনো ওটিপি বা পাসওয়ার্ড লিখতে…
Read More
মঞ্চের পরে এ বার ছোটপর্দা, মায়ের চরিত্রে মধুরিমা

মঞ্চের পরে এ বার ছোটপর্দা, মায়ের চরিত্রে মধুরিমা

বাংলা থিয়েটারের পরিচিত মুখ মধুরিমা গোস্বামী। এবার মঞ্চ থেকে তিনি ছোটপর্দায়। মধুরিমা নিরঞ্জন গোস্বামীর কন্যা এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী। সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই কাহিনীতে নায়কের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে মধুরিমাকে। এ প্রসঙ্গে মধুরিমা বলেন, “আসলে অনেকের ধারণা ছিল যে আমি হয়তো ধারাবাহিকে কাজ করতে আগ্রহী নই। সত্যি বলতে, শুরুতে আমারও এটি খুব আকর্ষণীয় মনে হয়নি।” তিনি আরও যোগ করেন, “চ্যানেলের তরফে একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রযোজনা সংস্থার খোঁজখবর নিয়ে ভালো লাগার পরে রাজি হয়েছি। নতুন কাজের প্রতি অভিনেতাদের সবসময়ই একটা লোভ থাকে।” মধুরিমা জানান, শুধু শিল্পীসত্তা নয়, ছোটপর্দার কাজ আর্থিক স্বচ্ছলতাও নিশ্চিত করে। “মঞ্চে…
Read More