Blog

অর্কজিৎ পাল: কেন্দ্রীয় পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে কোচবিহারকে গৌরবান্বিত করেছে কৃতিমান যুবক

অর্কজিৎ পাল: কেন্দ্রীয় পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে কোচবিহারকে গৌরবান্বিত করেছে কৃতিমান যুবক

০১ মে, ২০২৬, সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্যের জন্য সম্বর্ধনা প্রদান করা হল কৃতিমানকে। কোচবিহারের অর্কজিৎ পাল সম্প্রতি ২০২৫-২০২৬ বর্ষের কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায়, সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্য তথা কোচবিহারকে গৌরবান্বিত করেছে। অর্কজিৎ-এর এই কৃতিত্বকে অভিবাদন জানানো হল কোচবিহার আর্কাইভ-এর পক্ষ থেকে। এদিন একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে অর্কজিৎকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল অর্কজিৎ-এর মহিষবাথান, কোচবিহারের বাড়িতে। উক্ত অনুষ্ঠানে অর্কজিৎ, তাঁর পিতা, মাতা এবং আর্কাইভের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ দেবারুণ চক্রবর্ত্তী, কার্যনির্বাহী সমিতির সদস্য মনসিজ সেন, দেবব্রত সরকার-সহ সংস্থার সদস্য অনুভব দত্ত ও অঙ্কিতা বর্মণ। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মানপত্র পাঠ ও অর্কজিৎ-এর…
Read More
ক*ড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু

ক*ড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু

উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার দুটি কাউন্টিং ভেনুর মধ্যে একটি ইসলামপুর মহকুমার অধীনে থাকা চারটি বিধানসভা কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর কলেজে ও অপরটি রায়গঞ্জে। সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তৎপর নজরদারির মধ্য দিয়ে ইতিমধ্যেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন কাউন্টিং আধিকারিকরা ও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা। গণনা কেন্দ্রের চারপাশে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
ভ্যালভোলিন™ গ্লোবালের নতুন ক্যাম্পেইন

ভ্যালভোলিন™ গ্লোবালের নতুন ক্যাম্পেইন

ভ্যালভোলিন গ্লোবাল অপারেশনস— যা 'দ্য অরিজিনাল ইঞ্জিন অয়েল' হিসেবে পরিচিত এবং অটোমোটিভ ও শিল্প-সংক্রান্ত সমাধানের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, সম্প্রতি তাদের গ্লোবাল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনার কথা ঘোষণা করেছে। ভ্যালভোলিন গ্লোবাল তাদের নতুন গ্লোবাল ক্যাম্পেইন 'দ্য অরিজিনাল ইঞ্জিন অয়েল ফর দ্য ড্রিভেন'-এর মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর উত্তেজনা এবং ফুটবল ভক্তদের অদম্য আবেগকে উদযাপন করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সেইসব ভক্তদের সম্মান জানানো, যারা প্রিয় দলকে সমর্থন করতে হাজার হাজার মাইল পাড়ি দেন, এবং সেইসব মেকানিকদের স্বীকৃতি দেওয়া, যারা ভ্যালভোলিন-এর ওপর আস্থা রেখে এই দীর্ঘ যাত্রাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে সাহায্য করেন। ব্র্যান্ডটির ১৬০ বছরের ইতিহাস এবং…
Read More
জলপাইগুড়ির সেন্ট এন্থনি স্কুলে ICSE ও ISC-তে দারুণ সাফল্য, শীর্ষে ম্যাক চৌধুরী ও প্রিয়াংশু গোস্বামী

জলপাইগুড়ির সেন্ট এন্থনি স্কুলে ICSE ও ISC-তে দারুণ সাফল্য, শীর্ষে ম্যাক চৌধুরী ও প্রিয়াংশু গোস্বামী

২০২৫ - ২৬ শিক্ষাবর্ষের ICSE এবং ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার। এই শিক্ষাবর্ষে জলপাইগুড়ি ৭৩ মোরে অবস্থিত সেন্ট এন্থনি স্কুলের পরীক্ষার্থীদের সাফল্য সকলকে গর্বিত করেছে। ICSE তে ম্যাক চৌধুরী ৯৫ শতাংশ নম্বর এবং অঙ্কে 100 নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে, এছাড়াও  দ্বিতীয় স্থানে রয়েছে নমন কুমার শা এবং তৃতীয় থানে রয়েছে নবজিৎ রায় প্রধান। এছাড়া ISC পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে প্রিয়াংশু গোস্বামী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কঙ্কনা রায় ও দুতিস ঘোষ । বাকি সকল ছাত্র-ছাত্রীরা প্রত্যেকে খুব ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যের গর্বিত বিদ্যালয়ের প্রিন্সিপাল রেজিনা…
Read More
হৃদয়ের রাজা: ‘কিং’-এর সেটে অন্তঃসত্ত্বা দীপিকার প্রতি এসআরকে-র ভাইরাল বীরত্বপূর্ণ কাজ

হৃদয়ের রাজা: ‘কিং’-এর সেটে অন্তঃসত্ত্বা দীপিকার প্রতি এসআরকে-র ভাইরাল বীরত্বপূর্ণ কাজ

যে মুহূর্তটি লক্ষ লক্ষ মানুষের মন গলিয়ে দিয়েছে, তাতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে তাদের আসন্ন ছবি ‘কিং’-এর দক্ষিণ আফ্রিকার সেটে গর্ভবতী দীপিকা পাডুকোনের প্রতি তাঁর স্বভাবসুলভ সৌজন্য প্রদর্শন করতে দেখা গেছে। ১ মে, ২০২৬-এ কেপটাউনের শুটিং শিডিউল থেকে ফাঁস হওয়া ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা যায়, এই জুটি এক মনোরম উপকূলীয় পটভূমিতে একটি গানের দৃশ্যের শুটিং করছেন। এই ব্যস্ত শুটিংয়ের মাঝে উপস্থিত দর্শকরা ক্যামেরার আড়ালে একটি আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দী করেন, যেখানে শাহরুখ দীপিকার হাত ধরে তাঁর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সাবধানে সিঁড়ি বেয়ে উপরে তুলে দেন। দীপিকা, যিনি সম্প্রতি স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তাঁর দ্বিতীয় সন্তানের প্রত্যাশার কথা ঘোষণা করেছেন, তাঁকে…
Read More
দুর্ঘটনায় হারিয়েছেন হাত-পা, আজ বিশ্বজয়ী তিরন্দাজ: ওড়িশার পায়েলের রূপকথা

দুর্ঘটনায় হারিয়েছেন হাত-পা, আজ বিশ্বজয়ী তিরন্দাজ: ওড়িশার পায়েলের রূপকথা

অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের জোরে অসম্ভবকে সম্ভব করে দেখালেন ওড়িশার ১৮ বছর বয়সী তরুণী পায়েল নাগ। ওড়িশার বালাঙ্গিরের এক দিনমজুর পরিবারে জন্ম নেওয়া পায়েল আজ কেবল একজন প্রতিবন্ধী নন, বরং এক গর্বিত স্বর্ণপদকজয়ী প্যারা তিরন্দাজ। জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। পায়েলের জীবনের গল্পটি ছিল আর পাঁচটা সাধারণ শিশুর মতোই। আট বছর বয়স পর্যন্ত তিনি স্বাভাবিকভাবেই বড় হচ্ছিলেন। কিন্তু একটি ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দুর্ঘটনা তাঁর জীবনকে আমূল বদলে দেয়। সেই দুর্ঘটনায় পায়েল তাঁর দুই হাত এবং দুই পা হারিয়ে ফেলেন। কিন্তু এই শারীরিক অক্ষমতা তাঁর মনের জোরকে দমাতে পারেনি। শিশু আবাসে বড় হওয়ার…
Read More
বৃদ্ধি পেল দাম

বৃদ্ধি পেল দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন মাস পড়তে না পড়তেই লক্ষ্য করা যাচ্ছে একাধিক বদল। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি দাম বেড়েছে অটোয় ব্যবহৃত এলপিজিরও। লিটার প্রতি অটো এলপিজির দাম বেড়েছে ৬ টাকা ৪৪ পয়সা। অটো এলপিজির বর্তমান দাম বেড়ে হয়েছে ৮৯.৪০ টাকা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে অটো এলপিজির দাম ছিল প্রতি লিটারে ৫২ টাকা। কিন্তু যুদ্ধের পরেই বিশ্ববাজারে জ্বালানির ঘাটতি দেখা যাওয়ায় দেশেও বাড়তে শুরু করে জ্বালানির দাম। অটো চালকদের একাংশ জানান, ভাড়া বাড়ানোর কথা আপাতত তাঁরা ভাবছেন না। তবে গ্যাসের দাম কমলে তাঁদের সুবিধা হয়।…
Read More
কড়া নিরাপত্তায় ভোট চলছে

কড়া নিরাপত্তায় ভোট চলছে

পূর্ব ঘোষণা মতোই নির্বাচন হয়েছে সারা রাজ্য জুড়ে, বেশ কিছু জায়গায় অশান্ত পরিবেশ হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন। তব দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গা থেকে গোলমাল, ইভিএম নিয়ে অভিযোগ এবং ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে বিতর্ক সামনে আসে। তার পরেই দক্ষিণ ২৪ পরগনার কিছু বুথে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের ভিড় দেখা গিয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হয়েছিল। তারপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়।…
Read More
বাজারে ভে*ঙে পড়ল ভবনের চাঙর, অল্পের জন্য এড়াল বড় দু*র্ঘটনা

বাজারে ভে*ঙে পড়ল ভবনের চাঙর, অল্পের জন্য এড়াল বড় দু*র্ঘটনা

শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে। হঠাৎই বাজারের একটি পুরনো ভবনের চাঙর খসে পড়ে একটি মাছের দোকানের ওপর। এতে দোকানের টিনের চাল ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয় এক মাছ ব্যবসায়ীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালে বাজার খুলছিল। সেই সময় আচমকাই ভবনের উপরের অংশ থেকে চাঙর খসে পড়ে মাছের দোকানের ওপর। সৌভাগ্যবশত তখন দোকানের ভেতরে কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবানীগঞ্জ বাজারের ভবনের অবস্থা অত্যন্ত জীর্ণ। কোচবিহার পৌরসভা কিছু অংশে সামান্য সংস্কার করলেও মূল সমস্যার কোনও স্থায়ী সমাধান করা হয়নি। এই ঘটনার ফলে তাঁর ব্যবসায় বড় ধরনের আর্থিক…
Read More
গণনাকর্মীদের প্রস্তুতিতে জোর, শিলিগুড়িতে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির

গণনাকর্মীদের প্রস্তুতিতে জোর, শিলিগুড়িতে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির

ভোট গণনাকে সামনে রেখে সংগঠনিক প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শিবিরে গণনাকর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কীভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথীন বোস, আনন্দময় বর্মণ সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও মঙ্গল পাণ্ডে। এদিনের বিজেপির রাজ্য সহ-সভাপতি ও ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মণ জানান, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে গণনাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা…
Read More
শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, কর্মীদের প্রশিক্ষণে জোর প্রস্তুতি তৃণমূলের

শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, কর্মীদের প্রশিক্ষণে জোর প্রস্তুতি তৃণমূলের

গণনা পর্বের আগে স্ট্রং রুমের নিরাপত্তা ও সংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কলেজ মাঠে কাউন্টিং হল ও স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার কিছু ত্রুটি ধরা পড়েছিল, যা দ্রুত ঠিক করানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সেই কারণেই কর্মীরা রাত জেগে স্ট্রং রুম পাহারার কাজে যুক্ত রয়েছে। গৌতম দেব আরও জানান, শুধু পাহারা নয়, সংগঠনিকভাবে কর্মীদের প্রশিক্ষণও বাড়ানো হচ্ছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের…
Read More
বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়া হলো নতুন উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়া হলো নতুন উদ্যোগ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় আসতে চলেছে এক অভিনব পরিবর্তন। জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সকল কলেজের স্নাতকোত্তর পড়ানো হয় এবার সেই সকল কলেজের শিক্ষকেরাই প্রশ্নপত্র তৈরি করবেন। পাশাপাশি ভর্তির প্রক্রিয়া পরিচালনা করবেন ওই কলেজগুলি। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে লেডিস বেব্রোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার জানান, নতুন এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন করা হয়েছিল। এই আবেদন কার্যকর হওয়ায় পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ…
Read More
পরিবর্তন এলো নিয়মে

পরিবর্তন এলো নিয়মে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। dবর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আবেদনকারীর বয়সের উপর ভিত্তি করে নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙুলের ছাপ ও ছবির পরিবর্তন করা হয়। নিয়ম অনুযায়ী, পাঁচ বছর থেকেই ৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই প্রথম বায়োমেট্রিক আপডেট করালে এতদিন কোন ফ্রি নেওয়া হতো না। পাশাপাশি ১৫…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড় সুখবর

কেন্দ্র সরকারের তরফে বড় সুখবর

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেল ও গ্যাসের অভাব। পাশাপাশি হরমুজ পথ খোলা নিয়ম কিছুদিন ধরে চলছে টানাপোড়ন। যার ফলে সারা বিশ্ব ক্ষয়ক্ষতের মুখে পড়ছে। আর এর ফলে দেখা দিয়েছে জ্বালানির সংকট। তবে এবার এই যুদ্ধের আতঙ্কের মধ্যেও রয়েছে কিছুটা স্বস্তির খবর। কারণ জানাযার হরমুজ পেরিয়ে ভারতে এসেছে বহু জ্ঞান ও তৈলবাহী জাহাজ। কিন্তু নিজেদেরকে সে দুইজনে রাখতে এর মধ্যেই দেশে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে ভারত এই বিষয়ে কেন্দ্রীয়…
Read More