আসতে চলেছে পরিবর্তন, বদলে যাচ্ছে সিলেবাস

আসতে চলেছে পরিবর্তন, বদলে যাচ্ছে সিলেবাস

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। আগে যেখানে গরগর করে মুখস্ত করে পরীক্ষা দিয়ে খাতা ভরাতে হতো। এবার সেই পড়াশোনায় ভোল বদল করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার থেকে স্কুল গুলি পড়াশুনো ও পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। বদলে যেতে পারে, পড়াশোনার পদ্ধতি। ফলে শুধু মুখস্ত করে পাশ করার থাকবে না তার বদলে ছাত্রছাত্রীরা বিষয়টি কতটা বুঝেছে এবং সেগুলো জীবনে আসলেও ব্যবহার করতে পারছেন কিনা সেই বিষয়টিও বোঝা যাবে। এছাড়াও CBSE এই নতুন পরিকল্পনা একটি অভিনব পদ্ধতি। তারা পরীক্ষা মানেই যে পড়াশোনা শেষ সেটি বোঝাতে চাইছেন না। তারা বোঝাতে…
Read More
বুড়িমার পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম

বুড়িমার পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম

কয়েক কেজি সোনার অলংকারে সজ্জিত দেবী মূর্তি। ভক্তদের দেওয়া দানে অলংকারে সুসজ্জিত হয়ে ওঠে দেবী। সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবীর শরণাপন্ন হন ভক্তবৃন্দরা। নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে। দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত প্রত্যেকের কাছে। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা, যা এ বছরও নজর করা ভিড় ভক্তদের। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, এছাড়াও সুব্যবস্থাও করা হয়েছে ভক্তদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়ে যায় ভক্তদের। জানা গেছে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়…
Read More
বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জামকান্দর রায়পাড়া এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫৪ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, ৩ বস্তা ভর্তি ৭৯০ পিস জিলেটিন স্টিক, একটি ব্যাগে ১৭০০টি ডিটোনেটর এবং ৪টি প্লাস্টিকের বস্তায় প্রায় ৩০০ মিটার করে লাল রঙের ইনসুলেটেড তারের ১৬টি রোল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরক কী উদ্দেশ্যে এবং কারা সেখানে রেখেছিল, তা জানার চেষ্টা চলছে।
Read More
ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক

ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক

নিখোঁজ শ্রমিকের নাম দেবাশীষ বাগদি (৩৫)। বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার সারামা গ্রামে হলেও, তিনি প্রায় ১৩ বছর ধরে কাঁকসার শিবপুরে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। পরিবারের অভাব মেটাতে চলতি বছরের আগস্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে যান এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপোটঙ্গল এলাকায়। সেখানে আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন। কিন্তু প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশীষ। এরপর থেকে আর ফেরেননি, মিলেনি কোনও খোঁজও। সঙ্গে কাজ করতে যাওয়া আরেক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। সেই খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসার শিবপুর ও সারামা দুই এলাকাতেই। পরিবার আজ ভয়ে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। বাদল বাগদি বলেন,"দীর্ঘদিন ধরে…
Read More
ঘূর্ণিঝড় ‘মন্থা’র আতঙ্কে ধানচাষীদের কপালে চিন্তার ভাঁজ – ঝাড়গ্রামে ফলনের মুখে ফসল ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় ‘মন্থা’র আতঙ্কে ধানচাষীদের কপালে চিন্তার ভাঁজ – ঝাড়গ্রামে ফলনের মুখে ফসল ক্ষতির আশঙ্কা

অক্টোবরের শেষের দিকে এসে মাঠে সোনালি ধানের শীষে ভরেছে গ্রামাঞ্চলের চাষের জমি। সবে ফলনের মুখ দেখেছে ফসল, এর মধ্যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ধানচাষীদের। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, নায়াগ্রাম ও গোপীবল্লভপুর ব্লকে বিঘের পর বিঘে জমিতে চাষীরা ধান চাষ করেছেন। দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম, সার, সেচ, পোকামাকড় নিয়ন্ত্রণ — সব কিছুর পর এখন ধান পাকার পথে। কিন্তু হঠাৎই ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় আশঙ্কার মেঘ ঘনিয়েছে। জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে চাষীদের সতর্ক করা হয়েছে। পাকা ধান যতটা সম্ভব দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে, পাশাপাশি নীচু জমিতে জল বেরোনোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর কড়া নজর রাখা…
Read More
ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণের তীব্রতা ও কম্পনে কেঁপে উঠেছিল গোটা লাউদহ এলাকা, আর তার পরদিনই বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের জালে উঠে আসে আরও একটি একই ধরনের বোমা। আগের বিস্ফোরণের স্থান থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই দ্বিতীয় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে নদী তীরবর্তী গ্রামগুলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় জেলেদের জালে ফের উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একই রকমের একটি বোমা। জানাজানি হতেই এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তেই খবর পৌঁছয় বোলপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বোমাটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে। এলাকায় মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও, যাতে কেউ নিষিদ্ধ জায়গায় প্রবেশ না করে।…
Read More
কালীরূপে মা তারার আরাধনা ঘিরে আলোকময় তারাপীঠ মন্দির

কালীরূপে মা তারার আরাধনা ঘিরে আলোকময় তারাপীঠ মন্দির

বীরভূমের তারাপীঠ আজ রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখর। আগামীকাল মা তারার কালীরূপে মহাপূজার আগে আজ পালিত হচ্ছে ভূত চতুর্দশী। এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্যজুড়ে— এমনকি রাজ্যের বাইরেও— অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সিদ্ধ পীঠতারাপ সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর। মায়ের মন্দির, ঘাট, আশ্রমপথ, এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এক উৎসবমুখর রূপে। পুরোহিত ও তান্ত্রিকরা আজকের দিনটিতে শুরু করেছেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ— মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে চলছে বিশেষ পুজো ও আরাধনা। রাতভর চলবে এই হোমযজ্ঞ ও তান্ত্রিক সাধনা। এরপর রাত পেরোলেই সোমবার সকালে অনুষ্ঠিত হবে মা তারার কালীরূপে মহাপূজা। প্রতি বছরের মতো…
Read More
নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা

নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা

বৃহস্পতিবার সকাল ৭:৩০ নাগাদ বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায়। স্থানীয় এক চা দোকানি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা দেন, খাওয়ান এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন। কিন্তু শিশুটি নিজের নাম, ঠিকানা কিছুই জানাতে পারেনি। পরিস্থিতি বুঝে ওই চার বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায়। তাঁদের ভাষ্য অনুযায়ী, শান্তিনিকেতন থানা না গিয়ে তাঁরা বোলপুর থানায় যান কারণ তাঁরা বোলপুর এলাকার বাসিন্দা এবং এখানকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাঁদের বিশ্বাস। পুলিশ আধঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। জানা যায়, শিশুটির নাম রাহুল দাস, পিতার নাম বিক্রম দাস, এবং…
Read More
এবছর ১৭৪ বছরে পড়লো বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো

এবছর ১৭৪ বছরে পড়লো বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো

বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো এবছর ১৭৪ বছরে পড়লো। বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ি সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। ১৮৫২ সালে এই পুজো শুরু হয়। প্রতিবছর দীপান্বিতা আমাবস্যাতে সম্পূর্ণ বীরাচারী মতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পূজো হয়। মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয়। কারণ ও পাঁঠা বলি সহ বোয়াল মাছ, শোল মাছ এবং পাঁঠার মাংস দিয়ে মায়ের পুজো হয়। পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্ন ভোগ বিতরণ করা হয়। দীপান্বিতা আমাবস্যা ছাড়াও প্রতিমাসের অমাবস্যাতে এখানে কালীপুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও…
Read More
বহরমপুরে বাজেয়াপ্ত ৪৩৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

বহরমপুরে বাজেয়াপ্ত ৪৩৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অধীন এনএইচ ৩৪ -এর ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ​পুলিশ সূত্রে খবর, জেলা এসওজি-র পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় একটি ট্রাক আটকানো হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার ট্রাকের চালক ও খালাসি। ​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,…
Read More
প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন অরণ্য কালি পূজায়

প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন অরণ্য কালি পূজায়

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদী গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গল সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পূজা তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্ব ভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পূজার দায়িত্বভার হস্তান্তর করেন মজুমদার পরিবারের সদস্যরা, তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী, কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত অর্থাৎ কালিবাড়ি জঙ্গলের পাশে থাকা…
Read More
মাত্রাতিরিক্ত ভিড়ে পদপি*ষ্ট হয়ে আহ*ত একাধিক যাত্রী

মাত্রাতিরিক্ত ভিড়ে পদপি*ষ্ট হয়ে আহ*ত একাধিক যাত্রী

রবিবার সন্ধ্যায় বর্ধমান রেলওয়ে স্টেশনে উপচে পড়া যাত্রীদের ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন। প্ল্যাটফর্ম ৪ ও ৬-এর সংযোগকারী ফুট ওভারব্রিজের সিঁড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একসঙ্গে তিনটি ট্রেন (প্ল্যাটফর্ম ৪, ৬ ও ৭ নম্বরে) ঢোকার সময় ট্রেন ধরার তাড়াহুড়োয় যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। ফলে ওভারব্রিজের সরু সিঁড়িতে অতিরিক্ত ভিড় জমে যায়। চোখের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান, আর তাঁদের ওপর দিয়েই দ্রুত অন্যরা…
Read More
কান্দিতে বেআইনি ভাবে বালি পাচার ! পুলিশে জালে ৩টি নৌকা সহ ধৃত ১৮

কান্দিতে বেআইনি ভাবে বালি পাচার ! পুলিশে জালে ৩টি নৌকা সহ ধৃত ১৮

রাতের অন্ধকারে বেআইনি ভাবে চলছিল বালি পাচার। কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর, সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে দুস্কৃতীরা বালি তুলছিল অবৈধভাবে। আর সেই বালি পাচার বন্ধ করতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশের অভিযানে উদ্ধার হল তিনটি নৌকা। গ্রেফতার করা হল মোট ১৮জনকে। কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় তিনটি নদী রয়েছে। বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কমছিল। আর সেই কারণেই বালি পাচারকারীরা সক্রিয় ছিল। পুলিশ যখন ব্যস্ত ছিল উৎসবের মরশুমে সেই সময় পুলিশের চোখে ধুলো দিতেই রাতের…
Read More
অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পরল বাংলাদেশি দুই যুবক

অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পরল বাংলাদেশি দুই যুবক

গতকাল গভীর রাত ডোমকাল থানার পুলিশ মুর্শিদাবাদের ডেমকলের ভাতসালার কাছে একটি অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম আকাশ সেখ (২০), বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। আর এক জনের নাম রবি সেখ @ সানু (১৯) বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ভাতসালার কাছে ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল ফোন…
Read More