উত্তর পূর্ব

কোন দিকে গড়াবে আইনি লড়াই

কোন দিকে গড়াবে আইনি লড়াই

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন তিনি। এবার সেই বিতর্ক আরও তীব্র হল। তৃণমূলের ১৫ জনের প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের দপ্তরে সময় দেওয়া হয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা SIR-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তি…
Read More
বঙ্গ সফরের তৃতীয় দিন: আজই মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে চূড়ান্ত বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ, নজরে সাংবাদিক সম্মেলন

বঙ্গ সফরের তৃতীয় দিন: আজই মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে চূড়ান্ত বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ, নজরে সাংবাদিক সম্মেলন

ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরের আজ তৃতীয় তথা অন্তিম দিন। আজ সকালেই আধ্যাত্মিক আবহে দিন শুরু করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সাতসকালে বেলুড় মঠ দর্শন সেরে তিনি সোজা চলে আসেন কলকাতার ম্যারাথন বৈঠকে। আজ দিনভর ঠাসা কর্মসূচির পর দুপুরেই কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। এদিন সকাল ১০:৩০ মিনিট নাগাদ প্রথম দফার বৈঠকে বসেন নির্বাচন কমিশনার। এই বৈঠকে উপস্থিত ছিলেন: মনোজ কুমার আগরওয়াল: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। স্টেট পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররা। এই বৈঠকে মূলত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তার বিন্যাস নিয়ে আলোচনা হয়। এরপরই রাজ্যের প্রশাসনিক…
Read More
মেচেদার শান্তিপুরে বাস ও ওষুধ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ যাত্রী

মেচেদার শান্তিপুরে বাস ও ওষুধ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ যাত্রী

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর গ্রামে একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ওষুধ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি যাত্রীবোঝাই বাস হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে অর্থাৎ মেচেদার অভিমুখে আসছিল একটি ওষুধ বোঝাই ট্রাক। শান্তিপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী কমবেশি জখম হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত…
Read More
দক্ষিণেশ্বরে এলেন মুখ্য নির্বাচন কমিশনার, বাইরে তৃণমূল সমর্থকদের কালো পতাকা

দক্ষিণেশ্বরে এলেন মুখ্য নির্বাচন কমিশনার, বাইরে তৃণমূল সমর্থকদের কালো পতাকা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসামুক্ত ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এমনটাই দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে মন্দিরে প্রবেশ করার সময় কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা প্রদর্শন করেন তৃণমূল সমর্থকদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। পরে মন্দিরে মা ভবতারিণীর পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন জ্ঞানেশ কুমার। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সর্বদা চেষ্টা করে যাতে…
Read More
বেলুড় মঠে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

বেলুড় মঠে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

মঙ্গলবার সকালে জ্ঞানেশ কুমার উপস্থিত হলেন বেলুড় মঠে। সকালে তিনি মঠে প্রবেশ করেন ও মঠ চত্বরে প্রার্থনা ও দর্শন করেন। জাতীয় নির্বাচন কমিশনারের আগমনকে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাওড়া সিটি পুলিশের বালি ও বেলুড় থানার পুলিশ মোতায়েন করা হয় মঠ চত্বর ও আশেপাশের এলাকায়। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় পুরো এলাকা। জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল আকাশ মাঘারিয়া, জেলাশাসক পি দীপাপ্রিয়া-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর ও এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। জাতীয় নির্বাচন কমিশনারের এই সফর ঘিরে প্রশাসনিক মহলেও বিশেষ…
Read More
সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো চত্বর

সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো চত্বর

আবারও বোমাতঙ্কে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি জেলা আদালত। সোমবার সিউড়ি বার কাউন্সিলের নির্বাচনের মধ্যেই আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকি মেল ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই ধরণের ইমেল পাওয়ায় আদালত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত সূত্রে জানা গেছে, এদিন সরাসরি জেলা বিচারকের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় আদালতের ভেতরে বোমা রাখা আছে। সেই সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ চলায় চত্বরে প্রচুর আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল। ইমেলটি পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে এলাকাটি…
Read More
কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার; কড়া নিরাপত্তায় মন্দির চত্বর

কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার; কড়া নিরাপত্তায় মন্দির চত্বর

সোমবার সকালে কলকাতার আদি শক্তিপীঠ কালীঘাট মন্দিরে পুজো দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর এই সফরকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। জানা গেছে, এদিন সকালে কড়া পুলিশি পাহারায় কালীঘাট মন্দিরে পৌঁছান মুখ্য নির্বাচন কমিশনার। গর্ভগৃহে প্রবেশ করে তিনি মা কালীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং আরতি দর্শন করেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাফল্য ও শান্তি কামনায় তিনি বিশেষ প্রার্থনা করেন বলে মন্দির সূত্রে খবর। পুজো শেষে মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। ভিভিআইপি (VVIP) সফরের কারণে আজ কালীঘাট মন্দিরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কলকাতা পুলিশের উচ্চপদস্থ…
Read More
পুজোর সময়েই বি*ক্ষোভ, পুলিশের ঘেরাটোপে মুখ্য নির্বাচন কমিশনার

পুজোর সময়েই বি*ক্ষোভ, পুলিশের ঘেরাটোপে মুখ্য নির্বাচন কমিশনার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় সফরে এসে বিক্ষোভের মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে মন্দিরের বাইরে একদল বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় ও ‘গো ব্যাক’ স্লোগান তোলে। নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছনোর পরদিন সকালেই মুখ্য নির্বাচন কমিশনার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সেই সময় মন্দিরের প্রবেশপথের কাছেই একদল বিক্ষোভকারী জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের হাতে কালো পতাকাও দেখা যায়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিরাপত্তার বলয়ে নির্বাচন কমিশনারকে মন্দিরে প্রবেশ…
Read More
এবার বাংলায় সকেট বোমা উদ্ধার: ভোটের আগে বারুদের স্তূপে মুর্শিদাবাদ, আতঙ্কিত গ্রামবাসীরা

এবার বাংলায় সকেট বোমা উদ্ধার: ভোটের আগে বারুদের স্তূপে মুর্শিদাবাদ, আতঙ্কিত গ্রামবাসীরা

পাইকপাড়ার রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত মুর্শিদাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর মাঠ থেকে উদ্ধার হলো এক ব্যাগ সকেট বোমা। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে রামকৃষ্ণপুর মাঠের পাশে একটি পুকুরের ধারে কৃষকরা কাজ করতে যাওয়ার সময় একটি সন্দেহজনক নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের মুখ আংশিক খোলা থাকায় ভেতরে ধাতব বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে, ওই ব্যাগে শক্তিশালী সকেট বোমা রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা বা বিস্ফোরণ এড়াতে পুলিশ আপাতত ওই ব্যাগটি বালির বস্তা…
Read More
আজ থেকেই অ্যাকাউন্টে ‘যুব সাথী’র ভাতা, ধর্নামঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ থেকেই অ্যাকাউন্টে ‘যুব সাথী’র ভাতা, ধর্নামঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের যুবকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে তিনি জানান, আজ অর্থাৎ ৭ মার্চ থেকেই ‘যুব সাথী’ প্রকল্পের টাকা সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।আগে ঠিক ছিল আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। তবে নির্ধারিত সময়ের আগেই তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে রাজ্যের যুবক-যুবতীদের জন্য এটি এক বিশেষ উপহার বলেও উল্লেখ করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রায় ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা…
Read More
একাধিক রেল প্রকল্পের ঘোষণা হলো

একাধিক রেল প্রকল্পের ঘোষণা হলো

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ২০২৬ এর শুরুতে একাধিক রেল প্রকল্প শুরু হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন। এর মধ্যে রেলের তরফ থেকে জানানো হলো দেশ জুড়ে প্রায় তিনশটি বন্ধ ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। লোকসভায় লিখিত জবাব এ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বিপিএমএলের সঙ্গে হাত মিলিয়ে ধাপে ধাপে বন্ধে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হচ্ছে। সবমিলিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের ২৬০ রেড তৈরি করার পরিকল্পনা রয়েছে। যদিও আর ধাপে-ধাপে সেই উৎপাদন প্রক্রিয়া করা হবে, যাতে…
Read More
বাড়ানো হলো পেনশন

বাড়ানো হলো পেনশন

রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। অ-সংগঠিত খাতের কর্মীদের অবসর জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মন্ত্রিসভা বৈঠকে অটল পেনশন যোজনা ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত ও অবসরপ্রস্তুত লক্ষ লক্ষ বেসরকারি কর্মী বড় স্বস্তি পেলেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে অটল পেনশন যোজনাকে আর্থিকভাবে টেকসই করে তুলতে আউটরিচ কর্মসূচি, সক্ষমতা বৃদ্ধি, উন্নয়নমূলক কাজ এবং গ্যাপ ফান্ডিংয়ের জন্য সরকারি তহবিলও বাড়ানো হয়েছে। এর মাধ্যমে অ-সংগঠিত খাতের কর্মীদের বৃদ্ধ বয়সে নিয়মিত আয়ের…
Read More
‘যুবসাথী’ ভাতা চালু আজ থেকেই,ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যুবসাথী’ ভাতা চালু আজ থেকেই,ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকেই বেকার যুবক - যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের টাকা এপ্রিল থেকে নয়, শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানান তিনি। রাজ্য বাজেটে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। প্রাথমিকভাবে টানা পাঁচ বছর এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক -…
Read More
ভোটাধিকার রক্ষায় আজ ধর্মতলায় বিক্ষোভ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটাধিকার রক্ষায় আজ ধর্মতলায় বিক্ষোভ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই, আজ ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা SIR-এর নামে নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার সরাসরি কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূল নেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে। 2006 সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা…
Read More