25
Apr
দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। বর্তমানে মানুষ একটু ভালো চিকিৎসা পরিষেবার আশায় বেসরকারি হাসপাতালগুলির ওপর ভরসা বেশি করে। তবে কিছু কিছু হাসপাতালে চিকিৎসার ব্যয় ওঠানো রীতিমতো অসাধ্যকর বিষয় হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের কাছে। তাই সে সমস্ত হাসপাতালগুলোর ব্যয় নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই চিকিৎসার বাড়তি খরচ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। সূত্রের খবর, চিকিৎসা পরিষেবার খরচ কমিয়ে রোগী ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে একাধিক পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য, হাসপাতালগুলিতে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও…
