06
May
সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। মধ্যপ্রাচ্যে সঙ্কটের জেরে দেশে তৈরি হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক। বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। সেই সঙ্গে দেশের একাংশে শুরু হয়ে গিয়েছে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি। তাই প্রতারণা ঠেকাতে এবার এক নতুন পদক্ষেপ নিয়েছে বিভিন্ন গ্যাস সংস্থাগুলি। গ্যাস সিলিন্ডার বুকিংয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে প্রায় ৯২ শতাংশ ডেলিভারি হচ্ছে এই নিয়মেই। এই নতুন নিয়মে একটি বিশেষ কোড দিচ্ছে গ্যাস কোম্পানিগুলি। একে বলা হচ্ছে ডেলিভারি অথেনটিকেশন কোড। এই কোড দিলেই গ্যাস ডেলিভারি দেবে কোম্পানি।…
