Blog

মালদায় ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা কর্মসূচি, লিফলেট বিতরণ পুলিশের

মালদায় ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা কর্মসূচি, লিফলেট বিতরণ পুলিশের

টোটো চালক হোক কিংবা বাইক চালক—অনেকেই এখনও ট্রাফিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ, রাস্তার সংকেত, সঠিকভাবে ইউ-টার্ন নেওয়ার নিয়ম কিংবা নিরাপদে যান চলাচলের নানা বিষয় সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালেই মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে ট্রাফিক পুলিশ গাড়িচালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝান। পাশাপাশি সিগন্যাল অমান্য না করা, হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। পুলিশ…
Read More
ওয়েনাডের প্রাচীন গুহায়

ওয়েনাডের প্রাচীন গুহায়

অপরাজিতা মৈত্র ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’। বাঙালি মাত্রেই কম বেশি এই গানের লাইনের সঙ্গে পরিচিত। বাঙালির চা-বিলাস অন্যান্য ভারতীয়দের থেকে বেশি। তবে শুধুই চা নয় চায়ের সঙ্গে কফিও বর্তমান ‘বঙ্গ জীবনের এক অঙ্গ’।আর এই কফির কাপে চুমুক দিতে চাইলে ঘুরে আসা যায়, দক্ষিণ ভারতের কেরালার ‘ওয়েনাড’-এ। অতি সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের অনেকের কাছেই নামে চেনা এই জায়গা। তবে শুধুই কফি নয় সঙ্গে আছে প্রাচীন গুহাচিত্র ও চায়ের সমাহারও। হ্যাঁ, কেরালার ওয়েনাড ও তার আশেপাশে বেশ কিছু চা বাগানও আছে।ওয়েনাড কেরালা রাজ্যের উত্তর-পূর্ব দিকে পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত। কালিকট বিমানবন্দর ওয়েনাডের নিকটবর্তী বিমানবন্দর। এখানে নেমে গাড়ি ভাড়া করে…
Read More
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের

দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া…
Read More
নতুন ছবিতে বেবি বাম্প দেখালেন সামান্থা, সঙ্গে শেয়ার করলেন এক হালকা মেজাজের বার্তা

নতুন ছবিতে বেবি বাম্প দেখালেন সামান্থা, সঙ্গে শেয়ার করলেন এক হালকা মেজাজের বার্তা

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি একটি নতুন ছবি শেয়ার করে ভক্তদের সামনে তাঁর ব্যক্তিগত জীবনের এক আন্তরিক মুহূর্ত তুলে ধরেছেন; ছবিটিতে তাঁর ‘বেবি বাম্প’ বা গর্ভাবস্থার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত সাড়া জাগানো এই ছবিতে অভিনেত্রীকে এক শান্ত ও চিন্তামগ্ন মুহূর্তে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি কৌতুক ও আবেগের মিশেলে লিখেছেন, “দেখা হবে, আমার সিক্স-প্যাক”—যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই পোস্টটি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ভক্তরা বিস্ময়, উত্তেজনা ও উষ্ণ শুভেচ্ছায় অভিনেত্রীকে ভরিয়ে দিয়েছেন। দক্ষিণী ও হিন্দি চলচ্চিত্রে বলিষ্ঠ উপস্থিতির জন্য পরিচিত সামান্থা সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ও আন্তরিক সব পোস্টের মাধ্যমে বরাবরই দর্শকদের সাথে নিবিড়…
Read More
১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান, বাদ কারা? 

১ কোটির বেশি ‘অন্নপূর্ণা’র অ্যাকাউন্টে অনুদান, বাদ কারা? 

অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষের বেশি যোগ্য মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি অনুদানের টাকা পাঠানো হল। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাচাই-বাছাইয়ের পর মোট ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁর বক্তব্য, আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারায় তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি অর্থ কেবলমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছানো উচিত এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।মুখ্যমন্ত্রী আরও জানান, আবেদন গ্রহণের…
Read More
এ আই-এ আস্থা বাড়ছে ভারতের এমএসএমই-র

এ আই-এ আস্থা বাড়ছে ভারতের এমএসএমই-র

দ্রুত ডিজিটাল রূপান্তর ঘটছে ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতে । ভি বিজনেস এমএসএমই ইনসাইটস স্টাডি ২০২৬-এর রিপোর্ট অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই), সাইবার নিরাপত্তা এবং আধুনিক কর্মক্ষেত্রের প্রযুক্তি এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। সমীক্ষায় দেখা গেছে, ৫৭ শতাংশ এমএসএমই ব্যবসা সম্প্রসারণে এ আই-কে গুরুত্বপূর্ণ বলে মনে করছে এবং ২৫ শতাংশ ইতিমধ্যেই এ আই ব্যবহার শুরু করেছে। ভি বিজনেস-এর রেডি ফর নেক্সট প্ল্যাটফর্মের মাধ্যমে ১৬টি ক্ষেত্রের ২.৫ লক্ষেরও বেশি এমএসএমই-র তথ্যের ভিত্তিতে তৈরি এই সমীক্ষায় দেখা গেছে, ভারতের ডিজিটাল ম্যাচিউরিটি ইনডেক্স (ডিএমআই) ২০২৫ সালের ৫৮.০ থেকে বেড়ে ২০২৬ সালে ৬০.৮-এ পৌঁছেছে। প্রায় ৪৬.৩ শতাংশ এমএসএমই সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ…
Read More
জাতীয় চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাজ্ঞাপন

জাতীয় চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাজ্ঞাপন

জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day) উপলক্ষে আজ কলকাতায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভারতের প্রথিতযশা চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানের মূল অংশ: মহীয়সী চিকিৎসককে শ্রদ্ধা: শুভেন্দু অধিকারী মহাশয় ডাঃ বি.সি. রায়ের মূর্তি ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং চিকিৎসা ক্ষেত্রে ও সামগ্রিকভাবে বাংলার উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। চিকিৎসক দিবসের তাৎপর্য: উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও পুণ্যতিথি স্মরণে সমগ্র দেশজুড়ে 'জাতীয় চিকিৎসক দিবস' পালন করা হয়। নেতৃত্ব…
Read More
ভি এবং স্পটিফাই-এর অংশীদারিত্বে এবার প্রিমিয়াম মিউজিক হাতের নাগালেই

ভি এবং স্পটিফাই-এর অংশীদারিত্বে এবার প্রিমিয়াম মিউজিক হাতের নাগালেই

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি, সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই-এর সঙ্গে একটি নতুন অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। যেখানে ভি-এর শক্তিশালী কানেক্টিভিটির সঙ্গে স্পটিফাই-এর বিশ্বমানের অডিও স্ট্রিমিং অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানো হয়েছে। এই অংশীদারিত্ব গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই। এই প্ল্যানের অধীনে নির্দিষ্ট ভি পোস্টপেইড গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়া ৩ মাসের জন্য ফ্রি স্পটিফাই প্রিমিয়াম ব্যবহারের সুযোগ পাবেন। যেখানে ১০ কোটিরও বেশি গান কোনও বিজ্ঞাপন ছাড়াই শুনতে পারবেন। ৭০ লাখের বেশি পডকাস্ট ও গান অফলাইনে শোনার জন্য সেভ করার ব্যবস্থা থাকবে। স্মার্ট কন্ট্রোল ও হাই-কোয়ালিটি অডিও পেতে থাকবে আনলিমিটেড গান স্কিপ করার সুবিধা এবং ৩২০ kbps পর্যন্ত…
Read More
পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে দার্জিলিংয়ে বিশেষ আলোচনা

পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে দার্জিলিংয়ে বিশেষ আলোচনা

দার্জিলিংয়ে টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি তুলেছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীজন। রোটারি ক্লাব অব দার্জিলিং আয়োজিত ‘রেসপনসিবল ট্যুরিজম: ওভার-ট্যুরিজম ইন দার্জিলিং – বুন অর বেন? হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড?’ শীর্ষক স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এই প্রস্তাবগুলি উঠে আসে। পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু বলেন, দার্জিলিংয়ের পর্যটন উন্নয়নকে শুধু তাৎক্ষণিক সমস্যা সমাধানে সীমাবদ্ধ রাখা যাবে না। তিনি স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি ‘দার্জিলিং ট্যুরিজম বোর্ড’ গঠনের প্রস্তাব দেন, যাতে পর্যটন নীতিনির্ধারণে স্থানীয় মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি দার্জিলিং শহরের যানজট কমাতে সরকারি প্রশাসনিক দপ্তর মংপুতে স্থানান্তরেরও পরামর্শ দেন তিনি। পর্যটনের মরশুমে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি…
Read More
ইন্দ্রিয়া নিয়ে এল হিরে নির্বাচনের নতুন মাপকাঠি ‘স্পার্কেল লাইক নো আদার’

ইন্দ্রিয়া নিয়ে এল হিরে নির্বাচনের নতুন মাপকাঠি ‘স্পার্কেল লাইক নো আদার’

আদিত্য বিড়লা জুয়েলারির ব্র্যান্ড 'ইন্দ্রিয়া' প্রাকৃতিক হিরে নির্বাচনের ক্ষেত্রে শিল্প খাতে এক অভিনব মাপকাঠি তৈরি করেছে। প্রথাগত ফোর-সি’স পদ্ধতির বাইরে গিয়ে, হিরের আলো প্রতিফলন ও প্রতিসরণের ক্ষমতার ওপর ভিত্তি করে এখানে হিরে বাছাই করা হয়। বাজারে উপলব্ধ প্রতি ৫টি প্রাকৃতিক হিরের মধ্যে মাত্র ১টি হিরে ইন্দ্রিয়ার এই কঠোর মানদণ্ডে উত্তীর্ণ হয়।বিশ্বের ৯০%-এর বেশি হিরে ভারতের সুরাট ও মুম্বইতে কাটা এবং পলিশ করা হলেও, দেশে হিরের গয়নার ব্যবহার এখনও ১৫%-এর নিচে। এই জায়গায় ইন্দ্রিয়া হিরের আসল সৌন্দর্য বা ঔজ্জ্বল্যের ওপর জোর দিচ্ছে। হিরের এই ঔজ্জ্বল্য মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে ব্রিলিয়ান্স- হিরের উপরিভাগ থেকে প্রতিফলিত সাদা আলো, ফায়ার- আলোর বর্ণালীতে…
Read More
ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরজ শেঠ

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরজ শেঠ

ভারতীয় সশস্ত্র বাহিনীর নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ হিসেবে, জেনারেল ধীরজ শেঠ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ৩১তম 'চিফ অফ আর্মি স্টাফ' (COAS) বা সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন, যিনি চার দশকেরও বেশি সময়ব্যাপী এক গৌরবোজ্জ্বল সামরিক কর্মজীবনের সমাপ্তি ঘটিয়ে অবসর গ্রহণ করেছেন। ১৩ লক্ষ সদস্যের এই বিশাল বাহিনীর দায়িত্ব গ্রহণের আগে জেনারেল শেঠ 'ভাইস চিফ অফ আর্মি স্টাফ' হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্যভাবে, তাঁর এই নিয়োগ ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি ঐতিহাসিক মাইলফলক; কারণ ১৯৯৭ সালে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর অবসরের পর প্রায় তিন দশকের মধ্যে তিনিই প্রথম কর্মকর্তা যিনি 'আর্মার্ড কোর' (Armoured…
Read More
ফ্যাটি লিভার হলে কী কী খাবেন? রইল ৫টি খাবারের সন্ধান

ফ্যাটি লিভার হলে কী কী খাবেন? রইল ৫টি খাবারের সন্ধান

নতুন প্রজন্মের অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা, কম কায়িক শ্রম, ওজন বৃদ্ধি এবং বিভিন্ন বিপাকীয় সমস্যার কারণে ফ্যাটি লিভার রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। একসময় বিরল বলে বিবেচিত হলেও বর্তমানে এই রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে।চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। দুপুর বা রাতে মেপে খাওয়া হলেও সন্ধ্যায় ভাজাভুজি বা ফাস্ট ফুড খেতে ইচ্ছে হয় বৈকি। কিন্তু এই খাবারগুলি লিভারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ফ্যাটি লিভার রোগীদের জন্য উপযোগী কিছু স্বাস্থ্যকর স্ন্যাক্স বাদাম ও বীজ: আখরোট, আমন্ড, সূর্যমুখীর বীজ, চিয়া বীজ ও তিসির বীজ…
Read More
অসমের মতো সুবিধা চেয়ে কৃষক মর্যাদার আবেদন উত্তরবঙ্গের চা চাষিদের

অসমের মতো সুবিধা চেয়ে কৃষক মর্যাদার আবেদন উত্তরবঙ্গের চা চাষিদের

উত্তরবঙ্গের ছোট চা চাষিরা এবার কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি তারা রাজ্যের কৃষক নিবন্ধন (ফার্মার্স রেজিস্ট্রি) পোর্টালে তাদের জমি অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে সোমবার একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ছোট চা চাষিদের সংগঠন। চাষিদের দাবি, প্রতিবেশী রাজ্য অসমের মতো পশ্চিমবঙ্গেও চা ও প্ল্যান্টেশনভিত্তিক জমিকে কৃষক নিবন্ধনে অন্তর্ভুক্ত করা হলে তারা কৃষক পরিচয়পত্র পাবেন এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। উত্তরবঙ্গের প্রায় ৫০,০০০ ছোট চা চাষি রাজ্যের মোট চা উৎপাদনের প্রায় ৭০ শতাংশে অবদান রাখেন বলে সংগঠনের দাবি। কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (CISTA)-এর সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী…
Read More
দার্জিলিং মেইলে ১২ কেজি গাঁজা উদ্ধার

দার্জিলিং মেইলে ১২ কেজি গাঁজা উদ্ধার

পাচারের আগে ডাউন দার্জিলিং মেইল থেকে উদ্ধার ১২ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার কারবারীকে। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ডাউন দার্জিলিং মেইল ট্রেনে হানা দেয়। তথ্য অনুযায়ী চার ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা। ধৃতদের নাম মিলন মণ্ডল, দিলীপ বিশ্বাস, শরিফ মাফুজ, মোমিন মণ্ডল। ধৃতরা নতুন ব্যারাকপুর ও মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কলকাতায় নিয়ে যাচ্ছিল।
Read More