ফলতায় নির্বাচনী প্রচারে শুভেন্দুর পদযাত্রা, রাজনৈতিক উত্তাপে চড়ল পারদ

ফলতায় নির্বাচনী প্রচারে শুভেন্দুর পদযাত্রা, রাজনৈতিক উত্তাপে চড়ল পারদ

আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তারই মধ্যে নির্বাচনী প্রচারে ফলতায় পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন দুয়েক আগেই নির্বাচনী সভা থেকে ঘোষণা করেছিলেন, ফলতার প্রতিটি পঞ্চায়েত ছুঁয়ে একটি বড় পদযাত্রা করবেন তিনি। সেই প্রতিশ্রুতি মতো মঙ্গলবার বেলা পৌনে বারোটা নাগাদ ফলতায় পৌঁছে শুরু করলেন রাজনৈতিক শক্তি প্রদর্শনের অন্যতম বড় কর্মসূচি। মঙ্গলবারের এই পদযাত্রা শুরু হয় ফলতার বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে। রাজনৈতিক দিক থেকে এই স্থানটির বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, গত ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের পর এই হাসিমনগরেই ভোট দিতে না পারার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভে সামিল…
Read More
আগামী মাস থেকেই প্রকল্পের টাকা

আগামী মাস থেকেই প্রকল্পের টাকা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। একের পর এক প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি। বিজেপি সরকার গঠনের পর সোমবার নব্বান্নে দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নীতিগত অনুমোদনের কথা বলা হল। এদিন ক্যাবিনেট মিটিং শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকেই উপভোক্তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। অগ্নিমিত্রা পাল জানালেন ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।” তিনি জানান, “সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁদের…
Read More
বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে ফলতার রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। রাজ্যে পালা বদলের পর অস্বস্তিতে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। নিজের বিরুদ্ধে হওয়ায় একাধিক মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সেই মামলাতেই স্বস্তি পেলেন জাহাঙ্গির। বিচারপতি সৌগত ভট্টাচার্য-এর এজলাসে সেই মামলার শুনানি হয়। শুনানিতে আদালত জানিয়ে দেয়, আগামী ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে আদালত একইসঙ্গে স্পষ্ট করেছে, এই নির্দেশ…
Read More
গারুলিয়া পৌরসভায় পৌছালেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং

গারুলিয়া পৌরসভায় পৌছালেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং

গারুলিয়া পৌরসভায় পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন অর্জুন সিং বৈঠকের পর তিনি পৌরসভার একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। নাগরিক পরিষেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের উপর জোর দেন তিনি। অর্জুন সিং জানান, পৌরসভার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পরিষেবা নিশ্চিত করা। পানীয় জল, রাস্তা, নিকাশি ও অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে যাতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়েও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।
Read More
পার্ক সার্কাসে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের ওপর ইটবৃষ্টি—ভাঙচুর বাস-গাড়ি

পার্ক সার্কাসে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের ওপর ইটবৃষ্টি—ভাঙচুর বাস-গাড়ি

তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রের চেহারা নিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট! উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা চালায় উত্তেজিত জনতা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও বাস, জখম হন একাধিক পুলিশকর্মী। ঘটনার পর কড়া অ্যাকশনে কলকাতা পুলিশ, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস জানিয়েছেন, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল তুলকালাম কাণ্ডের পর আজ সকাল থেকেই থমথমে পার্ক সার্কাস এলাকা। রাস্তাঘাট প্রায় শুনশান। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন রয়েছে কলকাতা পুলিশও। পরিস্থিতি এখন থিতু…
Read More
পারিশ্রমিকের দাবিতে রানাঘাট পুরসভায় বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের

পারিশ্রমিকের দাবিতে রানাঘাট পুরসভায় বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের

এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে সোমবার সকাল থেকে রানাঘাট পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা। তাদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। পরে পার্থসারথি চট্টোপাধ্যায় এসে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এদিকে কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তহবিলের অভাব এবং রাজ্য থেকে অর্থ আসতে দেরি হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
Read More
আচমকাই নয়া মোড় নিলো মামলা

আচমকাই নয়া মোড় নিলো মামলা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি, এরই মাঝে বেলডাঙা হিংসার মামলায় হঠাৎ বড় মোড়। কলকাতা হাই কোর্টে শুনানি চলাকালীনই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নিজেই এই মামলা থেকে সরে দাঁড়ায়। ফলে মামলাটি আবার নতুন করে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। মূলত ইউএপিএ আইনের প্রয়োগ নিয়ে আইনি জটিলতার কারণেই এই সিদ্ধান্ত। শুনানির সময় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই মামলায় ‘ইউএপিএ’ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা প্রয়োগ হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র প্রধান বিচারপতির। এই আইনি সীমাবদ্ধতার জেরেই মামলাটি প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। বেলডাঙা হিংসার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৫ জন…
Read More
ঘোষিত হলো শুনানির দিন

ঘোষিত হলো শুনানির দিন

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। টেট নিয়ে টালবাহানা অব্যাহত। গত বছরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে। আদালত বলেছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। তবে যাঁদের ৫ বছর চাকরি রয়েছে, সেই শিক্ষকদের আর টেট পরীক্ষায় বসতে হবে না। টেট সংক্রান্ত আদালতের নির্দেশের বিরোধীতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গ–সহ বিভিন্ন রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে। আদালতে যায়…
Read More
বাইকে ধা*ক্কা বাসের! পথেই প্রাণ হা*রালেন এক আরোহী, আ*হত আরও দুই

বাইকে ধা*ক্কা বাসের! পথেই প্রাণ হা*রালেন এক আরোহী, আ*হত আরও দুই

সোমবার সকালে শহরের তপসিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তিন জনকে  ধাক্কা দেয় একটি অ্যাপ-ভিত্তিক শাটল বাস। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়, আহত আরও দু’জনকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, দ্রুত গতিতে চার নম্বর সেতু থেকে সায়েন্স সিটির দিকে অ্যাপ বাসটি যাচ্ছিল। আচমকাই প্রথমে এক পথচারীকে ধাক্কা দেয় বাসটি, পরে একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে বাইক আরোহীরা ছিটকে পড়েন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
শুভেন্দুর সভার কয়েক ঘণ্টা আগে ফলতায় পুলিশি অ্যাকশন, ধৃত জাহাঙ্গীরের ‘ডান হাত’

শুভেন্দুর সভার কয়েক ঘণ্টা আগে ফলতায় পুলিশি অ্যাকশন, ধৃত জাহাঙ্গীরের ‘ডান হাত’

ফলতা বিধানসভা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই বড়সড় পদক্ষেপ পুলিশের। গ্রেপ্তার করা হলো জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ ও আত্মীয় হিসেবে পরিচিত  ভাইরা ভাই সাইদুল খানকে।গত কয়েকদিন আগেই তার নামে অভিযোগ করা হয়েছিল।  তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল ফলতা থানায়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে সাইদুল খান একটি পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে ফলতা অঞ্চলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। এলাকায় তাঁকে জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ‘ডান হাত’…
Read More
দক্ষিণেশ্বর মন্দিরে ফলাহারি অমাবস্য পুজো দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস

দক্ষিণেশ্বর মন্দিরে ফলাহারি অমাবস্য পুজো দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস

দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে বিধানসভা নির্বাচনের পর ফলাহারি অমাবস্য পুজো দিতে আসলে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। দক্ষিণেশ্বর থানার নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন স্পিকার। পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখ্যমন্ত্রীকে বললেন রাজ্যবাসী মঙ্গল কামনায় তিনি পুজো দিলেন। তিনি ও বললেন যখন বিধানসভায় তৃণমূলের বিধায় বিধায়ক এবং বিরোধী নেতা তৃণমূল কর্মীরা ঘর ছাড়া প্রশ্ন ছুড়েছিলেন বিধানসভা হলে তখন দক্ষিণেশ্বর মা ভবতারি মন্দিরে এসে স্পিকার রবীন্দ্র বোস বললেন যখন পশ্চিমবাংলায় তৃণমূল সরকার ছিল তখন প্রচুর বিজেবি কর্মী ঘরছাড়া আজকে দাঁড়িয়ে আমরা বিরোধীদের বলছি তাদের কর্মীদের ঘরে ফিরে আনা হোক। এখন দেখার বিষয় স্পিকার রবীন্দ্র বোস বিরোধীদের নিয়ে  মান্যতা দিয়ে কতটা কাজ…
Read More
চলতি মাসেই শুরু হবে মেট্রোর কাজ

চলতি মাসেই শুরু হবে মেট্রোর কাজ

দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। অবশেষে এগোতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্যের জটে আটকে ছিল মেট্রোর কাজ। জল গড়িয়েছিল আদালতেও। অবশেষে রাজ্যে সরকার বদল হতে কাটল জট। পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব নিয়েই চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা আশ্বাস দিয়ে বলেন, খুব দ্রুত চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে। জানা গিয়েছে, মে মাসের দুটি সপ্তাহান্তে যান নিয়ন্ত্রণ করতে রাজি হয়েছিল কলকাতা পুলিশ। আগামী ১৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রোর কাজ। আগামী…
Read More
আর জি কর মামলার তদন্তে ব্যর্থতার দায়ে ৩ পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দিল পশ্চিমবঙ্গ সরকার

আর জি কর মামলার তদন্তে ব্যর্থতার দায়ে ৩ পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দিল পশ্চিমবঙ্গ সরকার

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক প্রশিক্ষণরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার প্রাথমিক তদন্তে গুরুতর ‘ত্রুটির’ অভিযোগে পশ্চিমবঙ্গ সরকার তিনজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এই বহুল আলোচিত মামলার ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতার দাবিতে ক্রমবর্ধমান জনচাপ এবং দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন দুজন সহকারী কমিশনার এবং একজন ইন্সপেক্টর-স্তরের কর্মকর্তা, যারা তদন্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আগে তদন্তের প্রাথমিক পর্যায়ে জড়িত ছিলেন বলে জানা গেছে। অভ্যন্তরীণ পর্যালোচনায় ইঙ্গিত পাওয়া গেছে যে, তদন্তের গুরুত্বপূর্ণ প্রথম কয়েক ঘণ্টায় গুরুতর পদ্ধতিগত ত্রুটি করা হয়েছিল, যা সাক্ষ্যপ্রমাণের অখণ্ডতাকে ক্ষুণ্ণ করতে পারত। সমালোচক এবং ভুক্তভোগীর পরিবার…
Read More
সোমবার থেকে ক্লাসের আগে গাইতে হবে জাতীয় গান: কড়া নির্দেশ নবান্নের

সোমবার থেকে ক্লাসের আগে গাইতে হবে জাতীয় গান: কড়া নির্দেশ নবান্নের

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা সঙ্গীতের সময় জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হতে চলেছে। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে, আগামী সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে এবং এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি শীঘ্রই নবান্ন থেকে জারি করা হবে। ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে রাজ্যের জেলা স্কুল পরিদর্শকদের কাছে এই মর্মে প্রাথমিক নির্দেশিকা পাঠানো হয়েছে। সরকারি স্কুলগুলিতে নিয়মটি বাধ্যতামূলক হলেও, বেসরকারি স্কুলগুলির প্রতিও এই রীতি অনুসরণের অনুরোধ জানাবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “আমি আজই নবান্নে গিয়ে বিজ্ঞপ্তি জারি করব। আগামী…
Read More