Blog

শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে ঝড়, ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ গৌতম দেবের

শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে ঝড়, ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ গৌতম দেবের

চলতি সপ্তাহেই প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সপ্তাহের শুরুতেই, সোমবার সকাল থেকে জোর কদমে শুরু হয় নির্বাচনী প্রচার। শহরের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের ব্যস্ততা চোখে পড়ে, আর তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব নামেন জনসংযোগ অভিযানে। সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। এলাকায় তার এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে যথেষ্ট উৎসাহ দেখা যায়, অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে কথোপকথনে অংশ নেন। প্রচার কর্মসূচির ফাঁকেই এলাকার রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো দিতেও দেখা যায় গৌতম দেবকে। ধর্মীয়…
Read More
মন্দিরে পুজোর সময় দুঃসাহসিক ছিনতাই, সোনার চেন ছিনিয়ে চম্পট দুই যুবক

মন্দিরে পুজোর সময় দুঃসাহসিক ছিনতাই, সোনার চেন ছিনিয়ে চম্পট দুই যুবক

সোমবার সকালে শিলিগুড়ির সুভাষপল্লীর ১৯ নম্বর ওয়ার্ডে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, সুকুমার রায় রোড এলাকার একটি লোকনাথ ঠাকুরের মন্দিরে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় একটি দামী মোটরসাইকেলে করে দুই যুবক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন মন্দিরের ভিতরে প্রবেশ করে তাঁকে জিজ্ঞেস করে এটি লক্ষ্মী মন্দির কি না। উত্তরে তিনি জানান, এটি লক্ষ্মী মন্দির নয়, লোকনাথ বাবার মন্দির। এরপর ওই যুবক পকেট থেকে একটি ছেঁড়া দশ টাকার নোট বের করে ঠাকুরের উদ্দেশ্যে দিতে গেলে সর্বাণী দেবী আপত্তি জানান ও সেটি…
Read More
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, কড়া নিরাপত্তার আশ্বাস

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, কড়া নিরাপত্তার আশ্বাস

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রস্তুতি পর্যালোচনায় মনোজ আগরওয়াল পৌঁছালেন মালদহ।জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে তিনি জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, জেলার জেলাশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা করেন তিনি।বৈঠক শেষে নির্বাচন সংক্রান্ত কন্ট্রোল রুম পরিদর্শন করেন মুখ্য নির্বাচন আধিকারিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতিটি পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বৈধ ভোটার ছাড়া কেউ বুথে প্রবেশ করতে পারবে না, ও যাদের কাছে রিটার্নিং অফিসারের (RO) অনুমোদনপত্র নেই, তাদের…
Read More
এবার বারুইপুরে কল্যাণ জুয়েলার্স

এবার বারুইপুরে কল্যাণ জুয়েলার্স

ভারতের অন্যতম বিশ্বস্ত এবং শীর্ষস্থানীয় জুয়েলারি সংস্থা কল্যাণ জুয়েলার্স, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে কলকাতার বারুইপুরে একটি নতুন শোরুম উদ্বোধন করেছে। এই শোরুমে কল্যাণ জুয়েলার্সের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালেকশন পাওয়া যাবে। বারুইপুরে গয়না কেনাকাটায় অত্যাধুনিক সুবিধা এবং বিশ্বমানের পরিবেশ নিশ্চিত করতে কল্যাণ জুয়েলার্স এগিয়ে এসেছে।নতুন শোরুম প্রসঙ্গে কল্যাণ জুয়েলার্সের এগজিকিউটিভ ডিরেক্টর মি রমেশ কল্যাণরমন বলেন, “বারুইপুরে আমাদের এই নতুন শোরুমের মাধ্যমে আমরা গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণ করতে প্রস্তুত। আমরা তাঁদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে চাই। বিশ্বস্ত, স্বচ্ছ আদর্শ বজায় রেখে আমরা গ্রাহকদের বিশ্বমানের পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমরা অসাধারণ ও অনন্য ডিজাইনের গয়না নিয়ে আসছি।” শোরুমের উদ্বোধন উপলক্ষে কল্যাণ…
Read More
কোচবিহার আর্কাইভে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন

কোচবিহার আর্কাইভে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন

কোচবিহারের সুনীতি রোডের হরিশচন্দ্র পাল ভবনে অবস্থিত কোচবিহার আর্কাইভের নিজস্ব কার্যালয়ে সম্প্রতি ‘বিশ্ব ঐতিহ্য দিবস-২০২৬’ উদযাপিত হয়। এবারের মূল বিষয় ছিল ‘কোচবিহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ঐতিহ্য বিষয়ক আলোচনা: কী ভাবছে তরুণ প্রজন্ম’।২০ এপ্রিল বিকেল ৫টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশেষ অতিথি, কোচবিহার ইউনিভার্সিটি বি.টি. অ্যান্ড ইভিনিং কলেজের ইতিহাসের সহযোগী অধ্যাপক ড. মধুপর্ণা মিত্রগুহ। স্বাগত ভাষণ দেন আর্কাইভের-এর কার্যনির্বাহী সদস্য মনসিজ সেন। ড. মিত্রগুহ তাঁর ‘বিশ্ব ঐতিহ্য দিবস ও কোচবিহারের ঐতিহ্য’ শীর্ষক ভাষণে বিশ্ব ও অঞ্চলভিত্তিক প্রেক্ষাপটে ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।জেলার ৮টি স্বনামধন্য বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর পাশাপাশি ‘আর্কাইভের দৃষ্টিতে কোচবিহারের ঐতিহ্য’ শীর্ষক…
Read More
প্রধানমন্ত্রী মোদী আজ রাত ৮:৩০ টায় জাতিকে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী মোদী আজ রাত ৮:৩০ টায় জাতিকে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রীর কার্যালয় আজ দিনের শুরুতে ঘোষণা করেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত ৮:৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ঘোষণার ফলে সারা দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে, কারণ নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—ঠিক কোন কোন বিষয় নিয়ে এই ভাষণে আলোচনা করা হবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এই ভাষণের আলোচ্য বিষয় প্রকাশ করেনি, তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী মোদী সম্ভবত দেশের বর্তমান জাতীয় অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এর মধ্যে অর্থনৈতিক অগ্রগতি, জনকল্যাণমূলক উদ্যোগ, কিংবা ভারতকে প্রভাবিত করছে এমন সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক ঘটনাবলি অন্তর্ভুক্ত থাকতে পারে। ঘোষণার সময়কাল বিবেচনা…
Read More
‘ডাবল ইঞ্জিনেই উন্নয়ন’- ধূপগুড়ির মঞ্চে বার্তা যোগীর

‘ডাবল ইঞ্জিনেই উন্নয়ন’- ধূপগুড়ির মঞ্চে বার্তা যোগীর

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। শনিবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফনির মাঠে এক জনসভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ২৫ মিনিটের বক্তব্যে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে একাধিক মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা সহ চা-বাগানের শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করেন। এরপর বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিনের শাসনে রাজ্যে উন্নয়ন ব্যাহত হয়েছে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তার…
Read More
শিলিগুড়িতে গৌতম দেবের জোরদার নির্বাচনী প্রচার

শিলিগুড়িতে গৌতম দেবের জোরদার নির্বাচনী প্রচার

শিলিগুড়ি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে আরও গতি আনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শনিবার শহরের ব্যস্ত হকার্স কর্ণার সহ নিবেদিতা মার্কেট এলাকায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন। এদিন বাজার চত্বরে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে নিজের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান গৌতম দেব। এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা সহ পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। প্রচারে অংশ নেন দলীয় নেতা-কর্মীরাও। তাঁদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে ও নির্বাচনে গৌতম দেব বড় ব্যবধানে জয়ী হবেন বলেই তারা আশাবাদী। এদিনের এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে বাজার এলাকায় যথেষ্ট উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।
Read More
নির্বাচনী প্রচারে সক্রিয় বিজেপি প্রার্থী শংকর ঘোষ

নির্বাচনী প্রচারে সক্রিয় বিজেপি প্রার্থী শংকর ঘোষ

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শনিবার শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় মাইক হাতে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে নিজের পক্ষে ভোটের আবেদন জানান তিনি। এদিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। প্রথম দফার নির্বাচনে তাকে জয়ী করতে ভোট বাক্সে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই প্রচার কর্মসূচি বলে জানানো হয়েছে। এই প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ও কাউন্সিলর মঞ্জুশ্রী পাল সহ একাধিক দলীয় কর্মী-সমর্থক। বাজার চত্বরে প্রার্থীর উপস্থিতিতে কিছুক্ষণের জন্য উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। কার্যত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই…
Read More
নতুন রূপে আবার ফিরে এলো পালসার ১৮০!

নতুন রূপে আবার ফিরে এলো পালসার ১৮০!

বিশ্বের অন্যতম মূল্যবান টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা বাজাজ অটো লিমিটেড আজ ভারতের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক মোটরসাইকেল 'পালসার ১৮০'-কে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছে। বাইক প্রেমীদের প্রবল চাহিদার কথা মাথায় রেখে পালসার ১৮০-কে এবার আরও আধুনিক রূপে ফিরিয়ে আনা হয়েছে। পালসার ব্র্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই পুনঃপ্রবর্তন একটি বড় মাইলফলক। যখন প্রথম পালসার ১৮০ লঞ্চ হয়েছিল, তখন এটি ভারতের পারফরম্যান্স মোটরসাইকেলের সংজ্ঞাকে বদলে দিয়েছিল। এটি উচ্চ সিসি-র বাইকের ক্ষমতার সঙ্গে দৈনন্দিন ব্যবহারের এক অসাধারণ সংমিশ্রণ ঘটিয়েছিল। মূলত এই মডেলটিই ভারতে 'স্পোর্টস মোটরসাইক্লিং'-এর যুগ শুরু করে। নতুন পালসার ১৮০-তে সাহসের সেই পুরনো মেজাজ ধরে রাখা হয়েছে, তবে যোগ করা হয়েছে আধুনিক…
Read More
মগরাহাটে ‘স্টার ক্যাম্পেইন’! শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট তৃণমূল প্রচার

মগরাহাটে ‘স্টার ক্যাম্পেইন’! শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট তৃণমূল প্রচার

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দেখা গেল এক আলাদা উন্মাদনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রোড শো, যেখানে অংশ নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।রাজার হাট হয়ে সের পুর  বাজার থেকে শুরু হয়ে ঘোলা বাজার থেকে উস্তি  পর্যন্ত বিস্তৃত এই রোড শো ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রোড শো শুরুর অনেক আগেই শেরপুর বাজার এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ফুল আর ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানায় প্রার্থী এবং নায়িকা…
Read More
শিলিগুড়িতে বিজেপির ইস্তেহার প্রকাশ, উন্নয়নের প্রতিশ্রুতি

শিলিগুড়িতে বিজেপির ইস্তেহার প্রকাশ, উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারে জোর কদমে নেমেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে শনিবার শিলিগুড়ি বিজেপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী শংকর ঘোষ শহরের উন্নয়ন সংক্রান্ত একাধিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, আগামী দিনে শিলিগুড়ির পরিকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার লক্ষ্য নিয়েই এই ইস্তেহার তৈরি করা হয়েছে। পাশাপাশি নাগরিক পরিষেবা আরও উন্নত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের বিজেপি কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্বরা। তাঁদের বক্তব্যে উঠে আসে, এই ইস্তেহার বাস্তবায়িত হলে শহরের…
Read More
ভোটের মরশুমে আধারের লাইনে ভোর থেকে ভোগান্তি

ভোটের মরশুমে আধারের লাইনে ভোর থেকে ভোগান্তি

ভোট আবহে অন্ধকার থেকে আধারের জন্য দীর্ঘ লাইন। ভোট আবহে চরম হয়রানির অভিযোগ। কারো রেশনের সমস্যা কারোর আবার স্কুলে আধার কার্ডের জমা করার সমস্যা কেউ কেউ আবার ভুল সংশোধনী করবেন। আজ কুপন দেওয়ার কথা সে কারণেই দূর দুরান্ত থেকে  ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে মানুষজনেরা জলপাইগুড়ি বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘ লাইনে। লাইন যেন কোনভাবেই মানুষকে ছাড়ছেনা। এস আর এর লাইন,গ্যাসের লাইন, এখন আধারের জন্য অন্ধকার থেকে লাইনে বহু মানুষ। চরম হয়রানীর অভিযোগ হলদিবাড়ি, সাতকুরা, মানিকগঞ্জ সহ বিভিন্ন দূর দূরান্তের মানুষজন আধার কার্ডের টুকুন নেওয়ার জন্য ভোর থেকেই ভিড় জমিয়েছেন জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায়। দূরদূরান্তের মানুষজনের…
Read More
ইয়ামাহা ফ্যাসিনো -র নতুন ডিজাইন ও ১.৫ মিলিয়ন উৎপাদনের মাইলফলক অর্জন

ইয়ামাহা ফ্যাসিনো -র নতুন ডিজাইন ও ১.৫ মিলিয়ন উৎপাদনের মাইলফলক অর্জন

ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড তাদের জনপ্রিয় স্কুটার ফ্যাসিনো ১২৫ এফআই হাইব্রিড-এর নতুন আপডেটেড ডিজাইন নিয়ে এসেছে। আধুনিক ফ্যাশন এবং তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে স্কুটারটিকে আগের চেয়ে আরও স্টাইলিশ এবং কমপ্যাক্ট করা হয়েছে। নতুন ফ্যাসিনো র প্রধান আকর্ষণ হলো এর রিয়ার ডিজাইন। ইয়ামাহার ভারতীয় আরঅ্যান্ডডি টিম গ্রাহকদের মতামতের ভিত্তিতে এর দৈর্ঘ্য কিছুটা কমিয়ে একটি শার্প এবং স্মার্ট লুক দিয়েছে। নতুন ডিজাইনের টেললাইট, ইন্ডিকেটর এবং সিগনেচার 'ভি-আইকনিক' লাইট স্কুটারটিকে আরও প্রিমিয়াম করে তুলেছে। ছোট আকারের কারণে এটি এখন শহরের ভিড়ে চালানো আরও সহজ হবে। ফ্যাসিনো লঞ্চ হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ লক্ষ (১.৫ মিলিয়ন) উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে।…
Read More