Blog

চালানো হবে দুটি স্পেশাল রেল

চালানো হবে দুটি স্পেশাল রেল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পর্যটকদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে নেওয়া হল উত্তরবঙ্গগামী নতুন ট্রেন চালানোর পদক্ষেপ। পাশাপাশি ভিড়ের হাত থেকেও কিছুটা হলে রক্ষা পাবেন। জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই দুই স্পেশাল ট্রেন চলবে মোট ১৬টি ট্রিপে। ট্রেন নাম্বার ০৫৭৫৩ মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলবে। এছাড়াও বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার বিকেল ৩:৪৫ মিনিটে মালদহ টাউন থেকে ছেড়ে এক‌ই দিনে রাত ৯:১০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। একই সঙ্গে ট্রেন নাম্বার ০৫৭৫৪ নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন ‘সামার’ স্পেশাল ট্রেনটি প্রতি…
Read More
নির্বাচন পূর্বেই আবারও হলো দল বদল

নির্বাচন পূর্বেই আবারও হলো দল বদল

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজনীতিতে হঠাৎ করেই নতুন মোড়। একসময় তৃণমূলের দাপুটে মুখ দিবাকর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। তমলুক জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবাকর জানা গেরুয়া শিবিরে নাম লেখান। জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। সেই সময় কার্যালয়ে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিবাকর জানা একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর…
Read More
ভারতে ট্রমা কেয়ারে উন্নতি

ভারতে ট্রমা কেয়ারে উন্নতি

ভারতে মৃত্যু এবং শারীরিক অক্ষমতার একটি প্রধান কারণ হলো ট্রমা। যা নিয়ে সচেতনতা জারি করা জরুরি। “জীবন পুনর্গঠন: ভারতে ট্রমা কেয়ারের অগ্রগতি” শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় শীর্ষস্থানীয় চিকিৎসক এবং শিল্প প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনা এবং অস্টিওপোরোসিস-জনিত ফ্র্যাকচারের দ্বিগুণ বোঝার কথা তুলে ধরেন। ভারতে ক্রমাগত সড়ক দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। যার ফলে প্রায়শই হাড়ের ফ্র্যাকচার, পেলভিক ট্রমা এবং মাল্টি-সিস্টেম জটিলতার মতো বাজে আঘাত তৈরি হয়। ডা. রাকেশ রাজপুত বলেন: “গোল্ডেন আওয়ারের (আঘাতের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়) মধ্যে সঠিক হস্তক্ষেপ জীবন ও মৃত্যুর মধ্যে বা স্থায়ী অক্ষমতা এবং সম্পূর্ণ সুস্থতার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। এই বোঝা কমানোর জন্য সচেতনতা বৃদ্ধি…
Read More
আস্থা ফেরাতে মাঠে প্রশাসন, সীমান্ত থেকে গ্রাম – স্পর্শকাতর এলাকায় জোরদার নজরদারি ও রুট মার্চ

আস্থা ফেরাতে মাঠে প্রশাসন, সীমান্ত থেকে গ্রাম – স্পর্শকাতর এলাকায় জোরদার নজরদারি ও রুট মার্চ

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে সক্রিয় হয়েছে প্রশাসন। উত্তরবঙ্গের প্রথম দফার ভোটের আগে স্পর্শকাতর ও সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই প্রেক্ষিতে শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ও জলপাইগুড়ির জেলাশাসক ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের জাবরাভিটা এলাকা সহ ফুলবাড়ির সীমান্তবর্তী বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করেন। তারা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটদানের বার্তা দেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে, একই ছবি ধরা পড়ে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রেও। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদের নেতৃত্বে…
Read More
নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৬-এ আবারও একাডেমিক উৎকর্ষের শীর্ষে নিজেদের প্রতিষ্ঠিত করল

নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৬-এ আবারও একাডেমিক উৎকর্ষের শীর্ষে নিজেদের প্রতিষ্ঠিত করল

নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ, ২০২৬ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে আবারও এক উল্লেখযোগ্য মানদণ্ড স্থাপন করেছে।রাজ্যের গৌরবময় সাফল্যের শীর্ষে রয়েছে নারায়ণা স্কুলসের ছাত্র-ছাত্রীরা: নাইতিক ডাঙ্গি – ৪৯৮/৫০০ মোহিপ বোস – ৪৯৮/৫০০ বৈজয়ন্তী ব্যানার্জী – ৪৯৮/৫০০নারায়ণা গ্রুপ অব স্কুলস, পশ্চিমবঙ্গ-এর সি ই ও প্রিয়াঙ্কা মুখার্জী এই অসাধারণ সাফল্য সম্পর্কে বললেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের এই অতুলনীয় সাফল্যের জন্য অত্যন্ত গর্বিত। এই ফলাফল তাদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সমর্থন এবং আমাদের শিক্ষকদের নিষ্ঠার ফল। নারায়ণা স্কুলসের লক্ষ্য শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের তৈরি করা নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও সক্ষম ব্যক্তি হিসেবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতের সব ধরনের প্রতিকূলতা মোকাবিলার জন্য…
Read More
কংগ্রেসের জোরদার প্রচার, ১৬ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রায় অলোক ধারা

কংগ্রেসের জোরদার প্রচার, ১৬ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রায় অলোক ধারা

নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে জোরকদমে প্রচারে কংগ্রেস প্রার্থী অলোক ধারা। এদিন ঢাক-ঢোলের তালে তালে কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা এলাকায় জনসংযোগ সারেন তিনি। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুজয় ঘটক। প্রার্থী ও নেতৃত্ব রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন ও তাঁদের সমর্থন প্রার্থনা করেন। প্রার্থী অলোক ধারা বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আসল শক্তি। এলাকার সামগ্রিক উন্নয়ন ও মানুষের সমস্যার সমাধান করাই মূল লক্ষ্য।“ অন্যদিকে, কাউন্সিলর সুজয় ঘটক আশাবাদী সুরে জানান, “এলাকার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে ও কংগ্রেস প্রার্থীকে জয়ী করবেন।” এদিনের শোভাযাত্রায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাক-ঢোল,…
Read More
মালদায় গ্রে*ফতার ২ বাংলাদেশি!

মালদায় গ্রে*ফতার ২ বাংলাদেশি!

নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যেই মালদা টাউন রেল স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল জিআরপি। জানা গিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে নজরে আসে রেল পুলিশের। এরপরই তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রাথমিক জেরাতেই ধরা পড়ে তারা বাংলাদেশি নাগরিক। সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হয়। জিআরপি সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলায়। তদন্তে উঠে এসেছে, দু’দিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনজন। তবে তাদের নিয়ে আসা দালাল মাঝপথেই পালিয়ে যায়। ধৃতদের উদ্দেশ্য ছিল…
Read More
ভারতে সদ্য স্নাতকদের জন্য দ্রুত বর্ধনশীল পেশাগুলির মধ্যে এআই বিশেষজ্ঞ ও কন্টেন্ট ক্রিয়েটর অন্যতম: লিঙ্কডইন

ভারতে সদ্য স্নাতকদের জন্য দ্রুত বর্ধনশীল পেশাগুলির মধ্যে এআই বিশেষজ্ঞ ও কন্টেন্ট ক্রিয়েটর অন্যতম: লিঙ্কডইন

বিশ্বের বৃহত্তম পেশাদার নেটওয়ার্ক লিঙ্কডইন আজ তার ‘গ্র্যাডস গাইড ২০২৬’ প্রকাশ করেছে। এতে ভারতের পরিবর্তনশীল শ্রমবাজারে প্রবেশ করছেন এমন নতুন স্নাতকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এই প্রতিবেদনে এআই স্পেশালিস্ট, জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের মতো প্রযুক্তি-নির্ভর পদগুলোর চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রযুক্তি খাত শক্তিশালী থাকলেও, ব্যবসা এবং মানব-কেন্দ্রিক ক্ষেত্রগুলোয় সুযোগ বাড়ছে। ইউটিলিটি খাত একটি অন্যতম শিল্প হিসেবে বাজারে আসছে, এরপরেই রয়েছে শিক্ষা, সরকারি প্রশাসন এবং শক্তি প্রযুক্তি। এন্ট্রি-লেভেল প্রতিভাদের জন্য উচ্চ-বৃদ্ধির ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মানব সম্পদ, পরামর্শ, বিপণন এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট। লিঙ্কডইনের ক্যারিয়ার বিশেষজ্ঞ এবং ভারতের সিনিয়র ম্যানেজিং এডিটর নীরাজিতা ব্যানার্জী বলেন, "তরুণ পেশাজীবীদের গতানুগতিক পথের…
Read More
মালদা টাউন স্টেশন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি বাসিন্দা

মালদা টাউন স্টেশন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি বাসিন্দা

মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, এদিন টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে পালিয়ে যায়।…
Read More
টাটা মোটরস তাদের লখনউ প্ল্যান্টে ১০ লক্ষ বাণিজ্যিক যানবাহন উৎপাদনের মাইলফলক অর্জন করেছে

টাটা মোটরস তাদের লখনউ প্ল্যান্টে ১০ লক্ষ বাণিজ্যিক যানবাহন উৎপাদনের মাইলফলক অর্জন করেছে

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস লিমিটেড আজ তাদের লক্ষ্ণৌ প্ল্যান্ট থেকে ১০ লক্ষতম বাণিজ্যিক যানের যাত্রার সূচনার মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। উত্তরপ্রদেশে গত সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে শিল্প উৎকর্ষ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করছে টাটা মোটরস। এই বিশেষ ১০ লক্ষতম যানটি ছিল একটি নির্গমনহীন বৈদ্যুতিক বাস। এটি উত্তরপ্রদেশ সরকারের ২০৭০ সালের 'নেট-জিরো' লক্ষ্যমাত্রা অর্জনে পথপ্রদর্শক এবং টাটা মোটরস-এর ২০৪৫ সালের সবুজ গতিশীলতা অর্জনের লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং টাটা সন্স-এর চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন এই ঐতিহাসিক যানটির যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী…
Read More
ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে অকাল বৃষ্টি: শুক্রবারেও কালবৈশাখীর সম্ভাবনা কলকাতা সহ জেলায়

ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে অকাল বৃষ্টি: শুক্রবারেও কালবৈশাখীর সম্ভাবনা কলকাতা সহ জেলায়

বৈশাখের শুরুতেই প্রখর দাবদাহ থেকে কিছুটা মুক্তি পেয়েছে রাজ্যবাসী। বৃহস্পতিবারের বিক্ষিপ্ত বৃষ্টির পর আজ শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা আছে, তবে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের বেশি হবে না। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বৃষ্টির প্রভাবে তাপমাত্রার…
Read More
ভিভো নিয়ে এলো T5 Pro

ভিভো নিয়ে এলো T5 Pro

পাওয়ার ইউজারদের জন্য বাজারে এলো ভিভোর নতুন চমক vivo T5 Pro। নজরকাড়া ডিজাইন আর বিশাল ব্যাটারির এই স্মার্টফোনটি ভিভোর 'সিরিজ-টি'-তে নতুন সংযোজন। ফোনটি মাত্র ০.৮২৫ সেমি পাতলা হলেও এতে রয়েছে ভারতের বৃহত্তম ৯০২০ mAh ব্যাটারি। দ্রুত চার্জের জন্য দেওয়া হয়েছে ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা মাত্র ৩৭ মিনিটে ৫০% চার্জ করতে সক্ষম। এক চার্জে টানা ৩৭ ঘণ্টা ভিডিও দেখা যাবে এবং এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত কর্মক্ষম থাকবে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর। গেমারদের সুবিধার্থে ফোনটিকে ঠান্ডা রাখতে ৭০০০ মিমি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে ৫০০০ নিটস ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া…
Read More
পশ্চিমবঙ্গ নির্বাচনী সংস্কার: নির্বাচন কমিশন প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে

পশ্চিমবঙ্গ নির্বাচনী সংস্কার: নির্বাচন কমিশন প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর অংশ হিসেবে আজ পশ্চিমবঙ্গের প্রথম সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। এই গুরুত্বপূর্ণ হালনাগাদটি সুপ্রিম কোর্টের নির্দেশিত একটি প্রক্রিয়ার ফলস্বরূপ, যার উদ্দেশ্য হলো পূর্বে চিহ্নিত বা বাদ পড়া লক্ষ লক্ষ ভোটারের অবস্থা নিষ্পত্তি করা। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার মতে, এই তালিকায় প্রধানত সেইসব নাগরিক অন্তর্ভুক্ত হবেন, যাদের নথি বিচার বিভাগীয় কর্মকর্তাদের দ্বারা সম্পূর্ণরূপে যাচাই ও বিচার করা হয়েছে। এই প্রশাসনিক মাইলফলকটি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভোটার ভিত্তি নিশ্চিত করার জন্য পরিকল্পিত, যা ২০২৬ সালের ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজ্যের…
Read More
বিড়লা স্টুডিও এবং ভি-এর যৌথ উদ্যোগে ভারতের প্রথম মোবাইল-ভিত্তিক ট্যালেন্ট হান্ট – ‘রিল সে রিয়েল স্টার’

বিড়লা স্টুডিও এবং ভি-এর যৌথ উদ্যোগে ভারতের প্রথম মোবাইল-ভিত্তিক ট্যালেন্ট হান্ট – ‘রিল সে রিয়েল স্টার’

বিড়লা স্টুডিও এবং ভোডাফোন আইডিয়া একত্রে নিয়ে এল ‘রিল সে রিয়েল স্টার’। এটি একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে ভারতের যে কোনও প্রান্ত থেকে প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করা হবে।সহজ কথায়, এখন স্মার্টফোন থাকলেই বলিউডে বা বিনোদন জগতে প্রবেশ করার পথ খুলে যাবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভৌগোলিক বাধা দূর করা। গ্রাম হোক বা শহর, যে কারও প্রতিভা থাকলেই সে এই প্ল্যাটফর্মে অংশ নিতে পারবে। কোনও বড় যোগাযোগ বা রেফারেন্স ছাড়াই সরাসরি ভি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অডিশন ভিডিও আপলোড করা যাবে। বিজয়ীরা সরাসরি ফিচার ফিল্মে কাজ করার এবং নামী পরিচালকদের সঙ্গে অভিনয় করার সুযোগ পাবেন।বিড়লা স্টুডিওর প্রতিষ্ঠাতা অনন্যা…
Read More