উত্তর পূর্ব

আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃ*ত্যু!

আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃ*ত্যু!

কলকাতার আরজি কর হাসপাতালে চরম অব্যবস্থার অভিযোগের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লিফটে আটকে পড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মৃত ব্যক্তির নাম অরূপ ব্যানার্জি (৪০), বাড়ি নাগেরবাজার। জানা গিয়েছে, পা ভেঙে যাওয়ার কারণে গতকাল রাত প্রায় ৮টা নাগাদ তিনি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য তাকে ট্রমা অপারেশন বিল্ডিংয়ে পাঠান। পরিবার সূত্রে খবর, ভোররাত প্রায় ৪টা ৫ মিনিটে পুনরায় অপারেশনের জন্য স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে লিফটে করে পাঁচ তলায় উঠছিলেন অরূপ। সেই সময় আচমকাই লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় ও তারা আটকে পড়েন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে চার বছরের শিশুটি লিফটে আটকে…
Read More
জল সংকটে উত্তাল দুর্গাপুর! সড়ক অবরোধ, পুলিশ ও নেতাকে ঘিরে বিক্ষোভ

জল সংকটে উত্তাল দুর্গাপুর! সড়ক অবরোধ, পুলিশ ও নেতাকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই তীব্র উত্তেজনার সৃষ্টি হল। শহরের সগড়ভাঙা মাঝের মোড়ে জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সমস্যা চলছিল। শুক্রবার সকালে “জল নেই কেন?”—এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দারা। সেখানে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। উত্তেজনা আরও বাড়ে, যখন এক স্থানীয় তৃণমূল…
Read More
অ্যাপ ক্যাবে উদ্ধার ২৫ লক্ষ টাকা, ধৃ*ত ১

অ্যাপ ক্যাবে উদ্ধার ২৫ লক্ষ টাকা, ধৃ*ত ১

নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টার এলাকায় নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সন্দেহজনক একটি অ্যাপ ক্যাব আটক করে তল্লাশি চালানো হয়।সেই তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুরেশ ঠাকুর, সে গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলো সে। ঘটনার তদন্ত শুরু…
Read More
কৌশল্যার কালীপুজোয় ভোট প্রচারে দিলীপ ও প্রদীপ !

কৌশল্যার কালীপুজোয় ভোট প্রচারে দিলীপ ও প্রদীপ !

খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির—বিজেপি ও তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা,…
Read More
বাজারে বিকোচ্ছে ইলিশ

বাজারে বিকোচ্ছে ইলিশ

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীতে, আগমন হচ্ছে গরমের। তবে এবার বিভিন্ন কারণে বর্ষার মরশুমে কম পাওয়া গিয়েছে ইলিশ। কিন্তু এখন সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই চলছে দেদারে খোকা ইলিশ ধরা এবং বিক্রি। শীত প্রায় যেতে বসেছে। অথচ এই সময়ই বাজারে নতুন করে বিকোচ্ছে ইলিশ। ফরাক্কা ব্যারেজ থেকে খোকা ইলিশ দরে বিক্রি করা হচ্ছে বাজারে। এদিকে ছোট ইলিশ ধরায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। কারণ বর্ষাকালে ফরাক্কা, সামশেরগঞ্জে তেমন ভাবে পাওয়া যাচ্ছে না ইলিশ। তাই বর্ষাকালে মাছের জোগান বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু সম্প্রতি সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই ফরাক্কা ব্যারেজ এলাকায় চলছে ছোট ইলিশ ধরা।…
Read More
নির্বাচন পূর্বেই বড় চমক

নির্বাচন পূর্বেই বড় চমক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনী প্রস্তুতিতে গতি আনল বিজেপি। দলের রাজ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে ১১ সদস্যের সঙ্কল্পপত্র কমিটি ঘোষণা করল রাজ্য বিজেপি। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে। বিজেপির ঘোষিত এই কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে রাখা হয়েছে। কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিধায়ক অশোক লাহিড়ী। সহ-আহ্বায়ক করা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং…
Read More
মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান গঙ্গাঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই…
Read More
ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার…
Read More
রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় নতুন ডিসি-ডিইও নিয়োগ

রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় নতুন ডিসি-ডিইও নিয়োগ

রবিবার নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রশাসনিক মহলে জোরদার রদবদল চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার একসঙ্গে একাধিক জেলার জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক (ডিইও)-দের বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন - জিতিন যাদব ডিএম-কাম-ডিইও, কোচবিহার। সন্দীপ ঘোষ ডিএম-কাম-ডিইও, জলপাইগুড়ি। বিবেক কুমার ডিএম-কাম-ডিইও, উত্তর দিনাজপুর। রাজনবীর সিং কাপুর ডিএম-কাম-ডিইও, মালদা। আর অর্জুন ডিএম-কাম-ডিইও, মুর্শিদাবাদ। শ্রীকান্ত পালি ডিএম-কাম-ডিইও, নদিয়া। শ্বেতা আগরওয়াল ডিএম-কাম-ডিইও, পূর্ব বর্ধমান স্মিতা পাণ্ডে মিউনিসিপাল কমিশনার, কে এম সি-কাম-ডিইও, কলকাতা উত্তর। রন্ধীর কুমার ডিইও, কলকাতা দক্ষিণ। শিল্পা গৌরিসারিয়া ডিএম-কাম-ডিইও, উত্তর ২৪ পরগনা। অভিষেক কুমার তিওয়ারি…
Read More
বিক্ষোভ চলছে সেমিস্টার নিয়ে

বিক্ষোভ চলছে সেমিস্টার নিয়ে

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। তবে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পরীক্ষা বাতিল করতে হবে বলে বিক্ষোভ তৈরি হয়। ফলে স্কুলগুলিতে আধা সামরিক বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে পঠন পাঠন বন্ধ থাকছে, প্রতিবাদ করছে ডি এস ও। এই সেমিস্টার পদ্ধতি বন্ধ করার জন্য কলকাতা সহ নানান জায়গায় বিক্ষোভ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা বাতিল করার জন্য এর আগেও কলকাতা থেকে বহু মিটিং মিছিল করা হয়েছে। এছাড়াও এর আগে কলকাতার জেলা ডিআই বা স্কুল পরিদর্শকের অফিস পর্যন্ত মিছিল হয়েছে। যেখানে অফিসের মূল দরজায় টালা বন্ধ করে রাখা…
Read More
বিধানসভা নির্বাচন পূর্বে প্রস্তুতি চলছে জোরকদমে

বিধানসভা নির্বাচন পূর্বে প্রস্তুতি চলছে জোরকদমে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের সবকটি ২৯৪টি বিধানসভা আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ সম্পন্ন করেছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে। সেই তালিকায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে একজন করে রিটার্নিং অফিসারের নাম উল্লেখ রয়েছে। অর্থাৎ ২৯৪টি আসনের জন্য মোট ২৯৪ জন আধিকারিককে এই দায়িত্বে রাখা হয়েছে। দেখা যাচ্ছে, এ বার মূলত বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদেরই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া…
Read More
নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন

নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আরও কড়া করতে চাইছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া যাতে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এবার প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা পর্যবেক্ষক নিয়োগের ভাবনা চলছে। নির্বাচন কমিশন সাধারণত ভোটের সময় তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে থাকে। এর মধ্যে সাধারণ পর্যবেক্ষক গোটা ভোট প্রক্রিয়ার উপর নজর রাখেন। এছাড়াও থাকেন পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয়ের নজরদারির পর্যবেক্ষক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকার উপর নজর রাখেন পুলিশ পর্যবেক্ষকরা। অন্যদিকে রাজনৈতিক দলের প্রার্থীরা…
Read More
ভোটের আগে প্রশাসনে বড় রদবদল, ৩০ ডব্লিউবিসিএস আধিকারিকের বদলি

ভোটের আগে প্রশাসনে বড় রদবদল, ৩০ ডব্লিউবিসিএস আধিকারিকের বদলি

একাধিক জেলায় নতুন অতিরিক্ত জেলাশাসক, প্রশাসনিক কাজে গতি আনতেই সিদ্ধান্তপশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণার আবহে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছে। নবান্নের প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দফতরের নির্দেশে ৩০ জন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও সরকারি সূত্রে জানানো হয়েছে, এই নির্দেশিকা আসলে ১৩ মার্চ জারি করা হয়েছিল এবং তা প্রকাশ্যে আসে ১৬ মার্চ।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থে প্রশাসনিক কাজ আরও দ্রুত ও কার্যকর করতে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক জেলায় নতুন করে অতিরিক্ত জেলাশাসক (এডিএম) নিয়োগ করা হয়েছে।বদলির তালিকায় থাকা আধিকারিকদের মধ্যে রয়েছেন অনন্তচন্দ্র সরকার। তিনি এতদিন পর্যটন দফতরে কর্মরত ছিলেন। তাঁকে উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক…
Read More
গ্যাস সিলিন্ডার সংকটে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা, ট্রলার আটকে পড়ার আশঙ্কা”

গ্যাস সিলিন্ডার সংকটে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা, ট্রলার আটকে পড়ার আশঙ্কা”

গ্যাস সিলিন্ডারের সংকটের জেরে সমস্যায় পড়েছেন সুন্দরবনের রায়দিঘির সামুদ্রিক মৎস্যজীবীরা। সিলিন্ডার না পাওয়ায় অনেক ট্রলারই গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। ফলে বড়সড় আর্থিক চাপে পড়েছেন ট্রলার মালিক ও মৎস্যজীবীরা। সাধারণত ট্রলারগুলিতে রান্নার জন্য কাঠ ব্যবহার করা হয় না। গ্যাস সিলিন্ডারেই রান্না করেন মৎস্যজীবীরা। একটি ট্রলারে প্রায় ১৫ জনের বেশি মৎস্যজীবী থাকেন এবং সমুদ্রে এক সপ্তাহ থেকে ১৫ দিন পর্যন্ত থাকতে হয় তাদের। এই দীর্ঘ সময়ে রান্না ও খাবারের জন্য গ্যাস সিলিন্ডার অত্যন্ত জরুরি। সিলিন্ডার না মেলায় অনেক জায়গায় মৎস্যজীবীদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে এবং প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে মজুরি দিতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। এ…
Read More