নবান্নে নজিরবিহীন নিরাপত্তা: হাই-অ্যালার্টে রাজ্য সচিবালয়, মোতায়েন অতিরিক্ত বাহিনী

নবান্নে নজিরবিহীন নিরাপত্তা: হাই-অ্যালার্টে রাজ্য সচিবালয়, মোতায়েন অতিরিক্ত বাহিনী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন যত গড়াচ্ছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন-এর নিরাপত্তা ব্যবস্থা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সচিবালয় চত্বরকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ ও প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গণনা চলাকালীন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্ন চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার প্রধান দিকগুলি হলো: অতিরিক্ত বাহিনী: কলকাতা ও হাওড়া পুলিশের পদস্থ কর্তাদের নেতৃত্বে সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয়েছে শয়ে শয়ে পুলিশ কর্মী। ব্যারিকেড ও ড্রোন নজরদারি: নবান্নে প্রবেশের প্রধান রাস্তাগুলিতে নতুন করে ব্যারিকেড দেওয়া হয়েছে। এমনকি আকাশপথে ড্রোনের মাধ্যমেও পুরো এলাকার ওপর নজরদারি চালানো…
Read More
কড়া নিরাপত্তায় ভোট চলছে

কড়া নিরাপত্তায় ভোট চলছে

পূর্ব ঘোষণা মতোই নির্বাচন হয়েছে সারা রাজ্য জুড়ে, বেশ কিছু জায়গায় অশান্ত পরিবেশ হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন। তব দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গা থেকে গোলমাল, ইভিএম নিয়ে অভিযোগ এবং ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে বিতর্ক সামনে আসে। তার পরেই দক্ষিণ ২৪ পরগনার কিছু বুথে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের ভিড় দেখা গিয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হয়েছিল। তারপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়।…
Read More
বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়া হলো নতুন উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়া হলো নতুন উদ্যোগ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় আসতে চলেছে এক অভিনব পরিবর্তন। জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সকল কলেজের স্নাতকোত্তর পড়ানো হয় এবার সেই সকল কলেজের শিক্ষকেরাই প্রশ্নপত্র তৈরি করবেন। পাশাপাশি ভর্তির প্রক্রিয়া পরিচালনা করবেন ওই কলেজগুলি। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে লেডিস বেব্রোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার জানান, নতুন এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন করা হয়েছিল। এই আবেদন কার্যকর হওয়ায় পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ…
Read More
কবে বাড়বে ভাতা, অপেক্ষায় কর্মচারীরা

কবে বাড়বে ভাতা, অপেক্ষায় কর্মচারীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার। তবে সেই বর্ধিত মহার্ঘ ভাতা এখনও মেলেনি বলে অভিযোগ। সম্প্রতি সেই হিসেব বুঝে নিতে নির্বাচনে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকদের একাংশ। একেই বর্ধিত ৪% ডিএ মেলেনি। আবার সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চম পে কমিশনের বকেয়া মেটানোর কাজ শুরু হলেও শিক্ষকেরা এখনও কোনো টাকা পাননি। পাচ্ছেন না সরকারি হেলথ স্কিমের সুবিধাও। এই সমস্ত অভিযোগ জড়ো…
Read More
নেতাজি ইনডোরে নিশ্ছিদ্র নিরাপত্তা: ইভিএম পাহারায় কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভি নজরদারি

নেতাজি ইনডোরে নিশ্ছিদ্র নিরাপত্তা: ইভিএম পাহারায় কেন্দ্রীয় বাহিনী ও সিসিটিভি নজরদারি

ভোট মিটতেই এখন সবার নজর স্ট্রং রুমের দিকে। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিআরসি (DCRC) কেন্দ্র তথা স্ট্রং রুম হলো নেতাজি ইনডোর স্টেডিয়াম। তবে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল— দাবি করা হয়েছিল, বৃষ্টির জেরে নাকি জলমগ্ন হয়ে পড়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামের স্ট্রং রুম। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। স্ট্রং রুমের ভেতর জল ঢোকার কোনো ঘটনাই ঘটেনি। সাধারণ মানুষকে এই ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল ভোট শেষ হওয়ার পর থেকেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিরাপত্তার বহর কয়েক গুণ…
Read More
তারকেশ্বরে ভোট লাইনে লাঠিচার্জের অভিযোগ

তারকেশ্বরে ভোট লাইনে লাঠিচার্জের অভিযোগ

ভোটের লাইনে অতর্কিতে লাঠিচার্জ করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা তারকেশ্বর বিধানসভার বালিগরী এক নম্বর পঞ্চায়েতের বালিগরি অধর মনি দত্ত বিদ্যমন্দির স্কুলের। এই স্কুলে মোট চারটি বুথ ২১৮,২১৯,২২০ এবং ২২১ নম্বর। তারকেশ্বরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, বুথের ভিতরে জায়গা থাকলেও ভোটারদের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল।এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিককে বলতে যাওয়ায় অতর্কিত লাঠিচার্জ করে বুথে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানারা। অভিযোগ মহিলাদেরও বেধড়ক মারধোর করা হয়, এমনকি ক্যান্সারে আক্রান্ত এক মহিলাকেও মাটিতে ফেলে মারা হয় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায়।
Read More
চক্রবেড়িয়া বুথে দুই শিবিরের শক্তিপ্রদর্শন

চক্রবেড়িয়া বুথে দুই শিবিরের শক্তিপ্রদর্শন

ভোটের দিন ভবানীপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে, যখন মুখোমুখি হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। চক্রবেড়িয়া বুথ এলাকায় তাঁদের উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণত ভোটের দিনে সকাল থেকে খুব একটা বাইরে দেখা যায় না তৃণমূল নেত্রীকে। তবে এদিন সকাল থেকেই একের পর এক বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চেতলা ও চক্রবেড়িয়া বুথে পৌঁছান ও অভিযোগ পান যে তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সেই খবর পেয়ে চক্রবেড়িয়ায় কিছুক্ষণ অবস্থানও করেন তিনি। অন্যদিকে, সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরের চক্রবেড়িয়ায় পৌঁছান শুভেন্দু অধিকারী। সেই সময়ই কার্যত মুখোমুখি হয়ে পড়েন দুই নেতা। তাঁদের একসঙ্গে দেখতে…
Read More
দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুরে বুথে বুথে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের

দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুরে বুথে বুথে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে সকাল থেকেই সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের দিন সকালে বাড়িতে থাকার প্রচলিত রীতি ভেঙে এদিন ভোর থেকেই একের পর এক বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তিনি। চেতলা থেকে শুরু করে চক্রবেড়িয়া একাধিক এলাকায় গিয়ে বুথের পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল নেত্রী। বুথের বাইরে বসে দলের কর্মীদের সঙ্গে কথা বলে সরাসরি ভোটের অগ্রগতির খোঁজ নেন তিনি। এই পরিদর্শনের মাঝেই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাইরে থেকে আনা পর্যবেক্ষকরা তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন ও থানায় গিয়ে গ্রেফতারের জন্য চাপ সৃষ্টি করছেন। তিনি…
Read More
রাত পোহালেই ভোট: বারাকপুর প্রশাসনিক ভবনে জোরকদমে প্রস্তুতি

রাত পোহালেই ভোট: বারাকপুর প্রশাসনিক ভবনে জোরকদমে প্রস্তুতি

রাত পোহালে নির্বাচন। বারাকপুর প্রশাসনিক ভবনে চলছে তার চরম প্রস্তুতি। ভোট কর্মীরা যারা ভোট করাবেন তারা নিজ নিজ ইভিএম ও তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরঞ্জাম বুঝে নিচ্ছেন। গত বছর এভাবে তাদের ইভিএম মেশিন নিতে ঝামেলা সম্মুখীন হতে হয়েছিল তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এবার ভোট কর্মীরা মনের সাহস পেয়েছেন কারণ নির্বাচন কমিশনার যে ধরনের ব্যবস্থা করেছেন তারা অনেকটাই নিরাপত্তা বোধ করছেন।
Read More
পর্যাপ্ত বাসের অভাবে বিপাকে ভোটকর্মীরা, দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বিক্ষোভ

পর্যাপ্ত বাসের অভাবে বিপাকে ভোটকর্মীরা, দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বিক্ষোভ

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মোট ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বাসের অভাবে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোটকর্মী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। ফলে নির্দিষ্ট সময়ে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ বাড়তে থাকে তাঁদের মধ্যে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীদের একাংশ। তাঁরা সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটকর্মীদের অভিযোগ, হাজার হাজার কর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা উচিত ছিল। সেই ঘাটতির জেরেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে…
Read More
শুরু হলো নতুন কর্মসূচি

শুরু হলো নতুন কর্মসূচি

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে প্রচারে নতুনত্ব আনতে আবারও নতুন পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। প্রচারে নতুনত্ব আনা তৃণমূল কংগ্রেসের পুরনো অভ্যাস। এবার সেই ধারাতেই নতুন সংযোজন ‘প্রতিজ্ঞা স্তম্ভ’। রাজ্যের মোট ২৯১টি বিধানসভা কেন্দ্রে এই স্তম্ভ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি স্তম্ভে ওই এলাকার জন্য ১০টি করে নির্দিষ্ট প্রতিশ্রুতি লেখা থাকবে। যেমন- রাস্তা, সেতু, পানীয় জল বা এলাকার জরুরি সমস্যা যেগুলো মানুষ প্রতিদিনের জীবনে অনুভব করেন, সেগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক কারণও রয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
Read More
হাবড়ায় আটটি তাজা বোমা উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

হাবড়ায় আটটি তাজা বোমা উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

প্রচারের শেষ দিনে সাতসকালে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সড়াই নিন্ম বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে উদ্ধার আটটি তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কটকে। জনবহুল এলাকায় বোমা উদ্ধার ঘীরে চাঞ্চল্য। তৃণমূলের অভিযোগ শান্ত হাবড়াকে অশান্ত করবার জন্য বিজেপি বোমা রেখে এই ধরনের আতংঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল বোমা রেখে ভোটারদের বাড়ি থেকে যাতে না বের হয়ে ভোটকেন্দ্র যেতে পারে তার জন্য এই আতঙ্ক ছড়াচ্ছে।
Read More
তৈরী হতে পারে কারখানা

তৈরী হতে পারে কারখানা

ঘোষণা মতোই শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে প্রচারে হুগলির পুরশুড়ায় জনসভা করে একাধিক বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি, অন্যদিকে আলু চাষিদের জন্য বড় আশ্বাস, দুই দিকেই আক্রমণাত্মক সুর শোনা গেল তাঁর বক্তব্যে। তিনি দাবি করেন, বাংলার অনেক মানুষ ভোট দিতে চাইলেও “গুন্ডাদের ভয়ে” পিছিয়ে যাচ্ছেন। আরামবাগ ও পুরশুড়ার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। একইসঙ্গে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, ভোটের দিন কোনও অশান্তি হলে তার জবাব পরে দেওয়া হবে। এদিন আরামবাগ ও পুরশুড়া বিধানসভার বিজেপি…
Read More
মোতায়েন থাকবে কয়েকশো কেন্দ্রীয় বাহিনী

মোতায়েন থাকবে কয়েকশো কেন্দ্রীয় বাহিনী

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে এবার ভোট প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক প্রতিনিধিদলকে রাজ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথম দফার ভোট ২৩ শে এপ্রিল। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ৩১৬ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। এর মধ্যে ২৪০ কোম্পানি মুর্শিদাবাদ পুলিশ জেলার অধীনে এবং বাকি ৭৬ কোম্পানি জঙ্গিপুর…
Read More