পিছিয়ে গেলো ফল প্রকাশের দিনক্ষন

পিছিয়ে গেলো ফল প্রকাশের দিনক্ষন

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে নির্বাচনের কারণে এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয় এই পরীক্ষা। পাশাপাশি পরীক্ষায় শেষ হওয়ার পর থেকেই রেজাল্ট কবে বের হবে সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিল ছাত্র-ছাত্রীরা। তবে এবার মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা করলো পর্ষদ। মূলত ৯০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অন্যান্য বছরের মতো চলতি বছর ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান ৪ মে বিধানসভার নির্বাচনের ফল…
Read More
নিস্তব্ধ প্রচারের মাঝে সোশ্যাল মিডিয়ায় ঝড়; পাহাড়ের তিন আসনে রেকর্ড ভোটদানের সম্ভাবনা

নিস্তব্ধ প্রচারের মাঝে সোশ্যাল মিডিয়ায় ঝড়; পাহাড়ের তিন আসনে রেকর্ড ভোটদানের সম্ভাবনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের প্রাক্কালে পাহাড়ের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং—এই তিন বিধানসভা আসনে গত তিন দশকের মধ্যে এবারই সবচেয়ে তীব্র ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বুধবার প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও পাহাড়ের অলিগলিতে এবং চায়ের দোকানে মূল আলোচনা এখন একটাই—ক্ষমতার রাশ কার হাতে থাকবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাহাড়ের নির্বাচনী ইতিহাসে ১৯৮৮ সালে জিএনএলএফ-এর উত্থানের পর থেকে দীর্ঘ সময় একতরফা ভোট হওয়ার রেওয়াজ ছিল। ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত সুভাষ ঘিসিংয়ের দাপটে বাকি দলগুলো কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। পরবর্তীকালে বিমল গুরুংয়ের মোর্চাও ২০১১ এবং ২০১৬ সালে পাহাড়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল। এমনকি ২০২১ সালের নির্বাচনেও লড়াই ছিল…
Read More
সাধারণ মানুষদের জন্য শুরু হলো ভোগান্তি

সাধারণ মানুষদের জন্য শুরু হলো ভোগান্তি

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে। এবার ভোটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি বাস পরিষেবা ব্যাহত হচ্ছে। নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য একের পর এক বাস প্রশাসনের তরফে নিয়ে নেওয়া হচ্ছে, যার ফলে রাস্তায় বাসের সংখ্যা কমেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যাতায়াত, ভোটকর্মীদের বুথে পৌঁছে দেওয়া এবং অন্যান্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিপুল সংখ্যক বাস প্রয়োজন। সেই কারণেই ধাপে ধাপে বেসরকারি বাসগুলিকে নিয়ে নেওয়া হয়েছে। ফলে শহর কলকাতা থেকে শুরু করে জেলার বহু রুটেই যাত্রীদের বাস পেতে…
Read More
নেওয়া হলো বড় পদক্ষেপ

নেওয়া হলো বড় পদক্ষেপ

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র আবারও শিরোনামে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন এবং প্রশাসনিক তৎপরতা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। নন্দীগ্রামের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা হিতেশ চৌধুরীকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছে। ভোটের আর অল্প সময় বাকি থাকতে এই পরিবর্তন অনেকের কাছেই বিস্ময়কর। তাঁর জায়গায় দায়িত্বভার দেওয়া হয়েছে অখিলেশ সিং-কে। অন্যদিকে, হিতেশ চৌধুরীকে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সহায়ক ভূমিকায় পাঠানো হয়েছে। তবে কেন…
Read More
ট্রেড লাইসেন্স নবীকরণে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ

ট্রেড লাইসেন্স নবীকরণে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ

কলকাতা পুরসভার অধীনে থাকা হাজার হাজার ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পুর প্রশাসন। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ট্রেড লাইসেন্স বা ‘সার্টিফিকেট অফ এস্ট্যাবলিশমেন্ট’ (সিই) নতুন করে তৈরি এবং নবীকরণের (Renewal) প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরসভা সূত্রে খবর, গত ৪ এপ্রিল থেকেই অনলাইনে ও নির্দিষ্ট দপ্তরে এই আবেদন গ্রহণ করার কাজ শুরু হয়েছে। এবারের নবীকরণ প্রক্রিয়ায় ব্যবসায়ীদের জন্য একটি বড় স্বস্তির খবর দিয়েছে পুর কর্তৃপক্ষ। সাধারণত নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ট্রেড লাইসেন্স নবীকরণের ক্ষেত্রে মোটা টাকা জরিমানা বা ‘লেট ফি’ দিতে হয়। তবে চলতি অর্থবর্ষে ব্যবসায়ীদের আর্থিক চাপের কথা বিবেচনা করে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত লেট ফি…
Read More
নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার সরাসরি মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। ভোট ঠিকমতো হচ্ছে কি না, প্রশাসনের প্রস্তুতি কতটা, সব কিছু নিজের চোখে দেখতে চাইছে কমিশন। প্রথম দফার ভোট হতে চলেছে আগামী ২৩ এপ্রিল, যেখানে উত্তরবঙ্গ-সহ রাজ্যের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ একাধিক আধিকারিক। বাংলায় পৌঁছেই প্রথমে দুর্গাপুরে যাবেন তাঁরা। সেখানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক…
Read More
মামলার শুনানি নিয়ে চলছে জল্পনা

মামলার শুনানি নিয়ে চলছে জল্পনা

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে হঠাৎই বড় জটিলতা তৈরি করেছে SIR বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে বিতর্ক। লক্ষ লক্ষ নাম বাদ পড়া, ট্রাইব্যুনালে মামলা, আর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়েই কি ভোট হবে, নাকি পিছিয়ে যেতে পারে পুরো প্রক্রিয়া? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সাপ্লিমেন্টারি তালিকা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচার বিভাগীয় আধিকারিকরা সংশোধিত ভোটার তালিকা জমা দেবেন। অথচ ভোটের দিন ঠিক হয়ে গেছে ২৩ ও ২৯ এপ্রিল। কিন্তু এখনও পর্যন্ত এই…
Read More
জারি হলো নয়া বিজ্ঞপ্তি

জারি হলো নয়া বিজ্ঞপ্তি

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভোটের আগে ডিএ মেটাতে তৎপর হচ্ছে নবান্ন। সরকার অধীনস্থ সংস্থার কর্মীদের বকেয়া মহার্য্য ভাতা দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি পাঠানোর নির্দেশ রাজ্য অর্থ দপ্তরের। অর্থ দপ্তরের নির্দেশিকায় উচ্চ শিক্ষা, স্কুল শিক্ষা দপ্তর, গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগরোন্নয়ণ দপ্তর, পরিবহণ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দপ্তরের কাছে এসওপি চাওয়া হয়েছে। এসওপি জমা পড়লে বকেয়া ডিএ বা ডিআর দেওয়ার প্রক্রিয়া অনেকটাই…
Read More
বড় ঘোষণা নির্বাচন পূর্বে

বড় ঘোষণা নির্বাচন পূর্বে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে শাসক দলের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাল্টা বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা হল‌। পরিস্থিতিতে কোচবিহারের সভা থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর কথা উল্লেখ করলেন শমীক ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতি জানান, নির্বাচনে সরকার পরিবর্তন হলে, আগামী জুন মাস থেকে বিজেপি সরকার প্রতি মহিলার অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে দেবে। শমীক বলেন, ”যাঁর বাড়ির ছেলের চাকরিটা চড়া দামে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করে দিয়েছে। আজ সেই বাড়ির মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকা। আমরা বারবার বলেছি যে যে…
Read More
আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজ শহরের নামকরা আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল ভবন থেকে কালো ধোঁয়া বের হতে থাকায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন কীভাবে লাগল? প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালের একটি তলায় আগুন লাগে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটই এই অগ্নিকাণ্ডের প্রধান কারণ হতে পারে। ধোঁয়া ছড়িয়ে পড়ার সাথে সাথেই হাসপাতালের অ্যালার্ম বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। ত্রাণ ও উদ্ধার অভিযান: রোগী স্থানান্তর: হাসপাতাল প্রশাসন ও স্থানীয় লোকজন দ্রুত পদক্ষেপ নিয়ে ওয়ার্ডে ভর্তি রোগীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। গুরুতর অসুস্থ রোগীদের নিকটবর্তী অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। অগ্নি নির্বাপণ কার্যক্রম: খবর পাওয়ার সাথে…
Read More
হিং*সামুক্ত নির্বাচনে ক*ড়া পদক্ষেপ কমিশনের

হিং*সামুক্ত নির্বাচনে ক*ড়া পদক্ষেপ কমিশনের

বিধানসভা নির্বাচনকে সম্পূর্ণ হিংসামুক্ত করতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় বাহিনীকে দ্রুত গতিতে এলাকায় পৌঁছে দিতে প্রায় এক লক্ষ বাইক ভাড়া নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ভোটের দিন শহর থেকে গ্রাম ও গলিঘুঁজি এলাকায় দ্রুত টহল দেওয়ার জন্য এই বাইক বাহিনী ব্যবহার করা হবে। যেখানে চারচাকা গাড়ি পৌঁছাতে দেরি হয়, সেখানে এই ব্যবস্থা অনেকটাই কার্যকর হবে বলে মনে করছে  কমিশন। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো সংবেদনশীল জেলাগুলিতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুধু টহলই নয়, ভোটের দিন বা তার পরে কোনও অশান্তি তৈরি হলে দ্রুত আহতদের হাসপাতালে…
Read More
মোদীর ১০ কোটি ভিউয়ের ‘ঝালমুড়ি রিল’ নিয়ে মমতার সঙ্গে শুরু হলো ‘সাজানো নাটক’-এর বিতর্ক

মোদীর ১০ কোটি ভিউয়ের ‘ঝালমুড়ি রিল’ নিয়ে মমতার সঙ্গে শুরু হলো ‘সাজানো নাটক’-এর বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি—বাঙালির এক চিরাচরিত জনপ্রিয় পথখাবার—উপভোগ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউয়ের এক বিস্ময়কর মাইলফলক অতিক্রম করেছে। এই ঘটনা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এক তীব্র রাজনৈতিক বাদানুবাদের জন্ম দিয়েছে। ভিডিওটির এই সংক্ষিপ্ত ক্লিপটিতে দেখা যায়, সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরের সময় প্রধানমন্ত্রী এক পথবিক্রেতার সঙ্গে আলাপচারিতায় মগ্ন এবং তিনি পরম তৃপ্তিতে সেই ঝালমুড়ি খাচ্ছেন; এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল তাঁর একটি সহজবোধ্য ও 'জনগণের মানুষ' হিসেবে পরিচিতি তুলে ধরা। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিজিটাল সাফল্যকে তাৎক্ষণিকভাবে খারিজ করে দিয়েছেন এবং পুরো ঘটনাটিকে একটি অত্যন্ত সুপরিকল্পিত ও 'চিত্রনাট্য-নির্ভর নাটক' হিসেবে অভিহিত করেছেন।…
Read More
কেন্দ্র সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ

কেন্দ্র সরকারের তরফে নেওয়া হলো বড় পদক্ষেপ

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, দেশজুড়ে LPG-র ক্রমবর্ধমান চাহিদা এবং এর সরবরাহের ওপর চাপের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, LPG পাইপলাইন স্থাপনের জন্য নতুন আবেদনপত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সরকার চায় আরও বেশি সংখ্যক মানুষ LPG সিলিন্ডারের পরিবর্তে পাইপলাইন গ্যাস ব্যবহার করুক। যাতে গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের ওপর চাপ কমানো যায়। এমতাবস্থায়, সরকার প্রতিটি রাজ্যকে অবিলম্বে সমস্ত অমীমাংসিত পাইপলাইন মামলার নিষ্পত্তি করতে…
Read More
মগরাহাটে ‘স্টার ক্যাম্পেইন’! শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট তৃণমূল প্রচার

মগরাহাটে ‘স্টার ক্যাম্পেইন’! শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট তৃণমূল প্রচার

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দেখা গেল এক আলাদা উন্মাদনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রোড শো, যেখানে অংশ নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।রাজার হাট হয়ে সের পুর  বাজার থেকে শুরু হয়ে ঘোলা বাজার থেকে উস্তি  পর্যন্ত বিস্তৃত এই রোড শো ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রোড শো শুরুর অনেক আগেই শেরপুর বাজার এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ফুল আর ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানায় প্রার্থী এবং নায়িকা…
Read More